এক্সপ্লোর

Fact Check: ৯০ শতাংশ ছাড়, ইলেকট্রিক স্কুটি পাওয়া যাবে মাত্র ২০০০ টাকায় ? অবাক হচ্ছেন ? কী জানাচ্ছে PIB ?

Electric Scooter: এবার ইলেকট্রিক স্কুটি মাত্র ২০০০ টাকায় পাওয়া যাবে। কেন্দ্র সরকার ইলেকট্রিক স্কুটিতে ৯০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করছে। ভাইরাল ইনস্টাগ্রামের একটি পোস্ট।

বহু প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার জন্য হাত বাড়ায় কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার। একদিকে যেমন রাজ্যের স্বাস্থ্যসাথী, যুবসাথী, সবুজসাথী, কন্যাশ্রীর মত বহু প্রকল্প থেকে মানুষ সুবিধা পাচ্ছেন। ঠিক উল্টো দিকে কেন্দ্রের, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, PM কিষান-এর মত প্রকল্প থেকেও সুবিধা পাচ্ছেন বহু মানুষজন। এবার মোদি সরকারের নামে একটি বিশেষ প্রকল্পের কথা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গ্যাস ও তেলের মূল্য বৃদ্ধির বাজারে এই প্রকল্প রীতিমতো শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়াতে। কী এই প্রকল্প? জেনে নিন তবে এখনই। 

বর্তমান সময়ে প্রতিটি যুবক-যুবতীই চায় খুব কম টাকা খরচ করে একটি স্কুটি বা বাইক কিনতে। কারণ, এটি থাকা মানে যে শুধু যাতায়াতে সুবিধা হয় তা কিন্তু নয়, বিভিন্ন কাজেও এটিকে ব্যবহার করা যায়। বর্তমান সময়ে স্কুটি বা বাইক থাকলে বিভিন্ন পরিবহন অ্যাপ ব্যবহার করে টাকা উপার্জনও করা যায়। হঠাৎ সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে বলা হয়েছে, কেন্দ্র সরকার ইলেকট্রিক স্কুটিতে বড় ছাড় দিচ্ছে। এই সুবিধা কারা পাবেন সেই কথাও উল্লেখ করা আছে। 

ইনস্টাগ্রামে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দেওয়ার সময় বলছেন, কেন্দ্র সরকার ইলেকট্রিক স্কুটিতে ৯০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করছে। এবার ইলেকট্রিক স্কুটি শুধুমাত্র ২০০০ টাকায় পাওয়া যাবে। কিন্তু যাদের কাছে আধার কার্ড আছে শুধুমাত্র তারাই এই সুবিধা পাবে। তারাই আবেদন করতে পারবে। 

এই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়াতে। অনেকেই বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে খোঁজ লাগাতে শুরু করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, AI-এর যুগে এই তথ্য কি সত্যি নাকি ভুয়ো? অনেকের মনে এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। তাই PIB এটির সত্যতা নিয়ে যাচাই শুরু করে। পরবর্তীকালে প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) তরফে জানানো হয় এটি সম্পূর্ণ ভুয়ো তথ্য। এই ধরণের কোনও ঘোষণা সরকার করেনি। সাইবার প্রতারকরা এটিকে হাতিয়ার করে মানুষের ক্ষতি করতে পারে। তাই সাবধান থাকার পরামর্শও দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget