এক্সপ্লোর

Kajol: মা-বাবার বিচ্ছেদের কথা কীভাবে জানতে পারেন কাজল?

Bollywood Updates: ব্যক্তিগত জীবনে নানা ঝড়ঝাপটা দিয়েছে তনুজার। সোমু মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ। দুই মেয়েকে বড় করে তোলা। এক সাক্ষাৎকারে কাজল জানান যে, কীভাবে তনুজা তাঁকে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন।

মুম্বই: আজ জন্মদিন বর্ষীয়ান অভিনেত্রী তনুজার (Tanuja)। বাংলা এবং বলিউডে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। বহু হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বহু বার। দুই কন্যা তনুজার। কাজল এবং তনিশা, দুজনেই বলিউডে অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হয়েছেন। ব্যক্তিগত জীবনে নানা ঝড়ঝাপটা দিয়েছে তনুজার। স্বামী সোমু মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ। দুই মেয়েকে বড় করে তোলা। এক সাক্ষাৎকারে কাজল (Kajol) জানান যে, কীভাবে তনুজা তাঁকে সোমু মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন।

মা-বাবার বিচ্ছেদ প্রসঙ্গে কাজল-

এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী কাজল বলেন, 'আমার মায়ের সঙ্গে অসাধারণ সম্পর্ক ছিল। এর কারণ শুধুই তিনি আমার মা, এমনটা নয়। বরং, তিনি অসাধারণ একজন মানুষ তাই আমার সঙ্গে সম্পর্কটা এতটা সহজ ছিল। তিনি নিজের জীবনে যা কিছু করেছেন আমার সঙ্গে শেয়ার করেছেন। যত পরিস্থিতিতে পড়েছেন, তা জানিয়েছএন। যাতে আমি সেই সমস্ত পরিস্থিতিগুলিতে পড়লে সঠিকভাবে সামলাতে পারি। আর যখন আমার মা-বাবার বিচ্ছেদের প্রসঙ্গ আসে, তখনও ঠিক সেভাবেই আমাকে জানানো হয়েছে। কারণ, সেই সিদ্ধান্তটা মা এবং আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। মা আমার সামনে বসেন। আমাকে সমস্ত কিছু খুলে বলেন। আমার সঙ্গে আলোচনা করেন। আমাকে বোঝান কেন এই সিদ্ধান্ত নেওয়া। এরপর আমার নিজের বোঝার সময় দেন। আমার উত্তর পাওয়ার অপেক্ষায় থাকেন। দেখেন আমি কী সিদ্ধান্ত নিচ্ছি।'

আরও পড়ুন - Raju Srivastava Love Story: স্ত্রী শিখার সঙ্গে কেমন ছিল রাজু শ্রীবাস্তবের লভ স্টোরি?

কাজল আরও বলেন, 'আমার আর আমার মায়ের সম্পর্কটা অত্যন্ত সুন্দর। এটা খুবই শক্তিশালী একটা সম্পর্ক। তবে, কোন ছবিটা করব, বা ছবিটা আদৌ করব কিনা, সে বিষয়ে কখনও নিজের মত আমার উপর চাপিয়ে দেননি। বরং, সেই সিদ্ধান্তটা আমি একাই নিয়েছি।'

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড তারকা অজয় দেবগন। প্রায় একই ডায়লগ বলতে দেখা যাচ্ছে তাঁকে এবং কাজলকে। পরিস্থিতিও প্রায় একই। তবে, ছবি দুটি আলাদা আলাদা। ভিডিওর একটি দৃশ্যে দেখা যাচ্ছে, কাজল ফোন কথা বলছেন। আর তাঁর হাতে সিগারেটের প্যাকেট রয়েছে। এক নার্স এসে তাঁকে জানান যে, ওই জায়গা ধূমপানের জন্য নিষিদ্ধ। কাজল তাঁকে উত্তরে বলেন, 'জ্বালিয়েছি কি?' ওই ভিডিওরই অন্য একটি অংশে দেখা যাচ্ছে, বাথরুমে অজয় দেবগনের ঠোঁটে সিগারেট রয়েছে। সেখানেই এক ব্যক্তি তাঁকে বলেন যে, ওই জায়গায় ধূমপান না করতে। অজয় তাঁকে উত্তরে বলেন, 'জ্বালাইনি তো!' কাজলের অভিনীত দৃশ্যটি তাঁর অভিনীত 'ত্রিভঙ্গ' ছবির। এবং অজয় দেবগনের অভিনীত দৃশ্যটি তাঁর প্রথম পরিচালিত ছবি 'রানওয়ে থার্টিফোর'-এর। ভিডিওটি পোস্ট করে অভিনেতা প্রশংসায় পঞ্চমুখ তাঁর অভিনেত্রী স্ত্রীর। তিনি লিখেছেন, 'আরে কাজল আমায় টেক্কা দিয়েছে।' পাল্টা উত্তর দিয়েছেন কাজলও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget