এক্সপ্লোর

টেলি সিরিয়ালের শ্যুটিংয়েও ওয়ার্ক ফ্রম হোম! দ্বিধাবিভক্ত টলিপাড়া

সন্ধে গড়ালেই মেগা সিরিয়ালের দাপটে জমজমাট ড্রয়িং রুম।কিন্তু কার্যত লকডাউনের গেরোয় নতুন এপিসোডের ভাঁড়ার বাড়ন্ত। চলতি মাসের ১৬ তারিখ থেকেই টলি পাড়ায় বন্ধ শ্যুটিং।

রুমা পাল,  কলকাতা: কার্যত লকডাউনে টলিপাড়ার সিরিয়ালের শ্যুটিং-এও ওয়ার্ক ফ্রম হোম। প্রযোজকদের একাংশের সিদ্ধান্তে ক্ষুব্ধ ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। সংশ্লিষ্ট সিরিয়ালের প্রযোজক ও চ্যানেলকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে ফেডারেশন। কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সন্ধে গড়ালেই মেগা সিরিয়ালের দাপটে জমজমাট ড্রয়িং রুম।কিন্তু কার্যত লকডাউনের গেরোয় নতুন এপিসোডের ভাঁড়ার বাড়ন্ত। চলতি মাসের ১৬ তারিখ থেকেই টলি পাড়ায় বন্ধ শ্যুটিং।বেশকিছুদিনের এপিসোড ব্যাঙ্কিং থাকলেও তা এখন শেষের মুখে। এরই মধ্যে কার্যত লকডাউনের মেয়াদ বাড়ায় এখন মাথায় হাত প্রযোজক, কলা-কুশলী থেকে টেকনিশিয়ানদের।

 করোনাকালে অন্যান্য পেশায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে ওয়ার্ক ফ্রম হোম কালচার।কিন্তু শ্যুটিং কীভাবে বাড়ি থেকে সম্ভব? সেই অসম্ভবকে সম্ভব করার পথে হেঁটেছে বেশ কয়েকটি সিরিয়াল কর্তৃপক্ষ।একেবারে নতুন এপিসোডের জোগান জারি রাখতে বাড়ি থেকেই শ্যুটিং করে চ্যানেলের কাছে পাঠাচ্ছেন কলা-কুশলীরা।

 আর এই সিদ্ধান্তের জেরেই বর্তমানে দ্বিধাবিভক্ত টলিপাড়া। বাড়ি থেকে শ্যুটিং-এ প্রবল আপত্তি জানিয়েছে ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। তাদের দাবি, এতে সিরিয়ালের মান পড়ে যাচ্ছে। বঞ্চিত হচ্ছেন মেকআপ আর্টিস্ট ও টেকনিশিয়ানরা।ফেডারেশনের দাবি, তাঁদের সম্পূর্ণ অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস শনিবার বলেছেন, আলোচনা না করেই শ্যুটিং করা হয়। আজ ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল,কাল এগজিকিউটিভ কমিটির বৈঠক, জি আর সুশান্ত দাসকে চিঠি দিয়েছি, আমরা কড়া পদক্ষেপ নেব।

 যদিও এতে ভুল কিছু দেখছে না প্রযোজকদের একাংশ।  প্রযোজক সুশান্ত দাস বলেছেন, ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য এই চেষ্টা, চ্যানেল চলছে, ইন্ডাস্ট্রি বাঁচাতে, কারোর ক্ষতির জন্য নয়। ফেডারেশনও বুঝবে।টেকনিশিয়ানদের বঞ্চনা করা হচ্ছে না, আলোচনার পথ খোলা রয়েছে।

 বাড়ি থেকে শ্যুটিং-য়ের ক্ষেত্রে ভালো-মন্দ দুটি দিকই ভাবাচ্ছে অভিনেতা দেবকে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সিরিয়ালের প্রযোজকদের চিঠি পাঠিয়েছে ফেডারেশন। কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।

সেরা শিরোনাম

Rwitobroto Mukherjee: ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
Aditi Munshi: 'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
Entertainment News: অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Gold Silver Price Hike: একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
Anubrata Mondal: আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
Bengaluru Horror: বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
Embed widget