এক্সপ্লোর

'মণিকর্ণিকা'র সেট থেকে ভাইরাল হল রানি লক্ষ্ণীবাঈ রূপী কঙ্গনার ছবি

মুম্বই:  সমস্ত বিতর্ক সরিয়ে রেখে এইমুহূর্তে কঙ্গনা রানাউত ব্যস্ত রয়েছেন তাঁর বর্তমান ছবি মণিকর্ণিকার শ্যুট নিয়ে। এই ঐতিহাসিক ছবিটি ঝাঁসির রানি লক্ষ্ণীবাঈয়ের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে। সেই ছবির শ্যুটিং সেট থেকে ভাইরাল হল লক্ষ্ণীবাঈ রূপী কঙ্গনার ছবি। ছবিতে যোদ্ধার সাজে দেখা যাচ্ছে কঙ্গনাকে। ছবিটি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন কঙ্গনার একটি ফ্যানক্লাব।

#kanganaranaut #manikarnika

A post shared by My Life Kangna (@mylifekangna) on

ছবিতে কঙ্গনাকে দেখা যাচ্ছে যোদ্ধার পোশাকে, তরবারি হাতে, মাথায় পাগরি পরে এবং গায়ে অসাধারণ কিছু গয়না রয়েছে অভিনেত্রীর। টিম মণিকর্ণিকার তরফে জানানো হয়েছে, তাঁরা এইমুহূর্তে জয়পুরের অ্যাম্বার দূর্গে শ্যুটিং করছেন। মণিকর্ণিকা:দ্য কুইন অফ ঝাঁসি ছবিটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন কে.বিজয়েন্দ্র প্রসাদ। এর আগে তাঁর লেখা চিত্রনাট্যেই বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবি উপহার পেয়েছে দর্শকরা। তারমধ্যে রয়েছে বাহুবলী সিরিজ এবং বজরঙ্গি ভাইজান-এর মতো ছবিও। এই পিরিয়ড ড্রামাটি মূলত ঝাঁসির রানি লক্ষ্ণীবাঈয়ের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে। ১৮৫৭ সালের সিপাই বিদ্রোহে তাঁর অনস্বীকার্য ভূমিকা ছিল।  
#kanganaranaut A post shared by My Life Kangna (@mylifekangna) on
কয়েক মাস আগে কঙ্গনার এক ফ্যান ক্লাব লক্ষ্ণীবাঈ রূপী কঙ্গনার একটি স্কেচ প্রকাশ করেন। জুলাইয়ে একটি তরবারির লড়াইয়ের দৃশ্যের শ্যুট করতে গিয়ে গুরুতর জখম হন নায়িকা। সেসময় তাঁর কপালে ১৫টি স্টিচ করতে হয়। তবে এই আঘাত সম্পর্কে পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে কঙ্গনা বলেন, প্রথমে তিনি সেলাইয়ের দাগ নিয়ে কিছুটা অস্বস্তিতে থাকলেও, ছবির সদস্যরাই বলেন, এটা চরিত্রকে আরও বাস্তব রূপ দিয়েছে। ওই দাগ দেখে মনে হচ্ছে মণিকর্ণিকা যেন পেশওয়া টিকা পরে রয়েছেন তাঁর কপালে। প্রসঙ্গত, তাঁর বাস্তবে রক্তাক্ত মুখ তাঁকে যোদ্ধার চরিত্রের সঙ্গে আরও একাত্ম করে দিয়েছে। এই ছবির জন্যে ঘোড়ায় চড়া এবং তরবারি লড়াইয়ের জন্যে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন কঙ্গনা। আগামী বছর এপ্রিলে ছবিটির পর্দায় মুক্তি পাওয়ার কথা।

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget