এক্সপ্লোর

Fact check: 'মোদি, মোদি' স্লোগানে তিতিবিরক্ত রাহুল? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

Fact check: সম্প্রতি রায়বরেলি সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুমুল সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সভায় মোদির নামে স্লোগান হওয়ার পরেই এবিষয়ে প্রতিক্রিয়া দেন কংগ্রেসের নেতা।

সম্প্রতি কংগ্রেস (Congress) নেতা ও ওয়ানাডের বিদায়ী সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) নির্বাচনী জনসভার এক ভিডিও শেয়ার করে নেটিজেনদের অনেকেই দাবি করেছেন রাহুল গান্ধী যখন বক্তব্য রাখছিলেন সেই সময় দর্শকাসন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সমর্থনে 'মোদি, মোদি' স্লোগান ওঠে।  সংবাদ সংস্থা বুম পরীক্ষা করে দেখে আসল ভিডিওতে 'মোদি, মোদি' স্লোগানের পরিবর্তে 'গো ব্যাক মিডিয়া' স্লোগান শুনতে পাওয়া যায়। আমরা লক্ষ্য করি সংবাদমাধ্যমের প্রতি রাহুল গান্ধীর সমালোচনার অংশকে ডিজিটাল উপায়ে সম্পাদনা করে ভিডিওটি তৈরি করা হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০ মে পঞ্চম দফায় ভোটগ্রহণ হয় রায়বরেলিতে। এবারের লোকসভা নির্বাচনে কেন্দ্রের শাসকদল বিজেপির প্রধান বিরোধীপক্ষ হল 'ইন্ডিয়া' জোট। পয়লা জুন সপ্তম দফার নির্বাচনের পর আগামী ৪ জুন নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।


Fact check: 'মোদি, মোদি' স্লোগানে তিতিবিরক্ত রাহুল? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

সোশ্যাল মিডিয়াতে ১৭ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে এক জনসভার মঞ্চে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী হিন্দিতে বলেন, "কৃষকদের জন্য ...", তারপর দর্শকদের দিকে ইঙ্গিত করে বলেন, "এই...এই দেখুন"। এরপরই ওই ভিডিওতে 'মোদি, মোদি' স্লোগান দিয়ে শোনা যায় কয়েকজনকে।পাশাপাশি বিজেপির প্রতীক পদ্ম হাতে কিছু মানুষকেও লক্ষ্য করা হয়। বিষয়টি লক্ষ্য করে রাহুল গান্ধী বলেন, "তাই, আমাদের কিছু যায় আসে না, মোদির যত ছবি দেখানোর দেখান"। ভাইরাল এই ভিডিও পোস্ট করে একজন ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "রাহুল গান্ধীর সভাতে মোদি মোদি...আবকি বার ৪০০ পার।"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে


একই ক্যাপশনসহ একটি ফেসবুক পেজে ভাইরাল ভিডিওটি শেয়ার করা হয়।


Fact check: 'মোদি, মোদি' স্লোগানে তিতিবিরক্ত রাহুল? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

সংবাদ সংস্থা বুম ভিডিওটির সত্যতা যাচাই করতে ভাইরাল ভিডিওর একটি কিফ্রেমকে রিভার্স সার্চ করে ১৪ মে ২০২৪ তারিখে করা সংবাদসংস্থা এএনআইয়ের একটি এক্স পোস্ট খুঁজে পায়। যেখানে রাহুল গান্ধীকে ঝাঁসিতে ভাষণ দিতে দেখা যায়। ওই পোস্টে আমরা লক্ষ্য করি কংগ্রেস নেতার বক্তৃতার মঞ্চ এবং প্রেক্ষাপটের দৃশ্য ভাইরাল ভিডিওর সঙ্গে মিলে যাচ্ছে। এএনআইয়ের পোস্টের সূত্র ধরে আমরা রাহুল গান্ধীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৪ মে ২০২৪ তারিখে হওয়া কংগ্রেসের ঝাঁসির জনসভার সরাসরি সম্প্রচার দেখি।

তাঁর বক্তব্যের ৪৭:২২ মিনিট অংশে রাহুল গান্ধী তাঁর বক্তৃতায় কংগ্রেস সরকার ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করার প্রসঙ্গে বলছেন। এই বিষয়ে  সংবাদমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন "মিডিয়া কর্মীরা, আদানি ও মোদির মিডিয়ার লোকেরা যত ইচ্ছে লিখুন, আমাদের কোনওদিন ক্ষমতা থেকে সরানো যায় না। আর তার ঠিক পরে.... কৃষকদের জন্য.... এটা" বলে তিনি থেমে যান। এরপর ওই লাইভ সম্প্রচারে দর্শকাসনের দিকে ক্যামেরা গেলে সেখান থেকে 'গো ব্যাক মিডিয়া' স্লোগান শুনতে পাওয়া যায়।

তৃণমূলে সভায় ওঠা সেই 'গো ব্যাক মিডিয়া' স্লোগানের প্রত্যুত্তরে রাহুল গান্ধী বলেন, "এই দেশের সব গরিব লোক জানে যে এই মিডিয়া হিন্দুস্তানের নয়, এরা আদানির, এরা আম্বানির। এরা কৃষকের নয়, শ্রমিকের নয়, দুর্বলের নয়, এরা আরবপতিদের। তাই, আমাদের কিছু যায় আসে না, মোদির যত ছবি দেখানোর দেখান, আমাদের যা করার আমরা তা করব।" অতএব, রাহুল গান্ধীর বক্তব্যের সেই সরাসরি সম্প্রচার দেখলে নিশ্চিত হওয়া যায় 'মোদি, মোদি' স্লোগানে বিরক্ত হয়ে নয় বরং ওই জনসভায় ওঠা 'গো ব্যাক মিডিয়া' স্লোগানের প্রত্যুত্তরে কংগ্রেস নেতাকে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে 'মোদির যত ছবি দেখানোর দেখান' বলে মন্তব্য করতে শোনা যায়।

Claim :   ভিডিওতে রাহুল গান্ধীর বক্তৃতার মাঝে 'মোদী, মোদী' স্লোগান দিতে শোনা যাচ্ছে দর্শকদের

Claimed By :   Facebook Users

Fact Check :   False

আরও পড়ুন: Loksabha Elections 2024: সপ্তম দফায় ১ হাজার ৯০০ বাহিনী ক্যুইক রেসপন্স টিম মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বুম এবং শক্তি কালেক্টিভের (''মোদী, মোদী' স্লোগানে বিরক্ত রাহুল গান্ধী? ভাইরাল ভিডিও সম্পাদিত) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget