এক্সপ্লোর

সোশ্যাল মিডিয়ায় আগাম খুশি'-র ইঙ্গিত যশের, ভালোবাসা আঁকলেন নুসরত

সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রায় প্রত্যেকটি পোস্টই ইঙ্গিতপূর্ণ, অথচ অনুরাগীদের করা একাধিক প্রশ্নের কোনও উত্তর দেন না তিনি। নিজের ব্যক্তিগত জীবনকে সযত্নে আড়ালেই রেখেছেন যশ দাশগুপ্ত।

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রায় প্রত্যেকটি পোস্টই ইঙ্গিতপূর্ণ, অথচ অনুরাগীদের করা একাধিক প্রশ্নের কোনও উত্তর দেন না তিনি। নিজের ব্যক্তিগত জীবনকে সযত্নে আড়ালেই রেখেছেন যশ দাশগুপ্ত। নির্বাচনের ফলাফলের পর আপাতত রাজনীতি থেকে দূরেই রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কখনও পুরনো ছবি অথবা কখনও ছুটি কাটানোর ছবি শেয়ার করেন অভিনেতা। আর তাঁর প্রায় প্রত্যেক ছবির নীচেই জ্বলজ্বল করে নুসরত জাহানের ভালোবাসা চিহ্ন!

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যশ দাশগুপ্তের ছবির ক্যাপশানে ছিল পারিবারিক অশান্তির আঁচ। পরিবারের সঙ্গে অশান্তিতে ভুগছেন যশ? সোশ্যাল মিডিয়ায় যশ লিখেছিলেন, 'আমি পরিবারের খারাপ সন্তান হতে পারি, কিন্তু যাঁরা নিজেদের ভালো দেখান, তাঁরা তেমন নয়।' কিছুদিন আগেই পোষ্যর সঙ্গে ছবি দিয়ে যশ লিখেছিলেন, 'আমি যখনই কোনও হাত খুঁজেছি, আমি পোষ্যের হাতই পেয়েছি।' একাকিত্বে ভুগছেন যশ? উত্তর অজানা। তবে সোশ্যাল মিডিয়ায় হামেশাই আশার কথা লেখেন নুসরত, কঠিন সময় কাটিয়ে চেষ্টা করেন ভালো থাকার।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন যশ। ডেনিম জ্যাকেটের সঙ্গে যশের কপালে ব্যান্ড, মুখে হাসি। ছবিটি শেয়ার করে যশ লিখেছেন, 'খুশি থাকো, খুশি থাকার কারনও চলে আসবে।' সঙ্গে এই ছবিটিকে পুরনো ছবি বলেও উল্লেখ করেছেন যশ। আর সেই ছবির নীচে, অনুরাগীদের কমেন্টের ভিড়েও জ্বলজ্বল করছে নুসরতের দেওয়া ভালোবাসার চিহ্ন।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একই জায়গায় ছবি পোস্ট করেছিলেন যশ-নুসরত। যদিও সেই কথা লেখেননি কেউই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাদা পোশাকে একটি ছবি শেয়ার করেন নুসরত। তাঁর চোখের কালো চশমায় স্পষ্ট একজন পুরুষের প্রতিবিম্ব। ক্যাপশানে নুসরত লিখেছেন 'এসো, সূর্যকে অবাক করি'। অনুরাগীরা অনেকেই নুসরতের সৌন্দর্য্যের কথা লিখেছেন সেই ছবিতে। একজন অনুরাগী লেখেন, 'যশ এই ছবিটি তুলেছেন। সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি কি পিতৃত্বের দায়িত্ব নিতে প্রস্তুত?' উত্তর মেলেনি নুসরত বা যশ কারও থেকেই। কেবল নুসরতের ছবিতে যথারীতি ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছিলেন যশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sushmita Sen: সুস্মিতা সেন কি ব্য়বহার করেছেন তাঁকে? সম্পর্ক নিয়ে মুখ খুললেন ললিত মোদি, বললেন, ‘আমিই বরং কেপ্ট বয়ফ্রেন্ড ছিলাম’
সুস্মিতা সেন কি ব্য়বহার করেছেন তাঁকে? সম্পর্ক নিয়ে মুখ খুললেন ললিত মোদি, বললেন, ‘আমিই বরং কেপ্ট বয়ফ্রেন্ড ছিলাম’
Roopa Ganguly: 'যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. লাগলে ব়্যাফ নামান', জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের!
'যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. লাগলে ব়্যাফ নামান', জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের!
Suman Kalyanpur: তুলনা করা হত লতা মঙ্গেশকরের সঙ্গে, সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকস্তদ্ধ সুরের দুনিয়া!
তুলনা করা হত লতা মঙ্গেশকরের সঙ্গে, সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকস্তদ্ধ সুরের দুনিয়া!
Arijit Singh: মুর্শিদাবাদ থেকে জয়ী, পূর্ণমন্ত্রী হলেন গৌরীশঙ্কর ঘোষ! বললেন, 'অরিজিৎ সিংহ কথা দিয়েছেন...'
মুর্শিদাবাদ থেকে জয়ী, পূর্ণমন্ত্রী হলেন গৌরীশঙ্কর ঘোষ! বললেন, 'অরিজিৎ সিংহ কথা দিয়েছেন...'

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget