এক্সপ্লোর

পুরুষ-নারীর মধ্যে পারিশ্রমিক বৈষম্য, এবার মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া

মুম্বই: এবার বলিউড ইন্ডাস্ট্রিতে পুরুষ-নারীর মধ্যে পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া। এর আগে বহু অভিনেত্রী এবিষয় মুখ খুলেছেন। প্রিয়ঙ্কার মন্তব্য শুধু বলিউড নয়, যেকোনও ব্যবসায়, যেকোনও ক্ষেত্রে পুরুষরা মহিলাদের থেকে অনেক বেশি পারিশ্রমিক পান। যদিও বহু মহিলারই তাঁদের কাজের প্রতি আনুগত্য অনেক পুরষের থেকে বেশি। কিন্তু যেকোনও জায়গায়, যেকোনও ক্ষেত্রে একজন পেশাদারী পুরুষ অনেক বেশি রোজগার করেন, একজন মহিলার তুলনায়। এর মূল কারণ কি, সেটা প্রিয়ঙ্কা যদিও এখনও বুঝে উঠতে পারেননি, দাবি অভিনেত্রীর। তাঁর এই মন্তব্যের সঙ্গে একথা বলতেও ভোলেননি প্রিয়ঙ্কা, যে বলিউডে অচিরেই অভিনেত্রীরা অভিনেতাদের থেকে বেশি আয় করবেন, যদি দর্শকরা নারীকেন্দ্রিক ছবি গ্রহণ করতে শুরু করেন। প্রসঙ্গত, একটা ছবির পোস্টারে সলমন বা আমির খান যদি থাকে, তাহলে সেছবি অনায়সেই ৩০০ কোটি আয় করে। অথচ এখনও পর্যন্ত কোনও ছবিতে যদি অভিনেত্রীরা মুখ্য চরিত্রে থাকেন, তাহলে সেছবি অত টাকা আয় করতে পারে না। কিন্তু যেদিন এই অবস্থার পরিবর্তন হবে, সেদিনই বলিউডে পুরুষ ও নারীর পারিশ্রমিকের মধ্যে আর কোনও ফারাক থাকবে না, দাবি পিগি চোপসের। সাক্ষাত্কারে প্রিয়ঙ্কা তাঁর প্রযোজনা সংস্থা পার্পেল পেবেল পিকচার্স সম্পর্কে বলেন, তাঁর প্রথম মরাঠি ছবি ‘ভেন্টিলেটর’ নিয়েও অনেক কথা বলেন। তিনি বলেন, তাঁর প্রযোজনা সংস্থা নতুন নতুন প্রতিভাদের বেশি সুযোগ দেবেন। তাঁর সংস্থায় চিত্রনাট্যকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মূলত আঞ্চলিক ছবি করতেই বেশি আগ্রহী প্রিয়ঙ্কা। তিনি ভোজপুরী, মরাঠি ছবি করতে চান। একটি পঞ্জাবি ছবি নিয়ে এখন কাজ করছে প্রিয়ঙ্কার প্রযোজনা সংস্থা। অভিনেত্রীদের পারিশ্রমিক  নিয়ে এর আগে মুখ খুলেছিলেন কঙ্গনা রানাউত, পড়ুন কী বলেছিলেন তিনি বলিউডে একদিন নায়কদের সমান পারিশ্রমিক পাবেন নায়িকারা: কঙ্গনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: বহিরাগতদের চিহ্নিত করতে এবার টলিউডে SIR! কড়া পদক্ষেপ নিচ্ছেন পাপিয়া অধিকারী
বহিরাগতদের চিহ্নিত করতে এবার টলিউডে SIR! কড়া পদক্ষেপ নিচ্ছেন পাপিয়া অধিকারী
Rituparna Sengupta: ঋতুপর্ণার বিপরীতে অমর্ত্য! চমকপ্রদ এই জুটির কথা ভাবলেন কোন পরিচালক?
ঋতুপর্ণার বিপরীতে অমর্ত্য! চমকপ্রদ এই জুটির কথা ভাবলেন কোন পরিচালক?
Aparajita Ghosh: 'চিরসখা' বন্ধ হওয়ার পরেই নতুন ভূমিকায় অপরাজিতা! অভিনয় নয়, এবার ছোটপর্দায় কোন চমক আনছেন?
'চিরসখা' বন্ধ হওয়ার পরেই নতুন ভূমিকায় অপরাজিতা! অভিনয় নয়, এবার ছোটপর্দায় কোন চমক আনছেন?
New Bengali Film: একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত, এবার দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে মল্লিকা-শতাক্ষীর 'পিঞ্জর'
একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত, এবার দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে মল্লিকা-শতাক্ষীর 'পিঞ্জর'

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget