এক্সপ্লোর

Debina Pregnancy: ৪ মাসের মধ্যে দ্বিতীয়বার অন্তঃসত্তা হওয়া নিয়ে কটাক্ষ, 'গর্ভপাত করাতাম?' বিস্ফোরক দেবিনা

Debina Bonnerjee Pregnancy: মা-বাবা হওয়ার পথটা সহজ ছিল না গুরমিত আর দেবিনার। একটি সাক্ষাৎকারে দেবিনা জানিয়েছিলেন, ৫ বছর ধরে বহু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে।

মুম্বই: একরত্তি কন্যা লিয়ানা-র জন্মের ৪ মাসের মধ্যেই আবার অন্তঃসত্তা হওয়ার হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonerjee)। সোশ্যাল মিডিয়ায় এই খবর দেওয়ার সময় দেবিনা এই ঘটনাকে 'ঐশ্বরিক' বলেই অভিহিত করেছিলেন। 

কারণ? মা-বাবা হওয়ার পথটা সহজ ছিল না গুরমিত আর দেবিনার। একটি সাক্ষাৎকারে দেবিনা জানিয়েছিলেন, ৫ বছর ধরে বহু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। শারীরিক সমস্যার কারণে তাঁর অন্তঃসত্তা হতে সমস্যা হয়েছিল। একাধিকবার গর্ভপাতও হয়েছিল তাঁর। অবশেষে পরিবারে আসে ছোট্ট লিয়ানা। গুরমিত চৌধুরী (Gurmeet Chowdhury) ও দেবিনার রাজকুমারী। 

দ্বিতীয় সন্তান আসার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবিনা লিখেছিলেন, 'কিছু সিদ্ধান্ত ঐশ্বরিকভাবে নির্ধারিত হয় এবং তা কোনওভাবেই বদলানো যায় না... এটাও তেমনই এক আশীর্বাদ... শীঘ্রই আসছে আমাদের পরিপূর্ণ করতে।'

কিন্তু দেবিনার ফের মা হওয়ার সুখবর ভালোভাবে মেনে নিতে পারেননি নেটদুনিয়ার একাংশ। তার প্রভাব পড়েছে দেবিনার সোশ্যাল মিডিয়ায়। অনেকেরই বক্তব্য, দ্বিতীয়বার মা হওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে ফেলেছেন দেবিনা। তাঁর নিজেকে ও ছোট্ট লিয়ানাকে আরও সময় দেওয়া উচিত। এমন অনেক উপদেশ এসেছে তারকা দম্পতির কাছে। সেই সমস্ত প্রশ্নের উত্তরে এবার সপাট জবাব হবু মা দেবিনার। 

আরও পড়ুন: ABP Exclusive: 'কালকক্ষ' বাস্তবকে তুলে ধরবে, মানুষ একাত্ম হতে পারবেন: তন্নিষ্ঠা

সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছিলেন, 'আপনার প্রথম সন্তানের গর্ভধারণ করতে অনেক সমস্যা হয়েছিল। আপনার কি মনে হয় না আপনার দ্বিতীয়বার মা হওয়ার জন্য অন্তত ১টা বছর অপেক্ষা করা উচিত ছিল? এর উত্তরে দেবিনা লেখেন, 'আপনার কি মনে হয় এই অবস্থায় আমার কি করা উচিত? আমাদের কাছে এই ঘটনা সত্যিই ম্যাজিকের মতো। আপনি কি গর্ভপাত করানোর উপদেশ দিচ্ছেন?'

অপর এক নেটিজেন লিয়ানাকে সময় দেওয়ার উপদেশ দিলে দেবিনা উত্তর দেন, যাঁদের যমজ সন্তান হয়, তাঁরা কি করে সময় দেন?

দেবিনার এই জবাবে অবশ্য খুশি অনেকেই। চিকিৎসকের পরামর্শ নিয়ে ও নিজের শরীরের কথা ভেবেই দ্বিতীয় সন্তানের সিদ্ধান্ত নিয়েছেন গুরমিত দেবিনা। এই বিষয়ে তাঁদের সিদ্ধান্তের ওপর মতামত দিতে নারাজ অনেকেই। বরং প্রিয় জুটির দ্বিতীয় সন্তানের খবরে অনেকেই খুশি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Debina Bonnerjee (@debinabon)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget