এক্সপ্লোর

Popi Kitchen Story: মন জয় করেছিলেন সারল্যে, ইউটিউবার পপির সন্তানকে বরণের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Popi Kitchen News: 'পপি কিচেন'-এর ইউএসপি ছিল গ্রামবাংলার পরিবেশে, একেবারে ফ্রেশ রান্না দেখানো। রেসিপির সঙ্গে যেন মিশে থাকে গ্রামের ঘ্রাণ, এই ছিল লক্ষ্য।

কলকাতা: গ্রামবাংলার গৃহবধূ.. মাথায় ঘোমটা দিয়ে রান্না। পুকুর থেকে তুলে আনা মাছ, কখনও আবার ক্ষেত থেকে তুলে আনা টাটকা শাকসবজি.. এই ছিল এই ইউটিউব চ্যানেলেন ইউএসপি। 'পপি কিচেন'। সময়ের সঙ্গে সঙ্গে এই কুকিং চ্যানেলের এখন লক্ষ লক্ষ ভিউয়ার্স। শুধু রান্না নয়, এখন নিজেদের ব্যক্তিগত জীবনকেও ভ্লগের মধ্যে রাখছেন 'পপি কিচেন'-এর পপি। আর সদ্য, মা হয়েছেন তিনি। গ্রামবাংলার এই গৃহবধূর পরিবারে নতুন অতিথি আসার ভ্লগটি এখন কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

'পপি কিচেন'-এর ইউএসপি ছিল গ্রামবাংলার পরিবেশে, একেবারে ফ্রেশ রান্না দেখানো। রেসিপির সঙ্গে যেন মিশে থাকে গ্রামের ঘ্রাণ, এই ছিল লক্ষ্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে, কেবল বাঙালি রান্না নয়, 'পপি কিচেন'-এ জায়গা করে নিয়েছে একাধিক ফিউশন ডিশও। সময়ের সঙ্গে সঙ্গে ক্যামেরার সঙ্গেও অভ্যস্থ হয়ে উঠেছেন গ্রামের এই বধূ। মাটির উনুনে রান্না চাপিয়ে দিব্যি পর পর বলে যান রান্নার বিভিন্ন উপকরণ। কিসে কী লাগবে সবকিছুই। 

সদ্য, মা হয়েছেন পপি। একরত্তি কন্যাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি এসেছেন তিনি। তাঁর একটি পুত্র সন্তানও রয়েছে, নাম অর্জুন। পপির দ্বিতীয় সন্তান কন্যা। যে ভ্লগটি এখন চর্চায়, সেখানে তুলে ধরা হয়েছে হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে পপির বাড়ি ফেরা, বাড়ির সবার খুশি, উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ করা ইত্যাদি বিষয়। মেয়েকে লক্ষ্মীর মতোই বরণ করে নিয়েছে পপির বাড়ির সবাই। একরত্তিকে দেখতে পপির বাড়িতে ভিড় জমিয়েছিলেন গ্রামবাসীরা। খুদেকে মুড়ে দেওয়া হয় উপহারে। সমস্তটাই খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ভিডিওতে। 

'পপি কিচেন'-এর সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক। এই চ্যানেল কেবলমাত্র রান্না দেখানোর উদ্দেশেই শুরু হয়েছিল। তবে এখন লাইফস্টাইল ভ্লগিংও করা হয় এই চ্যানেল থেকে। পরিবারের সমস্ত সদস্যদেরও দেখানো হয়। শুধু এই সন্তান আসাই নয়, পপি কিচেনে দেখানো হয়েছে গঙ্গার নিচে মেট্রো চড়ার ছবিও। এই ভ্লগের অন্যতম আকর্ষণ হল সারল্য। আর সেই সারল্যে ভর করেই, গ্রামবাংলার এই গৃহবধূ মন জয় করেছে নিয়েছে সবার। তার ঘরের লক্ষ্মীকেও সবাই ভালবাসা জানিয়েছেন।

আরও পড়ুন: Srikanto Acharya: সেলসের চাকরি থেকে সঙ্গীতজগতের নক্ষত্র.. গান গাইবেন, কখনও ভাবেননি শ্রীকান্ত আচার্য্য!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget