এক্সপ্লোর

YouTuber Dhruv Rathee: প্যারোডি অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্ট, আইনি ঝামেলায় জড়ালেন ইউটিউবার ধ্রুব রাঠী!

Dhruv Rathee: ওম বিড়লার এক আত্মীয়র অভিযোগের ওপর ভিত্তি করে, পুলিশ ইউটিউবারের বিরুদ্ধে 'ভারতীয় ন্যায় সংহিতা'র অধীনে মানহানির মামলা, শান্তিভঙ্গের চেষ্টায় ইচ্ছাকৃত অপমান-সহ একগুচ্ছ অভিযোগ দায়ের করেছে।

নয়াদিল্লি: জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীর (YouTuber Dhruv Rathee) বিরুদ্ধে মামলা দায়ের করল মহারাষ্ট্রের সাইবার ক্রাইম (Maharashtra Cyber Department) শাখা। শনিবার এক উচ্চপদস্থ কর্মচারী জানান এক প্যারোডি অ্যাকাউন্টের মাধ্যমে এক্স হ্যান্ডলে লোকসভা স্পিকার ওম বিড়লার (Lok Sabha Speaker Om Birla) মেয়ের নামে ভুয়ো বার্তা পোস্ট করা হয়েছে। ঠিক কী ঘটেছে?

লোকসভা স্পিকারের মেয়ের প্রসঙ্গে ভুয়ো তথ্য, ধ্রুব রাঠীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

রাজ্যের সাইবার বিভাগ জানিয়েছে যে @dhruvrahtee নামের অ্যাকাউন্টটি মিথ্যাভাবে দাবি করেছে যে ওম বিড়লার মেয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরীক্ষা না নিয়েই পাস করেছেন। যদিও এটি ইউটিউবারের নিজস্ব অ্যাকাউন্ট নয়। তা স্পষ্ট এই অ্যাকাউন্টের bio-তে। সেখানে লেখা আছে, 'এটি ফ্যান ও প্যারোডি অ্যাকাউন্ট এবং ধ্রুব রাঠীর আসল অ্যাকাউন্টের সঙ্গে জড়িত নয়। এটি কারও ছদ্মবেশী নয়। এই অ্যাকাউন্টটি প্যারোডি।'

ওম বিড়লার এক আত্মীয়র অভিযোগের ওপর ভিত্তি করে, পুলিশ ইউটিউবারের বিরুদ্ধে 'ভারতীয় ন্যায় সংহিতা'র অধীনে মানহানির মামলা, শান্তিভঙ্গের চেষ্টায় ইচ্ছাকৃত অপমান ও খারাপ উদ্দেশ্য নিয়ে ভুয়ো বিবৃতি দেওয়ার মামলা দায়ের হয়েছে। এছাড়া আইটি অ্যাক্টেরও চার্জ দেওয়া হয়েছে। 

তবে পরবর্তীকালে যখন খেয়াল করা হয় যে আপত্তিকর ভুয়ো পোস্টগুলি একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এবং সেই অ্যাকাউন্টগুলি ধ্রুব রাঠীর নিজের নয়, সেই বিষয়ে জানানো হয়েছে, 'আমরা ঘটনার তদন্ত করছি'। 

শনিবার ওই প্যারোডি অ্যাকাউন্ট থেকে তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে, 'মহারাষ্ট্র সাইবার শাখার নির্দেশ অনুযায়ী আমি অঞ্জলী বিড়লা সম্পর্কে আমার সব পোস্ট ও মন্তব্য মুছে দিলাম, আমি যেহেতু আসল তথ্য সম্পর্কে অবগত ছিলাম না এবং অন্য লোকের ট্যুইট কপি করে শেয়ার করি, আমি ক্ষমাপ্রার্থী।'

আরও পড়ুন: Sohag Chand: রথযাত্রা উদযাপনে মুখোমুখি সোহাগ ও চাঁদ, কোন পথে বাঁক নেবে সম্পর্কের সমীকরণ?

তবে এই প্রথম নয়, এর আগেও রাজনৈতিক ঝামেলায় জড়িয়েছেন ধ্রুব রাঠী। এই বছরের শুরুর দিকে, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়াল দাবি করেছিলেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সহযোগী, বিভাব কুমারের দ্বারা তাঁর উপর 'হামলা'র অভিযোগের বিষয়ে রাঠীর ভিডিওর পরে তিনি ধর্ষণ এবং মৃত্যুর হুমকি পাচ্ছেন। এক্স হ্যান্ডলে রাঠী এরপর লেখেন যে তাঁর মানহানির চেষ্টা করা হচ্ছে নানাভাবে এবং বলেন, 'অপরাধীরা শিকার হওয়ার ভান করছে'। যদিও তিনি কারও নাম নেননি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget