এক্সপ্লোর

Viral Video: 'শ্রীভল্লি' ঝড় এবার কোরিয়ায়, মহিলার নিখুঁত নাচ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Watch Viral Video: সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল কোরিয়ার এই মহিলা। পরনে লাল চেক শার্ট, চোখে চশমা। একেবারে নিখুঁত নাচ। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হলেন তিনি।

নয়াদিল্লি: ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছে দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। দর্শক মহল থেকে সমালোচক, সকলেরই প্রবল প্রশংসা পেয়েছে এই ছবি। ছবি মুক্তি প্রায় মাস দেড়েক পরেও একভাবে শিরোনামে রয়েছে ছবির গান। দেশবাসী তো বটেই বিদেশের খেলোয়াড়রা পর্যন্ত মজেছেন ছবির জনপ্রিয় গান 'শ্রীভল্লি'-তে (Srivalli)। এবার এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন বিদেশের সাধারণ নাগরিকও। ভাইরাল হলেন কোরিয়ার এক মহিলা (Korean Girl)।

সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল কোরিয়ার এই মহিলা। পরনে লাল চেক শার্ট, চোখে চশমা। অল্লু অর্জুনের কায়দায় পা মেলালেন 'শ্রীভল্লি' গানে। একেবারে নিখুঁত নাচ। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হলেন তিনি। এরই মধ্যে ১ মিলিয়নের গন্ডি পেরিয়েছে ভিডিওর ভিউজ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝑲𝒐𝒓𝒆𝒂𝒏 𝑮1 (@korean.g1)

পিছনে একটি বড় এলসিডি স্ক্রিন লাগানো। তাতে চলছে 'শ্রীভল্লি' গানটি। পর্দার পুষ্পার সঙ্গে তাল মিলিয়ে নাচ করছেন সামনের মহিলা। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, 'এই নাচটা দেখে যত সহজ মনে হয়, তা একেবারেই নয়।'

আরও পড়ুন: Kangana Ranaut: হাতে হাতকড়া, প্রকাশ্যে 'লক আপ'-এর সঞ্চালিকা কঙ্গনা রানাউতের প্রথম লুক

'পুষ্পা'-রাজের আবেশে মজে রয়েছে আসমুদ্রহিমাচল। রিল (Reels) হোক বা মিম (Meme) সবথেকে বেশি সুপারহিট 'শ্রীভল্লি' (Srivalli)। এক কাঁধ উঁচু করে, পা টেনে অল্লু অর্জুনের (Allu Arjun) ডান্স মুভ নকল করার দলে যেন নাম লেখানোর হিড়িক থামার লক্ষ্মণ-ই নেই। হার্দিক পাণ্ড্য় থেকে ডেভিড ওয়ার্নার থেকে একাধিক টিনসেল তারকা। সকলেই মজেছেন 'শ্রীভল্লি' মোহে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget