এক্সপ্লোর

Salman-Bhagyashree: 'আমি ভালো ছেলে নই'! ভাগ্যশ্রীকে কেন বলেছিলেন সলমন?

Bollywood Celebrity Updates: নেট দুনিয়ায় আজ সামনে এসেছে অভিনেত্রীর পুরনো একটি সাক্ষাতকারে। যেখানে তিনি বলছেন যে, একবার সলমন তাঁকে বলেছিলেন যে, তিনি নাকি ভালো ছেলে নন।

মুম্বই: বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan) বিপরীতে অভিনয় করেই বি টাউনে বড় পর্দায় পা রাখেন ভাগ্যশ্রী (Bhagyashree)। তাঁদের অভিনীত 'ম্যায়নে পেয়ার কিয়া' বক্স অফিসে দারুণ সাফল্য় পায়। দর্শকদের কাছেও অত্যন্ত প্রশংসিত হয় এই ছবি। ওই ছবির পর থেকে ভাগ্যশ্রী ও সলমনের জুটি নিয়েও চর্চা হতে থাকে। আজ জন্মদিন ভাগ্যশ্রী। নেট দুনিয়ায় আজ সামনে এসেছে অভিনেত্রীর পুরনো একটি সাক্ষাতকারে। যেখানে তিনি বলছেন যে, একবার সলমন তাঁকে বলেছিলেন যে, তিনি নাকি ভালো ছেলে নন।

ভাগ্যশ্রীকে কেন এমন বলেন সলমন?

ভাগ্যশ্রী এবং সলমন খান। দুজনের কেরিয়ারেই 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যতম হিট ছবি দিয়েই দর্শকদের মনে জায়গা করে নেন। সেই ছবির পর অভিনয় থেকে সরে যান ভাগ্যশ্রী। স্বামী, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আর সলমন খানের কেরিয়ার এগোতে থাকে। বহু নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সলমন। বি টাউনের বেস কিছু নায়িকার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তা ঐশ্বর্য রাই থেকে সোমি আলি, কিংবা ক্যাটরিনা বা হালের পূজা হেগড়ে। সলমন খানের প্রেমিকার তালিকা দীর্ঘ। সম্প্রতি ভাগ্যশ্রীর পুরনো একটি সাক্ষাতকার সামনে এসেছে। যেখানে অভিনেত্রী পুরনো দিনের স্মৃতিচারণা করছেন। ভাগ্যশ্রী বলছেন, 'সেই সময় আমরা একে অপরকে চিনছিলাম সবে। কাজ করার সময় সহ অভিনেতার সঙ্গে সম্পর্ক সহজ রাখা প্রয়োজন হয়। তেমনই আমাদের সাধারণ কথাবার্তা চলচ। একবার ও (সলমন খান) আমায় বলেছিল যে, 'আমি চাই না কোনও ভালো মেয়ে আমার প্রেমে পড়ুক।' আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, কেন তুমি এমন কথা বলছ? ও বলেছিল, 'কারণ, আমার মনে হয় না আমি নিজে ভালো ছেলে। আমি কোনও একজনের সঙ্গে অনেকদিন থাকতে পারি না। একজনের প্রতি আমি খুব তাড়াতাড়ি একঘেয়ে হয়ে যাই। তাই আমার মনে হয়, আমার থেকে মানুষ দূরে থাকুক। আর তাই আমি ওদের আমার কাছে আসতে দিই না।' আমার মনে হয়, ও ওর সঙ্গীর সম্পর্কে অত্যন্ত রক্ষণশীল মনোভাব রাখে।'

আরও পড়ুন - Kiara Advani: মায়ের জন্মদিনে সঙ্গীত ও মেহেন্দির অদেখা ছবি পোস্ট কিয়ারার

প্রসঙ্গত, পরিচালক সূরজ বরজাতিয়ার মিষ্টি প্রেমের গল্প 'ম্যায়নে পেয়ার কিয়া'। মিউজিকালিও হিট ছবিটি। প্রতিটা গান আরও দর্শক পছন্দ করে। ছবিতে সলমন খান, ভাগ্যশ্রী ছাড়াও অভিনয় করেন অলোক নাথ, মনীষ বহেল, রিমা লাগু ও আরও অনেকে। ওই ছবিতে অভিনয়ের পরই বিয়ে করে নেন ভাগ্যশ্রী। পরিবারের অমতে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করেন তিনি। বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যান। বহু ছবির প্রস্তাব খারিজ করে দেন। সংসার, স্বামী নিয়ে ব্যস্ত থাকার পর দীর্ঘ বিরতি কাটিয়ে ফের অভিনয়ে ফেরেন ভাগ্যশ্রী। 'ম্যায়নে পেয়ার কিয়া'র পর বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন। বহু ছবিতে তাঁকে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে। ভাগ্যশ্রীকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'রাধে শ্যাম' ছবিতে। যা মুক্তি পায় ২০২২ সালে। 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget