এক্সপ্লোর

Fact Check: ভারতের আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা আমেরিকার? ফ্যাক্ট চেক-এ প্রকাশ্যে সত্য তথ্য!

প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যে। একটি পোস্টে PIB স্পষ্টভাবে জানায়, ‘এই দাবি ভুয়ো। অপারেশন মিডনাইট হ্যামার চলাকালীন ভারতীয় আকাশপথ ব্যবহার করেনি আমেরিকা।’

নয়া দিল্লি: ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে এবার 'অপারেশন মিডনাইট হ্যামার' চালিয়েছে আমেরিকা। ১৩ জুন, ইরানের পরমাণুকেন্দ্রে হামলা চালায় ইজরায়েল। কিন্তু পাহাড় কেটে তৈরি এবং মাটির প্রায় ৩০০ ফুট নীচে থাকা ফোরদো পরমাণুকেন্দ্রটি ইজরায়েলের হামলায় কোনও ক্ষতিই হয়নি। এই পরিস্থিতিতে আমেরিকার সাহায্য চায় ইজরায়েল। এরপরই ইজরায়েলকে সাহায্য করতে অপারেশন মিডনাইট হ্যামার লঞ্চ করেছে আমেরিকা।

সূত্রের খবর, ৭টা স্টেলথ B-2 বম্বার্স-সহ ১২৫টির বেশি এয়ারক্রাফট, প্রায় ১৪ হাজার কেজি ওজনের ১ ডজনের বেশি GBU-57 বা বাঙ্কার বাস্টারের ব্যবহার করে, ২ ডজনের বেশি টোমাহক করুজ মিসাইল ব্যবহার করে এই কাজ করেছে তাঁরা। তবে এরই মধ্যে একাধিক সোশাল মিডিয়ায় দাবি করা হয়েছে, এই অভিযানের সময় আমেরিকা ভারতের আকাশপথ ব্যবহার করেছে।

যদিও প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যে। একটি পোস্টে PIB স্পষ্টভাবে জানায়, ‘এই দাবি ভুয়ো। অপারেশন মিডনাইট হ্যামার চলাকালীন ভারতীয় আকাশপথ ব্যবহার করেনি আমেরিকা।’ রবিবারই সোশাল মিডিয়া এক্স-হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছিল।  

তবে এই তথ্যর সাপেক্ষে ফের সোমবার আরও একটি পোস্ট করেছে পিআইবি। তারা জানিয়েছে, আমেরিকা জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেন বলেছেন, এই অপারেশনের সময় ভারতের আকাশসীমা ব্যবহার করা হয়নি। 

প্রসঙ্গত আমেরিকা জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেন একটি বিবৃতিতে বলেছেন, 'শুক্রবার মধ্যরাত ও শনিবার ভোরে বিপুল পরিমাণে বোমা বোঝাই করে B2 স্টেলথ বোমারু বিমান আমেরিকা থেকে পাড়ি দেয়। পরিকল্পনা অনুযায়ী, কৌশলগত গোপনীয়তা বজায় রাখতে, প্রথমে কিছুটা অংশ পশ্চিম দিকে এগোয় এবং পরে নির্দিষ্ট জায়গায় গিয়ে আঘাত হানে।' 

ফ্যাক্ট চেক ইউনিট তার পোস্টে লিখেছে, ‘কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দাবি করছে, অপারেশন মিডনাইট হ্যামার-এর সময় মার্কিন যুদ্ধবিমান ভারতীয় আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে। এই দাবি ভুয়ো। মার্কিন বাহিনী ভারতীয় আকাশসীমা ব্যবহার করেনি। প্রেস ব্রিফিংয়ে জেনারেল ড্যান কেইন স্পষ্টভাবে অভিযানের রুট ব্যাখ্যা করেছেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget