এক্সপ্লোর

Srikanto Acharya: সেলসের চাকরি থেকে সঙ্গীতজগতের নক্ষত্র.. গান গাইবেন, কখনও ভাবেননি শ্রীকান্ত আচার্য্য!

Srikanto Acharya News: মুক্তি পায় শ্রীকান্ত আচার্য্যর অ্যালবাম। তবে কোনও প্রত্যাশা ছিল না শিল্পীর। মনে হয়েছিল, প্রথম অ্যালবাম, কিনবে না কেউই।

কলকাতা: ঘটনা নাকি দুর্ঘটনা? একটা ঘটনাই কি বদলে দিতে পারে জীবনের মোড়? ঠিক যেমনটা ঘটেছিল শ্রীকান্ত আচার্য্যের (Srikanto Acharya)-র জীবনে? 'দাদাগিরি'-র মঞ্চে তৈরি হয় কতই না নতুন গল্প। আর সেখানেই, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-র কাছে নিজের জীবনের কথা বলে ফেললেন সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য্য। নাহ, সঙ্গীত জগতে খ্যাতিলাভ করার জন্য তিনি নিজের কেরিয়ার শুরু করেননি। বরং, তাঁর কেরিয়ার শুরু হয়েছিল সেলসের চাকরি দিয়ে!

নববর্ষ উপলক্ষ্যে বিশেষ একটি এপিসোড শ্যুটিং হয়েছিল 'দাদাগিরি'-তে। আর সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই তো সাবলীল সঞ্চালনা, সবার সঙ্গে মিশে যাওয়া স্বচ্ছন্দ্যভাবে। তার ব্যতিক্রম হল না এই এপিসোডেও। এই মঞ্চে, নিজের জীবনের গল্প করতে গিয়ে শ্রীকান্ত আচার্য্য তুলে ধরেন নিজের অজানা অতীতের কথা। সঙ্গীতশিল্পী নয়, তিনি কেরিয়ার শুরু করেছিলেন সেলসের চাকরি দিয়ে। তবে সেই চাকরিতে মন বসেনি তাঁর। কাজ ভাল লাগত না বলেই, একদিন হঠাৎ করে কাজ ছেড়ে দিয়ে চলে আসেন বর্তমানের খ্যাতনামা এই সঙ্গীতশিল্পী। 

সেই সময়ে একটি ক্যাসেট কোম্পানির সঙ্গে কথা হয়েছিল সঙ্গীতশিল্পীর। সেই থেকেই মুক্তি পায় প্রথম অ্যালবাম। তবে কোনও প্রত্যাশা ছিল না শিল্পীর। মনে হয়েছিল, প্রথম অ্যালবাম, কিনবে না কেউই। তবে সেখানেই অবাক কাণ্ড, শিল্পীর প্রথম অ্যালবামই চূড়ান্ত জনপ্রিয়তা পায়। হিট হয়ে যায় সেই অ্যালবাম। তারপর থেকেই সঙ্গীত জগতে পা রাখেন শ্রীকান্ত আচার্য্য।  সঙ্গীতশিল্পীর এই কথা শুনে সৌরভ গঙ্গোপাধ্যায় বলে ওঠেন, 'একেই বলে ভাগ্য। ভাগ্য এভাবেই সবটা গড়ে দেয়। কখনও কখনও আমাদের পরিকল্পনার বাইরে গিয়েও।'

বর্তমানে শ্রীকান্ত আচার্য্য খুবই জনপ্রিয় নাম। সঙ্গীত জগতে দীর্ঘ সময় কাটিয়ে ফেলেছেন তিনি। অনেকেই জানেন না, প্রখ্যাত এই শিল্পী একসময়ে সেলসের চাকরি করতেন। 'দাদাগিরি'-র মঞ্চে উঠে এল সেই গল্পই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

আরও পড়ুন: Deepika Padukone: অন্তঃসত্ত্বা অবস্থাতেই অ্যাকশন দৃশ্যের শ্যুটিং, দীপিকার সন্তান আসছে সারোগেসির মাধ্যমে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget