এক্সপ্লোর

Saregamapa Winners : সারেগামাপা-য় যুগ্ম চ্যাম্পিয়ন ছোট্ট অতনু, জয়ের পরেই সকলের কাছে কী চাইল সে?

Zee Bangla Saregamapa: ঘোষণা হল সারেগামাপা-র যুগ্ম বিজয়ীদের নাম । বড়দের মধ্যে সেরার সেরা দেয়াশিনী । আর জুনিয়রদের মধ্যে জয়ী অতনু। 

কলকাতা : শেষ হল কয়েক মাস ব্যাপী সুরের লড়াই  সারেগামাপা। সামনে এল বহু প্রতীক্ষিত ফলাফল। সোশ্যাল মিডিয়ায় এই তথ্য সামনে এসেছিল আগেই। কিন্তু নীতিগতভাবেই এই সিজনের বিজয়ীদের নাম আগে প্রকাশ করেনি এবিপি আনন্দ। শেষ পর্যন্ত ঘোষণা হল সারেগামাপা-র যুগ্ম বিজয়ীদের নাম । বড়দের মধ্যে সেরার সেরা দেয়াশিনী । আর জুনিয়রদের মধ্যে জয়ী অতনু। 

অতনুকে ঘিরে প্রত্যাশার পারদ বরাবরই তুঙ্গে। শুরু থেকেই ছোট্ট অতনু মুগ্ধ করে এসেছেন বাংলা গানের স্বর্ণযুগের বিভিন্ন গানে। বিশেষত মান্না দে-র গানে তাঁর মুন্সিয়ানা । ফাইনালেও অসাধারণ গানে করলেন বাজিমাৎ। কঠিন প্রতিযোগিতার শেষে সেরার মুকুট উঠল অতনুর মাথাতেই। বিচারকরা ভরিয়ে দিলেন আশীর্বাদে। আর অতনু পেলেন ঝুলি ভরা পুরষ্কার। 

এদিন রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন অতনু। জয় উৎসর্গ করলেন সকলকেই। লিখলেন, 'অবশেষে আমি চ্যাম্পিয়ন হয়েছি। এটা শুধু আমার একার জয় নয়। এটা আমাদের সকলের। আমার পরিবার, আমার গানের স্যার ও ম্যাডাম, আমার স্কুল এর স্যার, ম্যাডাম ও ছাত্র, আমার পাড়া প্রতিবেশী, আমার Zee Bangla Saregamapa এর সকল গ্রুমার, মিউজিশিয়ান, ক্রু মেম্বার, রেসপেক্টেড জাজেস,সর্বোপরি আপনারা যারা আমার গান এতোটা ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন তাদের সকলের জয় এটা। সকলকে আমার প্রণাম জানাই। আমাকে সারাজীবন এভাবেই ভালবাসা দেবেন যেনো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি ও ভালো মানুষ হতে পারি।'       

ছোট্ট অতনু আরও লিখেছে, 'আমি অনেক ধন্যবাদ জানাই এই দীর্ঘ সময় আমাকে ভালবাসা দিয়ে আগলে রাখার জন্য।আমি প্রচুর দুষ্টুমি করেছি, অনেক বদমাসি করেছি তার জন্য বকুনি ও খেয়েছি। তবে বকুনি র থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি সবার থেকে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। এভাবেই সারাজীবন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের হাত যেনো আমার মাথায় থাকে।'                        

আগামী সপ্তাহে  ৮ মার্চ থেকে শুরু হবে ডান্স বাংলা ডান্স। মহাগুরুর আসনে থাকবেন মিথুন চক্রবর্তীই। জানা যাচ্ছে, বিচারকের আসনে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়,কৌশানি মুখোপাধ্যায়,যিশু সেনগুপ্ত। অঙ্কুশ হাজরা সঞ্চালনার দায়িত্ব সামলাবেন।  সেই শোয়েরও প্রমোশন হয়ে গেল সারেগামাপা গ্র্যান্ড ফিনালের মঞ্চে।         

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget