এক্সপ্লোর

BJP Press Conference: বিজেপিতে সৌমিলি, পাপিয়া

বিজেপিতে যোগ দিলেন সৌমিলি বিশ্বাস, পাপিয়া অধিকারী সহ টলিউডের একঝাঁক চেনা মুখ।

কলকাতা:  বিজেপিতে যোগ দিলেন সৌমিলি বিশ্বাস ও পাপিয়া অধিকারী। কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে আজ গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস ও ত্রমিলা ভট্টাচার্য।

আজকের সাংবাদিক বৈঠকের অন্যতম আকর্ষণ ছিলেন যশ দাশগুপ্ত। আজ গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনিও। বিজেপিতে যোগ দিয়েই যশের মুখে বদলের কথা। বললেন 'সিস্টেমের মধ্যে থেকেই বদল করতে হবে।' তিনি আরও বলেন, 'আমি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি। আমি এখনও নিজেকে ওনার ভাই বলি।' নুসরতের সঙ্গে এবিষয়ে কথা হয়েছে কিনা সেটা নিয়েও মুখ খোলেন যশ। বলেন, 'নুসরত আমার বন্ধু। আমাদের বন্ধুত্ব জীবিকার সূত্রে। আমাদের পেশা অভিনয়। নুসরত তাঁর মতাদর্শে তৃণমূলে রয়েছে আমি আমার মতাদর্শে বিজেপিতে। আমার আরেক বন্ধু মিমিও তৃণমূলে রয়েছেন। কিন্তু আমরা আবার একসঙ্গে কাজ করব। রাজনীতির রঙ এখানেই থাক। টলিউডে রাজনীতির রঙ না লাগানোই ভালো।'

আজ সকালেই জানা যায়, টালিগঞ্জের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী যোগ দিচ্ছেন বিজেপিতে। তালিকায় ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস ও ত্রমিলা ভট্টাচার্য। ছিলেন মুকুল রায় ও স্বপন দাশগুপ্তও। সেইমতোই আজ বিজেপি যোগ দিলেন একঝাঁক তারকা।

আজ সকালেই বিজেপি সূত্রে খবর ছিল, গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন অভিনেতা যশ দাশগুপ্ত। অভিনেত্রী সায়নী ঘোষও যোগ দিতে পারেন বলে জল্পনা। গতকাল মুকুল রায়ের জন্মদিনে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। সেই দলে ছিলেন সায়নী ঘোষও। তবে এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না, জানিয়েছেন সায়নী ঘোষ।

হিরণ চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হলেও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না তিনি। কিন্তু সূত্রের খবর,  তৃণমূল ছাড়ছেন হিরণ। বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেন অভিনেতা। বললেন কিছু ফরম্যালিটিজ বাকি।

অন্যদিকে জল্পনা তৈরি হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়েও। গতকাল বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জল্পনা শুরু হয়। প্রসেনজিৎ -এর ছবি পোস্ট করেছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষও। কিন্তু আজ প্রসেনজিৎ বলেন, ‘অতিথিকে স্বাগত জানানো বাংলার সংস্কৃতি। অতীতেও বিভিন্ন ক্ষেত্র ও পেশার মানুষের সঙ্গে দেখা করেছি। আমি অপরের মতামতকে গুরুত্ব দিই। আমারও নিজস্ব মতামত আছে। অনির্বাণের সঙ্গে সাক্ষাতে কোনও রাজনৈতিক জল্পনা নেই। আমি আমার কাজ তথা অভিনয়েই নজর দিতে চাই।‘ বিজেপিতে যোগ-জল্পনার মধ্যে এমনই ট্যুইট  করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget