এক্সপ্লোর

Rail Tatkal Fact Check : রেলে তৎকাল টিকিট বুকিংয়ের সময় কি বদলাচ্ছে ? সত্যিটা কী ? জানাল IRCTC

IRCTC Tatkal Ticket Booking: সমাজমাধ্যমে বেশ কয়েকটি বিভ্রান্তিকর পোস্টের প্রেক্ষিতে এই স্পষ্টীকরণ দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। কী জানাল IRCTC ?

IRCTC: বেশ কিছুদিন ধরেই সমাজমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে যে ভারতীয় রেলওয়েতে তৎকাল টিকিট বুকিংয়ের সিস্টেমে আসছে বড় বদল এবং আগামী ১৫ এপ্রিল থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC) পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যেখানে এই বিষয়ে রেলওয়ের (Fact Check) তরফে জানানো হয়েছে এমন কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। ফলে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই বার্তা আদ্যন্ত ভুয়ো।

সমাজমাধ্যমে বেশ কয়েকটি বিভ্রান্তিকর পোস্টের প্রেক্ষিতে এই স্পষ্টীকরণ দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এই সমস্ত পোস্টে দাবি করা হয়েছিল যে, তৎকাল টিকিট বুকিংয়ের সময় এসি এবং নন-এসি ক্লাসের পাশাপাশি এজেন্টদের জন্যও নাকি এই সময় পরিবর্তন করা হয়েছে। আর এরই প্রেক্ষিতে আইআরসিটিসি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে স্পষ্টীকরণ দিয়ে জানিয়েছে, 'সমাজমাধ্যম চ্যানেলে বেশ কিছু পোস্ট ঘুরছে এখন, যেখানে দাবি করা হচ্ছে যে তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আলাদা আলাদা সময় ধার্য করা হয়েছে।'

আইআরসিটিসি আরও জানিয়েছে যে এমন কোনও রকম সময়ে বদল আনা হয়নি, এসি এবং নন-এসি ক্লাসের তৎকাল ও তৎকাল প্রিমিয়াম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নিয়মে কোনও বদল আনা হয়নি। এজেন্টদের জন্য নির্ধারিত বুকিং টাইমিংয়েও কোনও বদল আনা হয়নি।'

এখন বুকিংয়ের কী সময় রয়েছে ?

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের নিয়ম অনুসারে, একটি তৎকাল ই-টিকিট একদিন আগেই নির্ধারিত ট্রেনের জন্য কাটা যাবে। ট্রেন যেখান থেকে ছাড়ছে সেই স্টেশন থেকে কাটা যাবে টিকিট তবে যাত্রার দিনে কাটা যাবে না এই তৎকাল টিকিট। এসি ক্লাসের জন্য তৎকাল বুকিং করা যাবে সকাল ১০টা থেকে, নন-এসি ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং করা যাবে সকাল ১১টা থেকে। তবে ফার্স্ট এসি ছাড়া অন্য সমস্ত ট্রেনের কামরার জন্য এই তৎকাল টিকিট কাটা যাবে।

যাত্রীদের কত টাকা অতিরিক্ত দিতে হয় এই টিকিটের জন্য

সাধারণ টিকিটের থেকে তৎকাল টিকিটের চার্জ বেশি নেওয়া হয়। এই চার্জ সবসময় স্থির থাকে। আদপে সেকেন্ড ক্লাসের টিকিট মূল্যের ১০ শতাংশ অতিরিক্ত এবং অন্য সমস্ত ক্লাসের কামরার জন্য ৩০ শতাংশ চার্জ অতিরিক্ত নেওয়া হয়ে থাক যাত্রীদের জন্য।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget