এক্সপ্লোর

PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো

Free Mobile Recharge : পড়ুয়া হলেই তিন মাস পাওয়া যাবে এই সুবিধা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

Free Mobile Recharge : খোদ প্রধানমন্ত্রী (Narendra Modi) ছাত্রদের বিনামূল্য়ে মোবাইল রিচার্জের (Mobile Recharge) প্রতিশ্রুতি দিচ্ছেন ! পড়ুয়া হলেই তিন মাস পাওয়া যাবে এই সুবিধা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। আপনার কাছে এসেছে কি এই ধরনের বার্তা ?

কী বলা হয়েছে এই ভিডিয়োতে
সোশ্যাল মিডিয়ার এই পোস্টে দেখা যাচ্ছে, খোদ প্রধানমন্ত্রী বলছেন, ৩১ জুলাইয়ের দিনটা মনে রাখবেন। এরপর থেকেই পড়ুয়ারা অনলাইনে পড়াশোনার জন্য তিন মাস বিনামূল্যে মোবাইল রিচার্জের সুবিধা পাবেন। নিউজ চ্যানেলের ভিডিয়োতেও শোনা গেছে এই খবর পড়তে। এরপরই কীভাবে কোথায় ক্লিক করলে ছাত্ররা এই বিনামূল্যে রিচার্জের সুবিধা পাবে, তা দেখানো হয়েছে ক্লিপে। আপনারও কি চোখে পড়েছে এই ভিডিয়ো ?

ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়তেই মুখ খুলল সরকার
সম্প্রতি প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো প্রকাশ্য়ে আসতেই ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। ফলে বহু পড়ুয়ার মনে বিষয়টি নিয়ে কৌতূহল জেগেছে। তবে এই প্রথমবার নয়, সরকারি এরকম অনেক স্কিমের বিষয়ে ভাইরাল ভিডিয়ো ছড়িয়ে পড়ে। পরে দেখা যায়, সেই ভিডিয়ো ক্লিপের কোনও সারবত্তা নেই। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয় সেই ক্লিপগুলি। প্রতারকরা সেই ক্লিপের তলায় জালি লিঙ্ক দিয়ে দেয়। যাতে ক্লিক করলেই ভুয়ো সাইটে পৌঁছে যান গ্রাহকরা। সেই কারণে এবারও এই ক্লিপ পরীক্ষা করেছে প্রেস ইনফরমেশন ব্য়ুরো (PIB)।

কী বলা হয়েছে PIB-র তরফে
প্রেস ইনফরমেশন ব্য়ুরো সোশ্য়াল মিডিয়া হ্য়ান্ডেলে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদের বিনামূল্যে মোবাইল রিচার্জের ভিডিয়োটি পুরোপুরি ভুয়ো। এরকম কোনও সরকার বার্তাই দেয়নি। এটা পুরোপুরি ডিজিটালি কারসাজি করা একটা ভিডিয়ো। প্রধানমন্ত্রী ফ্রিতে তিন মাস মোবাইল রিচার্জ করার কোনও প্রতিশ্রুতি দেয়নি।    

সন্দেহজনক কিছু চোখে পড়লে কোথায় পাঠাবেন
 কেন্দ্রীয় সরকারের বিষয়ে এই ধরনের কোনও সন্দেহজনক ফটো, ভিডিয়ো বা পোস্ট পেলে সরাসরি @PIBFactCheck-এ পাঠিয়ে দিন। সরকার আপনাকে সঠিক তথ্য় জানিয়ে দেবে। এই বার্তা আপনি +91 8799711259 হোয়াটসঅ্যাপ নম্বরে ও factcheck@pib.gov.in. ইমেল আইডিতে পাঠাতে পারবেন।

অতীতে এই ধরনের অনেক ভিডিয়ো বার্তার সঙ্গে লিঙ্ক জুড়ে দিয়েছে প্রতারকরা। যেখানে বেশি টাকার লোভে অনেকেই এই প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন। পরবর্তীকালে যার ফল ভুগতে হয়েছে আমাদের। 

আরও পড়ুন : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?  

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
Advertisement
Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget