এক্সপ্লোর

Vindu Dara Singh: রাজু শ্রীবাস্তবের সঙ্গে 'বিগ বস'-এর দিনগুলোর স্মৃতিচারণা করলেন বিন্দু দারা সিংহ

শুধু অনুরাগীরাই নন, কৌতুক অভিনেতার সতীর্থরাও চিন্তায় রয়েছেন। দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন সকলে। এবার রাজু শ্রীবাস্তবের সঙ্গে 'বিগ বস'-এর ঘরে কাটানো দিনগুলোর স্মৃতিচারণা করলেন বিন্দু দারা সিংহ।

মুম্বই: অসুস্থ জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সম্প্রতি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, চিকিৎসায় বিশেষ সাড়া দিচ্ছেন না রাজু। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁর জ্ঞান ফেরেনি এখনও। রাজু শ্রীবাস্তবের অসুস্থতায় উদ্বিগ্ন অনুরাগীরা। তবে, শুধু অনুরাগীরাই নন, কৌতুক অভিনেতার সতীর্থরাও চিন্তায় রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন সকলে। এবার রাজু শ্রীবাস্তবের সঙ্গে 'বিগ বস'-এর ঘরে কাটানো দিনগুলোর স্মৃতিচারণা করলেন বিন্দু দারা সিংহ (Vindu Dara Singh)।

কেমন ছিল 'বিগ বস'-এর ঘরে কাটানো দিনগুলো? স্মৃতিচারণা করলেন বিন্দু দারা সিংহ-

বিন্দু দারা সিংহ বলছেন, 'আমার এখনও মনে রয়েছে 'বিগ বস'-এর ঘরের দিনগুলো কী আনন্দে কাটিয়েছিলাম ওর (রাজু শ্রীবাস্তব) সঙ্গে। 'বিগ বস'-এর ঘরে ও প্রাণোচ্ছ্বল ছিল। সবাইকে হাসাতে থাকত। ও একটাই হাসি খুশি ছিল যে, ওর জন্য 'বিগ বস' জার্নি অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল। সারাদিন ও হাসাতে থাকত। শুধু আমাকে নয়, সবাইকে।'

তিনি আরও বলছেন, 'ওখানে (বিগ বস-এর ঘরে) সবাই যখন মারাত্মক স্ট্রেসের মধ্যে ছিল, একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া করছে, একে অপরকে টেনে নামানোর চেষ্টা করছে। সেখানে একজন মানুষই ছিল, যে সবাইকে ভালো রাখার চেষ্টা করত। সবাইকে হাসানোর চেষ্টা করত। 'বিগ বস'-এর ঘরে যখন প্রতিযোগীরা হাসতে ভুলে গিয়েছিল, রাজু শ্রীবাস্তব যেন হাসানোর দায়িত্বে ছিল। আমরা একসঙ্গে ডিনার করতাম। 'বিগ বস'-এর পরেও আমরা প্রতিবছর দেখা করতাম। তিন-চার বছর আগে যখন আমার বাবার কমিকের বই বেরোয়, রাজু ভাই বলেছিল, ও অনুষ্ঠান সঞ্চালনা করবে। আর ও গোটা অনুষ্ঠানটা সঞ্চালনা করেছিল কিন্তু এক পয়সাও পারিশ্রমিক নেয়নি। অসাধারণ মানুষ রাজু ভাই।'

আরও পড়ুন - Tara Sutaria: রণবীর কপূরের ভাইয়ের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে অকপট তারা সুতারিয়া

শেষবার দেখা হওয়ার কথাও বলছেন বিন্দু দারা সিংহ। তিনি বলছেন, 'রোহিত ভার্মার সঙ্গে ওর সঙ্গে আমার শেষবার দেখা হয়েছিল। কী দারুণ সময় কাটিয়েছিলাম আমরা। আমরা অত্যন্ত ভাগ্যবান যে ওর মতো মানুষের সান্নিধ্য পেয়েছি। ওর আর কপিল শর্মার মতো মানুষের সঙ্গে কাজ করতে পারাটা আমাদের কাছে সৌভাগ্যের। 'বিগ বস'-এর ঘরে ওর সঙ্গে কাটানো দিনগুলো কখনও ভুলতে পারব না।'

প্রসঙ্গত, সম্প্রতি দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন যে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না রাজু শ্রীবাস্তব। তাঁর বিজনেস ম্যানেজারও জানিয়েছেন যে, রাজুকে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর দ্রুত সুস্থতা কামনায় পোস্ট করছএন অনুরাগীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget