এক্সপ্লোর

Fact Check: পুরনো ফুটেজ নিয়ে বিজেপির বিরুদ্ধে 'ইভিএম জালিয়াতির' অভিযোগ! সত্যিটা কী?

Lok Sabha Election 2024: যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি VVPAT-এর স্লিপ সরাচ্ছেন। কবেকার ভিডিও এটি। আসল সত্যিটা কী?

কলকাতা: লোকসভা ভোটের আবহে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, 'বিজেপি জানে তাদের ১০০ শতাংশ নিশ্চিত। সেই কারণেই ইভিএমে কারিকুরি করার জন্য বেনিয়ম, অসাংবিধানিক কাজ করছে। আদালতের নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া উচিত।'

কী দেখা যাচ্ছে এই ভিডিওতে?
যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি VVPAT-এর স্লিপ সরাচ্ছেন। এই ভিডিওটি ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং ব্যবহারকারীদের অনেকে দাবি করছেন এটি এই বছরের অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঘটনা। 

Fact Check: পুরনো ফুটেজ নিয়ে বিজেপির বিরুদ্ধে 'ইভিএম জালিয়াতির' অভিযোগ! সত্যিটা কী?

এই ভিডিওটি কি আদৌ সত্যি?
এই ভাইরাল হওয়া ভিডিওটি আসলে গত ২০২২ সালের ডিসেম্বর মাসের। এইবারের অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে এর কোনও যোগ নেই।

কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেল?
গুগল লেন্স সার্চের সাহায্যে এই ভিডিওর বিভিন্ন Keyframe-এর  রিভার্স ইমেজ সার্চ করে যা পাওয়া গিয়েছে...

দেখা গিয়েছে এই একই ভিডিও ক্লিপটি এর আগে X প্ল্যাটফর্মে Shenaz- নামে এক হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছিল

২০২২ সালের ১৩ ডিসেম্বরে এই ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছিল। সেখানে ক্যাপশনে লেখা ছিল, 'গুজরাতে অভূতপূর্ব জয়। ওই রাজ্যের একটি স্ট্রং রুমের ছবি। ভাবনগর বিধানসভা ক্ষেত্র।'

ওই ভিডিওর কমেন্ট সেকশনে গুজরাতের ভাবনগরের কালেক্টর ও জেলাশাসকের রিপ্লাইও দেখা গিয়েছে।

ম্যাজিস্ট্রেট জানিয়েছিলেন যে ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে VVPAT স্লিপ সরিয়ে একটি কালো এনভেলপে ঢোকানো হচ্ছিল।

পরে নির্বাচনের কাজে যাতে VVPAT ব্যবহার করা যায় তার জন্য এই কাজটা হয়। পুরো প্রক্রিয়া রেকর্ড হয়।

টিম WebQoof ECI-এর ওয়েবসাইটে একটি নথি খুঁজে পেয়েছে। সেখানে বলা হয়েছে, ভোটের পরে VVPAT স্লিপ কীভাবে সরাতে হবে। সেখানে বলা হয়েছে...

VVPAT থেকে ভিভিপ্যাট পেপার স্লিপ সরিয়ে ফেলতে হবে, সেগুলি মোটা কালো কাগজের খামে ভরে লাল মোম দিয়ে সিল করতে হবে।

এই নিয়মটি গুজরাতের জেলাশাসক যা জানিয়েছেন তার সঙ্গে মিলে যাচ্ছে। 

Fact Check: পুরনো ফুটেজ নিয়ে বিজেপির বিরুদ্ধে 'ইভিএম জালিয়াতির' অভিযোগ! সত্যিটা কী?
পরিশেষে: এই ভিডিওটি ঠিক কোথায় রেকর্ড করা হয়েছে এবং এটি কবে রেকর্ড করা হয়েছে। তার নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এটা নিশ্চিত যে এটা পুরনো ভিডিও এবং এর সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কোনও যোগ নেই।

দ্য কুইন্ট কর্তৃক ফ্যাক্ট চেক আর্টিকলটি এবিপি লাইভ বাংলা কর্তৃক অনুদিত ও অনুলিখিত

আরও পড়ুন: ABP আনন্দর নামে ভুয়ো পোস্ট করে প্রচার ! গুজবে নজর দেবেন না, সতর্ক থাকুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget