এক্সপ্লোর

Fact Check: IPL উপলক্ষ্যে ফোন-পে দিচ্ছে ৬৯৬ টাকার ফ্রি-ক্যাশব্যাক ! সমাজমাধ্যমে ভাইরাল পোস্টের সত্যতা জানুন

PhonePe Cashback: ২২ মার্চ 'আইপিএল হাব' নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট শেয়ার করেন যেখানে দাবি করা হচ্ছে ফোনপে এই আইপিএল মরশুম চলাকালীন ৬৯৬ টাকার বিনামূল্যে ক্যাশব্যাক দিচ্ছে গ্রাহকদের।

নয়াদিল্লি:  বহু সমাজমাধ্যম ব্যবহারকারী একটিই পোস্ট সম্প্রতি ছড়িয়ে দিচ্ছেন যেখানে দাবি করা হচ্ছে ফোনপে ৬৯৬ টাকার ক্যাশব্যাক দিচ্ছে বিনামূল্যে আইপিএলের এই মরশুমে। আর এই ঘটনায় পোস্টকে ঘিরে পিটিআই ফ্যাক্ট চেক ডেস্ক (Fact Check) দেখেছে যে এটি আদপে ভুয়ো। ফোনপে-র তরফ থেকে এরকম কোনও ঘোষণা (PhonePe Cashback Offer) করা হয়নি। আর এই পোস্টের সঙ্গে যে লিঙ্ক দেওয়া হয়েছে তাতে ক্লিক করলে প্রতারণাময় সন্দেহজনক ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে মানুষকে। ফলে এর সঙ্গে প্রতারণার ফাঁদ থাকতে পারে।

দাবি কী

২২ মার্চ 'আইপিএল হাব' নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট শেয়ার করেন যেখানে দাবি করা হচ্ছে ফোনপে এই আইপিএল মরশুম চলাকালীন ৬৯৬ টাকার বিনামূল্যে ক্যাশব্যাক দিচ্ছে গ্রাহকদের। এই পোস্টে একইসঙ্গে একটি লিঙ্কও দেওয়া ছিল যার মাধ্যমে এই ক্যাশব্যাকের সুযোগ পাওয়ার জন্য রেজিস্টার করতে বলা হচ্ছিল মানুষকে। পোস্টে লেখা ছিল- 'এই আইপিএলে ফোনপে ৬৯৬ টাকা বিনামূল্যে ক্যাশব্যাক দিচ্ছে'। এই পোস্ট ফেসবুকে ইতিমধ্যেই ৯৭৯টি লাইক পেয়েছে।

দেখুন সেই পোস্ট

অনুসন্ধান

পিটিআই ফ্যাক্ট চেক ডেস্ক এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে পোস্টের ভিডিয়োটি থেকে ইনভিড টুলের মাধ্যমে একাধিক কিফ্রেম তুলে নেওয়া হয়। তারপর সেগুলি গুগল লেন্সের মাধ্যমে ফেলে দেখা যায় একাধিক ব্যবহারকারী এই পোস্ট শেয়ার করেছেন এবং সেখানেও একই দাবি করা হচ্ছে। এই দাবির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, ভাইরাল এই পোস্টের সঙ্গে যে লিঙ্ক দেওয়া হয়েছে তা GetOffer.com যা ফোনপে সংস্থার নাম বহন করে না। এছাড়াও এই লিঙ্কে ক্লিক করলে একটি অন্য ওয়েবসাইট খুলে যাচ্ছে যার নাম 'সামারস গিফট'।

এরপরে ফ্যাক্ট চেক ডেস্ক ফোনপের আসল ডোমেন রেজিস্ট্রেশন যাচাই করে, দেখা যায় সংস্থার ডোমেন রেজিস্টার হয়েছিল ২০১৫ সালে। আর ফোনপের সমস্ত সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলি ভাল করে দেখে এই ধরনের কোনও ক্যাশব্যাক অফারের পোস্ট খুঁজে পাওয়া যায়নি। এরপরে কিওয়ার্ড রিসার্চ করে ফোনপের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ব্লগ পোস্ট পাওয়া যায় যেখানে সংস্থা জানাচ্ছে, 'ক্যাশব্যাক জালিয়াতির থেকে দূরে থাকুন'। এই ব্লগে লেখা হয়েছে যে এই ধরনের সমাজমাধ্যম পেজগুলিতে পোস্টের সঙ্গে যুক্ত লিঙ্ক এমনভাবে সাজানো থাকে যেন তা ফোনপের নিজস্ব। আর এতে ক্লিক করলেই ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার সম্ভাবনা থাকে। ফোনপে জানিয়েছে যে সংস্থার পক্ষ থেকে কোনও ফোন কল বা লিঙ্কের মাধ্যমে ক্যাশব্যাক অফার করা হয় না।

ফোনপে-র বয়ান পড়ুন

সিদ্ধান্ত

বেশ কিছু সমাজমাধ্যম ব্যবহারকারী ফোনপের নামে একটি পোস্ট শেয়ার করে দাবি করেছেন যে এই আইপিএলের মরশুমে ফোনপে ৬৯৬ টাকার ক্যাশব্যাক দিচ্ছে। ফ্যাক্ট চেক ডেস্কের তদন্তে দেখা যায় এই ভাইরাল পোস্ট আদপে বিভ্রান্তিকর এবং ভুয়ো। আর শেয়ার হওয়া লিঙ্কগুলি প্রতারণাময়।   

ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে পিটিআই এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে, প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?  
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ? 
Fact Check: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
Bhutan E20 Claim Fact Check: ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
Fact Check : 'E20 পেট্রোল ব্যবহারে গাড়ির ক্ষতি হলে দায়ভার আপনার' ! সরকার হাল ছেড়ে দিচ্ছে ? কী জানাচ্ছে PIB ?
'E20 পেট্রোল ব্যবহারে গাড়ির ক্ষতি হলে দায়ভার আপনার' ! সরকার হাল ছেড়ে দিচ্ছে ? কী জানাচ্ছে PIB ?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget