এক্সপ্লোর

Yash Dasgupta: 'তুমি মিথ্যে বলে পালাতেই পারো', কাকে বললেন যশ?

Yash's Cryptic Post: এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত নিজের দুটি ছবি পোস্ট করেছেন। ছবিতে অভিনেতাকে কালো সাদা পোশাকে দেখা যাচ্ছে।

কলকাতা: বেশ কিছুদিন ধরে নানা কারণে খবরের শিরোনামে রয়েছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। আগে অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়। নুসরতের মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতেই আঙুল ওঠে যশের দিকে। যদিও পরবর্তীকালে নুসরত জাহান তাঁর সন্তানের বাবা হিসেবে যশ দাশগুপ্তকে পরিচয় দিয়েছেন। নুসরতের সঙ্গে সম্পর্ক নিয়ে জলঘোলা হওয়ার পর ফের গত কয়েকদিন আগে আগামী ছবি 'চিনে বাদাম'কে কেন্দ্র করে তিনি চর্চায় আসেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে জানিয়ে দেন যে তিনি 'চিনে বাদাম'-এর পরবর্তী সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। আজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে কাকে 'মিথ্যে বলে পালাতেই পারো' বললেন যশ?

যশ দাশগুপ্তর ইঙ্গিতপূর্ণ পোস্ট-

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত নিজের দুটি ছবি পোস্ট করেছেন। ছবিতে অভিনেতাকে কালো সাদা পোশাকে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'তুমি মিথ্যে বলে পালাতেই পারো। কিন্তু তুমি নিজেকে সত্যির থেকে আড়াল করতে পারবে না। আমি তোমাকে ঠিক ধরে ফেলব। শুধু সেটার জন্য অপেক্ষা করো।' যশের এই বক্তব্য কাকে উদ্দেশ্য করে, তা তিনি নিজের পোস্টে উল্লেখ করেননি। বরং তাঁর পোস্ট দেখে অনুমান করা যাচ্ছে, 'চিনে বাদাম' সংক্রান্ত সমস্যা নিয়ে এনা সাহার বক্তব্যের পর কি তাহলে এবার তাঁকেই বিঁধলেন যশ?

আরও পড়ুন - Asha Bhosle: দিদিকে নিয়ে স্মৃতিচারণা আশার, চোখ ভিজল নেট পাড়ার

প্রসঙ্গত, কয়েকদিন আগে ট্যুইটারে একটি বিবৃতি দিয়ে অভিনেতা জানান, প্রযোজনা সংস্থা 'জারেক এন্টারটেনমেন্ট' ও পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে কর্মক্ষেত্রে মতবিরোধের কারণে নিজেকে 'চিনে বাদাম' প্রজেক্ট থেকে সরিয়ে নিচ্ছেন। তিনি লেখেন, 'আমি এই ছবির সঙ্গে কোনওভাবে নিজেকে জড়িত রাখতে চাই না। যদিও ছবির শ্যুটিংয়ে ও পোস্ট প্রোডাকশনে নিজের সবটা দিয়ে কাজ করেছি এবং সেটা সম্পূর্ণ বৃথা যাক চাইব না। নির্মাতাদের জন্য শুভেচ্ছা।' সূত্রের খবর, বিভিন্ন ব্যাপারে প্রযোজকদের সঙ্গে মতভেদ দেখা যাচ্ছিল যশের। ছবির প্রচার বা প্যাকেজিংয়ের ক্ষেত্রে বিভিন্ন মতভেদ দেখা যায় তাদের। ফলে এমন সিদ্ধান্ত নিয়েছেন যশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget