এক্সপ্লোর

Fact heck: RSS-এর সমীক্ষায় তমলুকে হারছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? জানুন ভাইরাল চিঠির সত্যতা

Fact heck: তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হারছেন বলে নাকি একটি সমীক্ষায় জানতে পেরেছে আরএসএস। এই বিষয়ে তমলুকের এক ব্যক্তিকে চিঠিও লিখেছে তারা।

Fact heck: RSS-এর সমীক্ষায় তমলুকে হারছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? জানুন ভাইরাল চিঠির সত্যতা

সম্প্রতি লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) করা একটি সমীক্ষায় তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) পরাজিত হতে চলেছেন দাবি করে একটি চিঠি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কিন্তু, বুমকে আরএসএসের তাম্রলিপ্ত বিভাগের সংঘ চালক গৌরহরি সামন্ত জানান, চিঠিটি ভুয়ো, 'জলন্ধর মাহাতো' নামের কোনও সদস্য তাঁদের সংগঠনে নেই। ভাইরাল ওই চিঠিতে বাংলার প্রদেশ প্রচারক 'জলন্ধর মাহাতো'র নাম করে জনৈক 'নবারুণে'র উদ্দেশ্যে লেখা হয়, "প্রিয় নবারুণ,আশা করি তুমি, তোমার পরিবার এবং সঙ্ঘের সম্পূর্ণ পরিবার ভালো আছে এবং এখনো তুমি আমাদের লড়াকু মনোভাবটা বজায় রেখেছো। তোমার চিঠির প্রত্যুত্তরে তোমায় জানাই আমাদের সমীক্ষায় তমলুক লোকসভা কেন্দ্র বিজেপি আর জিততে পারবে না।"

ওই চিঠিতে তমলুকে বিজেপির পরাজয়ের কথা উল্লেখ করে বলা হয়, "এর মূলত দুটি কারণ, একটি যেটি তুমি আমায় আগেই জানিয়েছ অর্থাৎ আমাদের প্রার্থী যার সম্প্রতি কয়েকটা বক্তব্য এবং তাঁর 'বাবুয়ানা' আমাদের এই লোকসভাটি হেরে যাওয়া নিশ্চিত করেছে। আমি ব্যক্তিগত ভাবে অমিতবাবুকে আগেই বলেছিলাম যে, এই রকম একটি ডেপো লোক আমাদের সংগঠনটি নষ্ট করবে, কিন্তু শুভেন্দুর পৃষ্ঠপোষকতায় এই আসনটিতে অভিজিৎ বিরাজমান হয়। এর আদবকায়দা এবং কথার ধরনে আমরা বীতশ্রদ্ধ। শুভেন্দু একাই নিজেকে ভেবে নিয়েছে ওই জয়ের কাণ্ডারি। তাই সময় হয়েছে ওকে আদি সনাতনী শক্তি দেখানোর।"

এছাড়াও উক্ত চিঠিতে 'প্রিয় নবারুণে'র উদ্দেশ্যে 'সনাতনী সত্তাতে বিশ্বাস' রাখার পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপিকে বহিষ্কার করার বার্তা 'পুঙ্খানুপুঙ্খ রূপে পালন' করার অনুরোধ করা হয়।

Fact heck: RSS-এর সমীক্ষায় তমলুকে হারছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? জানুন ভাইরাল চিঠির সত্যতা

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।

Fact heck: RSS-এর সমীক্ষায় তমলুকে হারছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? জানুন ভাইরাল চিঠির সত্যতা

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়ো চিঠি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 

বুম ভাইরাল ওই চিঠির বিষয়ে জানতে পূর্ব মেদিনীপুরে আরএসএসের তাম্রলিপ্ত বিভাগের সংঘ চালক গৌরহরি সামন্তের সাথে যোগাযোগ করে। গৌরহরি এবিষয়ে আমাদের নিশ্চিত করে বলেন চিঠিটি ভুয়ো, অপপ্রচারের উদ্দেশ্যে এমন চিঠি ছড়ান হয়েছে সংঘের বিষয়ে। গৌরহরি বুমকে বলেন, "এটা ভুয়ো খবর। কোনও রাজনৈতিক দলের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা সংঘের কাজ নয়। জলন্ধর মাহাতো বলে আমাদের কেউ নেই। কোথা থেকে নাম পেয়েছে কে জানে!" এছাড়াও তিনি এবিষয়ে আরএসএসের তাম্রলিপ্ত বিভাগের তরফে এক সংবাদ বিজ্ঞপ্তি আমাদের পাঠান। নিচে তা দেখতে পাওয়া যাবে।

Fact heck: RSS-এর সমীক্ষায় তমলুকে হারছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? জানুন ভাইরাল চিঠির সত্যতা

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের তাম্রলিপ্ত বিভাগের সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়, "বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ভুয়ো 'লেটার হেড' তৈরি করে সঙ্ঘের মাননীয় সহক্ষেত্র প্রচারকের নাম ভুলভাবে ব্যবহার করে বাংলায় টাইপ করা একটি চিঠি তমলুক লোকসভা এলাকার বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে বিলি করা হচ্ছে। এই বিবৃতিতে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি কাল্পনিক 'চিঠি' লেখা হয়েছে এবং সেই চিঠির প্রেরক হিসাবে জনৈক ’জলন্ধর মাহাত'র নাম ব্যবহার করা হয়েছে।" "সঙ্ঘের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে সঙ্ঘ একটি সামাজিক সংগঠন এবং সঙ্ঘ কোনো রাজনৈতিক দলের আভ্যন্তরীণ বিষয়ে কখনো হস্তক্ষেপ করে না। ’জলন্ধর মাহাত' নামে সঙ্ঘের কোনো কার্যকর্তা এরাজ্যে বা অন্য রাজ্যে নেই। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়ো চিঠি। সঙ্ঘ এধরণের অপপ্রচার বন্ধ করতে শীঘ্র আইনি পদক্ষেপ গ্রহণ করবে।" আমরা ভাইরাল চিঠির সাথে আরএসএসের তাম্রলিপ্ত বিভাগের লেটারহেডের কোনও বৈশিষ্ট্যগত সাদৃশ্য খুঁজে পাইনি। নিচে সেই তুলনা দেওয়া হল।

Fact heck: RSS-এর সমীক্ষায় তমলুকে হারছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? জানুন ভাইরাল চিঠির সত্যতা

Claim :   চিঠিতে দেখা যায় আরএসএসের অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী সাম্প্রতিক লোকসভা নির্বাচনে পরাজিত হতে চলেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 
Claimed By :   Social Media Users 

Fact Check :   False

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বুম এবং শক্তি কালেক্টিভের ('আরএসএসের সমীক্ষায় হারছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? 'কাল্পনিক চিঠি', জানাল সংঘ) ) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Fact check: 'মোদি, মোদি' স্লোগানে তিতিবিরক্ত রাহুল? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget