এক্সপ্লোর

স্বাস্থ্য সচেতন সলমন বাজারে আনছেন বিইং হিউম্যান ব্র্যান্ডের ই-সাইকেল!

মুম্বই:  সলমন খানের সাইকেল প্রীতির কথা প্রায় সকলেরই জানা। অল্প দূরত্ব যেতে হলে, বা অনেক সময় শ্যুটে যেতে হলে সলমনকে অনেকেই গন্তব্যে সাইকেলে করে যেতে দেখেছেন। এবার নিজের সেই সাইকেল প্রেমকে পরবর্তী পর্যায়ে নিয়ে গেলেন ভাইজান। সলমনের বিইং হিউম্যান ব্র্যান্ড বাজারে নিয়ে আসছে ই-সাইকেল। সূত্রের খবর, অল্প কিছুদিনের মধ্যেই এই ই-সাইকেল বাজারে চলে আসবে। জানা গিয়েছে এই ই-সাইকেল সম্পূর্ণ ভাইজানের মস্তিষ্ক প্রসূত। তাঁর বিইং হিউম্যানের পুরো টিম এই ই-সাইকেল প্রস্তুতির কাজে লেগে পড়েছে। সাইকেলটি বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে, জানা গিয়েছে ট্রায়াল রানও করেছে সলমনের এই ব্রেইন-চাইল্ড। এই ই-সাইকেলের চেহারা, গঠন সম্পর্কে কয়েকটি তথ্য জেনে রাখা যাক। এই ই-সাইকেল হাল্কা, সরু এবং নতুন প্রজন্মের কথা ভেবে বানানো। এমনকি এই সাইকেলে করে ইতিমধ্যেই এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছেন শাহরুখ এবং সলমন। সূত্রের খবর এই সাইকেলটি ব্যাটারি চালিত এবং চার্জ দেওয়া যাবে। সাইকেলটি চালানোর জন্যে কোনও প্যাডেল লাগবে না। এমনকি এই সাইকেলের পাঁচটি বিভিন্ন মোড রয়েছে। মোড ওয়ানে, সাইকেলটি চালালে একবার প্যাডেল করতে লাগবে। তারপর প্যাডেলটি নিজের মতোই চলবে। মোড টু-তে, দুটো অটো প্যাডেল আছে, মোড ফাইভে, পাঁচটি অটো প্যাডেল কাজ করবে। প্রতিটি আগে থেকেই সাইকেলের মধ্যে প্রতিস্থাপন করা রয়েছে। মোড পরিবর্তন করলে নিজের নিয়মে চলবে এই ই-সাইকেল। সাইকেলটি সমস্ত বয়সের মানুষের কথা ভেবেই বানানো হয়েছে। তবে বিভিন্ন বয়সের মানুষের জন্যে বিভিন্ন ডিজাইনের ই-সাইকেল রয়েছে। বর্তমান যুগে অনেক বাবা-মায়েরা তাঁদের সন্তানদের বাইক কিনে দিতে চান না। তাঁদের জন্যে এই বিশেষ ই-সাইকেল দারুন একটা অফার হিসেবে সামনে আসছে। তবে বিইং হিউম্যান নিয়েই শুধু ব্যস্ত নন সলমন। তাঁর হাতে ক্যাটরিনা কাইফ, অক্ষয় কুমার, আলি আব্বাস জফরের সঙ্গে ছবিও রয়েছে। কবীর খানের ‘টিউবলাইট’ সংক্রান্ত কাজ নিয়ে ইদানিং ব্যস্ত রয়েছেন ভাইজান।

সেরা শিরোনাম

Mahalaya 2026: দেবী দুর্গার ভূমিকায় শুভশ্রী, মহালয়ার ভোরে আর কোন কোন নায়িকাকে দেখা যাবে দেবী-বেশে?
দেবী দুর্গার ভূমিকায় শুভশ্রী, মহালয়ার ভোরে আর কোন কোন নায়িকাকে দেখা যাবে দেবী-বেশে?
Nana Patekar Death: নানা পাটেকরের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু, কেন এই পদক্ষেপ?
নানা পাটেকরের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু, কেন এই পদক্ষেপ?
Nana Patekar: নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, তাঁর প্রয়াণে কী বললেন তনুশ্রী দত্ত?
নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, তাঁর প্রয়াণে কী বললেন তনুশ্রী দত্ত?
Big Boss Bangla: দীপেন্দু বেরিয়ে যেতেই আমূল বদলে গেল বিগ বসের বাড়ির সমীকরণ! ভাঙল বন্ধুত্ব, একাধিক অভিযোগ
দীপেন্দু বেরিয়ে যেতেই আমূল বদলে গেল বিগ বসের বাড়ির সমীকরণ! ভাঙল বন্ধুত্ব, একাধিক অভিযোগ

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget