এক্সপ্লোর

Bollywood: বলিউডের 'প্রিয়বন্ধু' ওরি আসলে কে? কয়েক বছর আগেই কিয়ারা দিয়েছিলেন পরিচয়

Kiara Advani On Orry: ২০১৯ সালের জুন মাসের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কিয়ারা আডবাণীর কাজ 'কবীর সিংহ' নিয়ে ওরি অত্যন্ত উত্তেজিত এবং তাঁর সহ-অভিনেতা শাহিদ কপূরকে শুভেচ্ছা জানান।

নয়াদিল্লি: এককথায় তিনি বলিউডের 'বেস্ট ফ্রেন্ড' (Best Friend Of Bollywood)। সুহানা খান (Suhana Khan) থেকে কিয়ারা আডবাণী (Kiara Advani) থেকে সারা আলি খান (Sara Ali Khan) বা নীতা আম্বানি (Neeta Ambani), সকল বলি তারকার সঙ্গে তাঁকে ছবি তুলতে দেখা যায়। যে কোনও তারকাখচিত পার্টিতে তিনি আমন্ত্রিত থাকেন। অথচ তিনি যে আসলে কে, বলিউডের সঙ্গে তাঁর কীসের সম্পর্ক, অনেকেরই অজানা। তিনি ওরহান আওয়াতরামানি (Orhan Awatramani), ওরফে 'ওরি' (Orry)। নামটা এতদিনে পরিচিত হলেও তাঁকে নিয়ে কৌতূহল সাধারণ মানুষের তুঙ্গে। এই আবহেই ভাইরাল হল কিয়ারা আডবাণীর একটি পুরনো ভিডিও যেখানে তাঁকে ওরির নাম উল্লেখ করতে শোনা যাচ্ছে। 

কিয়ারা আগেই দিয়েছিলেন ওরির পরিচয়

২০১৯ সালের জুন মাসের একটি ভিডিও। ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে কিয়ারা আডবাণীর কাজ 'কবীর সিংহ' নিয়ে ওরি অত্যন্ত উত্তেজিত এবং তাঁর সহ-অভিনেতা শাহিদ কপূরকে শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছাবার্তার ভিডিও শেষ হওয়ার পর শাহিদ জিজ্ঞেস করেন কিয়ারাকে, ওরি কে? তার উত্তরে অভিনেত্রী বলেন, 'এটা ওরহান আওয়াতরামানি'। সেই সঙ্গে তিনি আরও বলেন, 'ওঁর দাদা (কবীর আওয়াতরামানি) আমার ক্লাসে পড়ত, আর ও স্কুলে আমার জুনিয়র ছিল। এবং এটা (ওরির ভিডিও মেসেজ) খুবই মিষ্টি।'

এর উত্তরে শাহিদ বলেন, 'ও সত্যিই তোমার জন্য বেশ আনন্দিত'। এর উত্তরে কিয়ারা বলেন, 'হ্যাঁ, সত্যিই ওর মেসেজ... সারপ্রাইজ ছিল এটা। খুব মিষ্টি... আমার ঠিক মনে হল, 'ওহ স্কুলের সেই ওরহান'। ভীষণ মিষ্টি।'

এই ভিডিও মেসেজে ওরিকে বলতে শোনা যায়, 'হাই কিয়ারা, আমি তোমার নতুন সিনেমা 'কবীর সিংহ'-এর জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। আমার মনে পড়ে গেল তোমাকে প্রায়ই হাইস্কুলে দেখতে পেতাম। আমাদের ভাইস-ক্যাপ্টেন ছিলে তুমি। আর এখন তোমাকে আমি ইনস্টাগ্রাম, টেলিভিশন সর্বত্র দেখতে পাচ্ছি। আমি শুধু বলতে চাই যে তুমি খুব প্রাণবন্ত, এনার্জিতে ভরপুর, এবং তুমি আজ যেখানে পৌঁছেছ যে কঠোর পরিশ্রম করেছ, তার জন্য আমি গর্বিত। তোমার ও শাহিদের জন্য রইল অঢেল শুভেচ্ছা।' 

আরও পড়ুন: Mrunal-Badshah: 'ম্রুণালের হাত ধরে দীপাবলির পার্টিতে..', মন খুললেন বাদশাহ

বলিউডের তারকা পরিচালক ও প্রযোজক কর্ণ জোহরের কাছে নাকি ইন্ডাস্ট্রির সমস্ত গসিপ থাকে, এমনই দাবি বাকিদের। কিন্তু ওরি যে আসলে কে, তাঁর পেশাই বা কী, তা নাকি তিনিও জানেন না। সম্প্রতি তাঁর জনপ্রিয় টক শো 'কফি উইথ কর্ণ'-এ সারা ও অনন্যাকে কর্ণ জিজ্ঞেস করেন, 'ওরি আসলে কে?' এর উত্তরে সারা আলি খান বলেন, 'ওরি কে সেটা জানে না এমন কেউ আছে নাকি?' অনন্যা পাণ্ডে এর উত্তরে বলেন, 'কেউ একজন জানতেন না এবং আমি বোঝানোর চেষ্টা করি ওরি কে। এবং সে আমাকে বলে যে ও সকলের 'আদরের কিন্তু সকলে ওকে ভুল বোঝে'। আমার মনে ও এখন এই পরিচয়েই আছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget