এক্সপ্লোর

Zubeen Garg: জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ৫ জনের ১৪ দিনের জেল হেফাজত

Zubeen Garg Death Probe: অসমের বক্সা জেলার নবনির্মিত জেলে রাখা হবে এই ৫ জনকে। গুয়াহাটি থেকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে এই জেল।

Zubeen Garg: জুবিন গর্গের মৃত্যুতে অভিযুক্ত ৫ জনের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে গুয়াহাটির স্থানীয় আদালত। এই ৫ অভিযুক্তর সিআইডি হেফাজত শেষ হওয়ার পরই তাঁদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই ৫ অভিযুক্তর মধ্যে রয়েছেন, নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল আয়োজক শ্যামকুণ্ডু মহান্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, গায়কের তুতো ভাই এবং পুলিশ আধিকারিক সন্দীপন গর্গ এবং তাঁর দুই দেহরক্ষী নন্দেশ্বর বোরা ও পরেশ বৈশ্য। জানা গিয়েছে, পরবর্তীতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অভিযুক্তদের আদালতে পেশ করা হবে। 

অসমের বক্সা জেলার নবনির্মিত জেলে রাখা হবে এই ৫ জনকে। গুয়াহাটি থেকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে এই জেল। অভিযুক্তদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কারণ বিচারাধীন বন্দী কিংবা অন্যান্য আসামীদের মধ্যে থাকতে পারেন গায়কের ভক্ত-অনুরাগীরা। আর জুবিনের মৃত্যুর পর, তাঁর অনুরাগীরা ঠিক কতটা ক্ষিপ্ত, তাঁর মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহ এ যাবৎ যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের নাগাল পেলে জুবিনের ফ্যানেরা আবেগ বশবর্তী হয়ে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলতে পারেন, এই সন্দেহ প্রকাশ করা হয়েছে। 

স্পেশ্যাল ডিজিপি মুন্না প্রসাদ গুপ্তার নেতৃত্বে তৈরি হয়েছিল একটি স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। এই এসআইটি- র তদন্তের কারণেই উল্লিখিত ৫ অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। আরও ২ অভিযুক্ত, জুবিন গর্গের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী এবং সহ-গায়ক অমৃতপ্রভ মহান্ত এখনও সিআইডি হেফাজতেই রয়েছে। ১৪ দিনের জন্য সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল এই ২ জনকে। ১৭ অক্টোবর তাঁদের আদালতে পেশ করা হবে। অমৃতপ্রভ মহান্তর বিরুদ্ধে একটি আর্থিক মামলাও চলছে বলে জানা গিয়েছে। 

অন্যদিকে জানা গিয়েছে, জুবিন গর্গের মৃত্যুর তদন্তে আরও ২ অহমিয়া প্রবাসী, যাঁরা সেদিন সিঙ্গাপুরের ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন, তাঁদের অসম সিআইডি- র সামনে পেশ করা হয়েছে। এ যাবৎ ৭ জন অহমিয়া প্রবাসীকে জুবিন গর্গের মৃত্যুর তদন্তে অসম সিআইডি- র সামনে পেশ করা হয়েছে। এরা সকলেই উপস্থিত ছিলেন ইয়ট পার্টিতে। মোট ১১ জনকে সমন পাঠানো হয়েছিল। জুবিনের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী, যিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, তিনি এর আগে অভিযোগ করেছিলেন সিঙ্গাপুরে বিষপ্রয়োগ করা হয়েছিল গায়কের উপর। আর সেই কারণেই নাকি মৃত্যু হয়েছে গায়কের। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget