এক্সপ্লোর

বিরুষ্কার আজ মুম্বই রিসেপশন, অনুষ্ঠানে অতিথি কারা, মেনুতে কী, কোথায় হচ্ছে, জেনে নিন

মুম্বই:  ডিসেম্বর মাসের সেই প্রথম সপ্তাহ থেকেই চর্চার কেন্দ্রে বিরুষ্কা। প্রথমে তাঁদের বিয়ে নিয়ে ছিল জোর গুঞ্জন। কানাঘুষোয় শোনা গেল ইতালিতে ১০ বা ১২ ডিসেম্বর বিয়ে করছেন বিরুষ্কা। গুঞ্জনের মাঝেই পাত্র-পাত্রী সপরিবারে পারি দিলেন ইতালিতে। আচমকাই ১১ ডিসেম্বর বিয়ের কথা ঘোষণা। তারপর থেকেই তাঁদের মধুচন্দ্রিমা, রিসেপশন, রিসেপশনে অনুষ্কার সাজ, সবকিছু নিয়েই সমানেই আলোচনা চলছে সংবাদমাধ্যমে। দিল্লিতে গত ২১ ডিসেম্বর তাজ এনক্লেভে ছিল তাঁদের প্রথম রিসেপশন। আজ রয়েছে মুম্বইয়ে। মুম্বইয়ের আমন্ত্রণ পত্রও ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। গ্রাস শিটে মোড়া ছিল আমন্ত্রণ পত্রটি। দুটোরই থিম প্যাস্টেল ফ্লোরাল। আগের দুটো অনুষ্ঠানের মতো এতেও বিরুষ্কা সব্যসাচী মুখোপাধ্যায়ের ক্রিয়েশনই পরবেন বলে মনে করা হচ্ছে। রইল আমন্ত্রণ পত্রের একটি ঝলক, টুইটারে কার্ডটি শেয়ার করেছিলেন পরিচালক কুণাল কোহলি। Untitled আজকের অনুষ্ঠানটি হচ্ছে মুম্বইয়ের লোয়ার পারেলে সেন্ট রেগিস হোটেলে। অনুষ্ঠানটি হবে বিলাসবহুল অ্যাস্টর বলরুমে। সেখানে তিনশো অতিথি বসার ব্যবস্থা রয়েছে। বলরুমটি হোটেলের লেভেল নাইনে রয়েছে। ওই বলরুমের উচ্চতা ২৩ ফুট। চারিদিকে রয়েছে কাঁচের ঝাড় বাতি। পুরো বলরুমটি ৬ হাজার ৪৩৩ স্কোয়ার ফিট এলাকা জুড়ে রয়েছে। মোট তিনটি ভাগ রয়েছে সেখানে। একটা লম্বা হলওয়ে, একটি প্রি-ফাংশন এরিয়া, সেন্ট্রাল বলরুম এবং অ্যাস্টর টেরেস। অ্যাস্টর টেরেস থেকে বলরুমটি আলাদা করা রয়েছে মেঝে থেকে ছাদ পর্যন্ত লম্বা জানলার মাধ্যমে। যার ফলে বলরুমে যথেষ্ট পরিমাণের সূর্য ও চাঁদের আলোও ঢুকতে পারে। নয়াদিল্লির মতোই মুম্বইয়ের রিসেপশনও শুরু হবে রাত সাড়ে আটটার পর থেকে। অতিথি তালিকায় রয়েছেন বলিউডের সমস্ত সেলিব্রিটি তারকা থেকে ভারতীয় ক্রিকেট দুনিয়ার সনাম ধন্য ব্যক্তিরা। উপস্থিত থাকবেন বিভিন্ন শিল্পপতি এবং বাণিজ্যনগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ ও সম্মানীয় নাগরিকরা। আপাতত আজ রাতে মুম্বইয়ের সেন্ট রিগেস হোটেলে চাঁদের হাট বসার অপেক্ষা। সারা দুনিয়ার নজর এখন বিরুষ্কার রিসেপশনের দিকে। মূলত দিল্লি মুম্বইকে টক্কর দেয়, না বাণিজ্যনগরী থেকে যায় সকলের হৃদয়ে। যদিও গ্ল্যামারের ঝলকানি থেকে দূরে ইতালিতে অনুষ্ঠিত হওয়া বিয়ের অনুষ্ঠানটিও ছিল যথেষ্ট নজরকাড়া।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget