এক্সপ্লোর

Will Smith: অস্কারের মঞ্চে চড় কাণ্ডের পর শুরু হল উইল স্মিথের বায়োপিকের কাজ

জানা যাচ্ছে, অস্কারের মঞ্চে চড় কাণ্ডের পর থমকে গিয়েছিল উইল স্মিথের বায়োপিকের কাজ। তবে, এবার সেই কাজ ফের শুরু হল।

নয়াদিল্লি: চলতি বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Oscar 2022) মঞ্চে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। স্ত্রীকে নিয়ে চটুল রসিকতায় মাথা ঠান্ডা রাখতে না পেরে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) সপাটে চড় কষিয়ে দেন হলিউড তারকা উইল স্মিথ (Will Smith)। তা নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। চড় কাণ্ডের কিছুক্ষণ পরই সেরা অভিনেতার পুরস্কারটাও পান তিনি। এরপর মঞ্চে গিয়ে নিজের কাজের জন্য ক্ষমাও চেয়ে নেন অভিনেতা। জানা যাচ্ছে, অস্কারের মঞ্চে চড় কাণ্ডের পর থমকে গিয়েছিল উইল স্মিথের বায়োপিকের কাজ। তবে, এবার সেই কাজ ফের শুরু হল।

উইল স্মিথের বায়োপিকের কাজ শুরু হল-

সম্প্রতি হলিউড তারকা উইল স্মিথের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়েছে যে, 'চড় কাণ্ডের পর উইল নেটফ্লিক্স এবং অ্যাপল প্লাসের প্রোজেক্ট থেকে বেরিয়ে গিয়েছিল। ও ক্ষম চাওয়ার পর থেকে দীর্ঘ সময়ের জন্য স্পটলাইট থেকে সরে গিয়েছিল। ফের কথাবার্তা শুরু হয়েছে। আমরা এই প্রোজেক্টে কাজ করতে আগ্রহী রয়েছি। দ্রুত কাজ শুরু করতে চাই। নেটফ্লিক্স এই বায়োপিক নিয়ে আগ্রহী। অস্কারের মঞ্চে চড় কাণ্ড। বিতর্ক। সমস্ত কিছুই উইলের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। আর গল্পেরও অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে এটি।'

আরও পড়ুন - Dobaaraa Box Office Collection: প্রত্যাশা জাগিয়েও প্রথমদিন বক্স অফিসে প্রভাব ফেলতে পারল না অনুরাগ-তাপসীর 'দোবারা'

প্রসঙ্গত, সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন হলিউড তারকা উইল স্মিথ। চলতি বছর অস্কারের মঞ্চে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন, সে সম্পর্কে তাঁকে ওই ভিডিওতে বলতে দেখা যাচ্ছে। পাশাপাশি ভিডিওতে ক্রিস রকের কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি প্রশ্ন বেছে নিচ্ছেন উইল স্মিথ। প্রশ্নটি ছিল, 'কেন আপনি সেদিন পুরস্কার নেওয়ার সময় ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে নিলেন না?' প্রশ্নের উত্তরে অভিনেতা বলছেন, 'আমি সেই সময় আচ্ছ্বন্ন ছিলাম। পরিস্থিতি এমনই ছিল যে তার মধ্যে আমি স্বাভাবিক ছিলাম না। এরপর আমি ক্রিসের কাছে যাই কিন্তু ও তখন কথা বলতে তৈরি ছিল না। আর তারপর ও বেরিয়ে যায়। তাই আজ আমি ফের বলতে চাই, ক্রিস, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার ব্যবহার গ্রহণযোগ্য ছিল না। আমি এখানেই আছি। যখন তুমি কথা বলতে তৈরি থাকবে, আমি তোমার সঙ্গে কথা বলতে প্রস্তুত।'

উইল স্মিথ - ক্রিস রকের চড় কাণ্ডের পর ক্রিসের মা রোসালি রক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, উইল স্মিথের ওই চড় তাঁদের গোটা পরিবারে প্রভাব ফেলেছে। অভিনেতার উচিত তাঁর এবং ক্রিস রকের গোটা পরিবারের কাছে ক্ষম চাওয়া। চড় কাণ্ডে প্রসঙ্গে ওঠে উইল স্মিথের স্ত্রী জেডা পিঙ্কের ভূমিকা নিয়েও। যদিও এই প্রসঙ্গে উইল স্মিথ খোলাখুলিভাবে জানিয়ে দেন যে, সেই ঘটনার সঙ্গে তাঁর স্ত্রীর কোনও ভূমিকা নেই। তিনি বলেন, 'না। আমি আমার নিজের সিদ্ধান্ততেই ওই কাজ করেছি। এটা একেবারেই আমার আর ক্রিসের ব্যাপার। জেডা কোনওভাবেই এর সঙ্গে জড়িত নয়। দুঃখিত জেডা, আমি দুঃখিত আমার সন্তানদের আর আমার পরিবারের কাছে। তোমাদের সবাইকে আমি এই পরিস্থিতিতে ফেলেছি বলে।'

সেরা শিরোনাম

Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget