এক্সপ্লোর

একই ক্যাপশান, একই প্রেক্ষাপটে ছবি, অথচ এক ফ্রেমে ধরা দিলেন না যশ-নুসরত

সদ্য ভাগ করে নেওয়া ছবিতে নুসরত জাহান ও যশ দাশগুপ্তর গায়ে দেখা গেল শীতের পোশাক। একসঙ্গে ফ্রেম শেয়ার না করলেও, দুজনের ছবির প্রেক্ষাপটও এক্কেবারে একরকম।

কলকাতা: কলকাতায় এখনও তেমন ঠাণ্ডা পরেনি। আবহাওয়ার সামান্য পরিবর্তন হলেও, পাখার হাওয়া মন্দ লাগছে না। আর শীত পোশাক পরার তো প্রশ্নই নেই। তবে সদ্য ভাগ করে নেওয়া ছবিতে নুসরত জাহান ও যশ দাশগুপ্তর গায়ে দেখা গেল শীতের পোশাক।দুজনে একই সময়ে ছবি আপলোড করে একই সুরে লিখলেন, 'শীত আসছে'। একসঙ্গে ফ্রেম শেয়ার না করলেও, দুজনের ছবির প্রেক্ষাপটও এক্কেবারে একরকম।

একই সময়ে নুসরত ও যশ আজ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন। দুজনের গায়েই শীতপোষাক। পিছনে জমাট বরফ। ক্যাপশানেও মিল রয়েছে। দুজনের গায়েই দেখা গেল শীতপোশাক। নুসরত আর যশ দুজনেই লিখলেন, 'শীত আসছে।'

গতকাল অর্থাৎ শনিবার সোশ্যাল মিডিয়ায় যশের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত। দুজনে একরকম মাস্ক, কালো পোশাক। বিমানবন্দর থেকে যশ দাশগুপ্তের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবি। শেয়ার করলেন বিমানযাত্রার ছবিও। কিন্তু কোথায় যাচ্ছেন তাঁরা? সোশ্যাল মিডিয়ায় অবশ্য সে কথা লেখেননি কিছুই।

যশ এবং নুসরত দুজনেই এখন ব্যস্ত আলাদা আলাদা ছবির শ্যুটিংয়ের কাজে। 'জয় কালী কলকাত্তেওয়ালি' ছবির শ্যুটিং করছেন নুসরত। অন্যদিকে সদ্য এনা সাহার সঙ্গে 'চিনেবাদাম' ছবির কাজ শেষ করেছেন যশ। কেবল বাকি রয়ে গিয়েছে একটা গানের শ্যুটিং। সূত্রের খবর, সেই শ্যুটিং শেষ করতেই লক্ষ্মীপুজোর পরেরদিন কাশ্মীরে উড়ে গিয়েছেন যশ। সেই সফরেই কী তাঁর সঙ্গে হয়েছিলেন নুসরত? উত্তর অজানা। তবে সোশ্যাল মিডিয়ায় বিমান পর্যন্ত যাওয়ার পথ (এরোড্রাম) এবং বিমানবন্দরের বাস (এরোবাস) -এর ছবি পোস্ট করেছেন নুসরত। আন্দাজ করা যায়, বিমানেই দূরে কোথাও পাড়ি দিয়েছেন তিনি। তবে কোনোও ছবিতেই দেখা মেলেনি একরত্তি ঈশানের।

অন্যদিকে গতকাল ফের সোশ্যাল মিডিয়ায় নিজের ২টি ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। মুখে সাজসজ্জার চিহ্ন নেই, কিন্তু যেন ঝলমল করছেন নায়িকা। ক্যাপশানে লিখেছেন 'সদর্থক চিন্তাভাবনা'। অন্যদিকে বিমানযাত্রার ছবি ভাগ করে নিয়েছেন যশও। সেখানে তাঁর গায়ে দেখা গিয়েছে সেই পোশাকই যে পোশাকে নুসরতের সঙ্গে তাঁর ছবি রয়েছে বিমানবন্দরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget