এক্সপ্লোর

Fact Check: আপনার হোয়াটসঅ্যাপে নজরদারি চালাচ্ছে ভারত সরকার? পোস্ট ঘিরে তুমুল হইচই! আসল সত্য এল প্রকাশ্যে

ভারত সরকার হোয়াটসঅ্যাপে সরাসরি নজরদারি চালাচ্ছে এমন খবর গুজব, কারণ হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কারণে সরকার বা হোয়াটসঅ্যাপও ব্যবহারকারীর বার্তা পড়তে পারে না

কলকাতা: বেশ কিছুদিন ধরে এমন কোনও মেসেজ পেয়েছেন, যেখানে বলা হচ্ছে ভারত সরকার হোয়াটসঅ্যাপে নজরদারি চালাচ্ছে। কেন্দ্র সরকারের তরফে চালু হয়েছে হোয়াটসঅ্যাপ মনিটরিং গাইডলাইন। তবে এই বার্তা যে সম্পূর্ণ ভুয়ো তা জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। পিআইবি ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে এই দাবিকে ভুয়ো এবং মিথ্যা বলে খারিজ করে দেওয়া হয়েছে।

ভারত সরকার হোয়াটসঅ্যাপে সরাসরি নজরদারি চালাচ্ছে এমন খবর গুজব, কারণ হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কারণে সরকার বা হোয়াটসঅ্যাপও ব্যবহারকারীর বার্তা পড়তে পারে না; তবে সরকার সাইবার জালিয়াতি ও ভুয়ো খবর প্রতিরোধে মেসেজিং অ্যাপগুলোর জন্য সিম বাইন্ডিং নীতি আনার চেষ্টা করছে এবং তথ্য-প্রযুক্তি আইনে পরিবর্তনের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে নজরদারির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যা নিয়ে বিতর্ক রয়েছে। 

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভাইরাল বার্তায় দাবি করা হচ্ছিল যে কেন্দ্র সরকার ব্যক্তিগত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের বার্তাগুলিকেও পর্যবেক্ষণ করবে। আর এর জন্য দ্রুত ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ কলের জন্য এই নতুন কমিউনিকেশন গাইডলাইন আনছে কেন্দ্র। এই ভাইরাল বার্তায় বলা হয়েছে এবার থেকে সরকার সমস্ত হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবে, সমস্ত রেকর্ডিং সঞ্চয় করে রাখা থাকবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সমস্ত সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলিতে নজরদারি চালানো হবে। আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় মন্ত্রকের হাতে। 

প্রায়শই এমন বার্তা ভাইরাল হয় যে ভারত সরকার হোয়াটসঅ্যাপে নজরদারির জন্য নতুন নির্দেশিকা চালু করেছে, যা PIB (Press Information Bureau) ফ্যাক্ট চেক মিথ্যা প্রমাণিত করেছে।

যদিও এন্ড-টু-এন্ড এনক্রিপশন বার্তা সুরক্ষিত রাখে, মেটাডেটা (যেমন কে কাকে কখন মেসেজ করেছে) সংগ্রহ করা হয়, যা নিয়ে প্রশ্ন ওঠে। 

হোয়াটসঅ্যাপ স্পষ্ট করে যে তাদের এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কারণে তারা ব্যবহারকারীর বার্তা বা কলের বিষয়বস্তু দেখতে পায় না এবং এটি কেবলমাত্র প্রেরক ও প্রাপকের মধ্যে সুরক্ষিত থাকে। 

কীভাবে বুঝবেন কোনও তথ্য সত্য কিনা

প্রথমত সেই তথ্যের উৎস খুঁজে বের করতে হবে, সেই উৎসটি বৈধ বিশ্বাসযোগ্য হতে হবে। অন্য উৎস থেকে একই তথ্য যাচাই করে নিতে হবে। তথ্য সত্য কিনা তা প্রমাণ সাপেক্ষে যাচাই করে নেওয়া জরুরি। সময় ও প্রসঙ্গও এই মর্মে বিশ্লেষণ করে দেখা জরুরি। কোনও তথ্য পাওয়া মাত্রই তা যাচাই না করে শেয়ার করবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget