এক্সপ্লোর

Fact Check: লোকসভা নির্বাচনে ১০০টির বেশি আসনে হাজারের কম ভোট পেয়েছে বিজেপি? জানুন সত্যিটা কী

Fact Check: লোকসভা ভোটের ফলাফল প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যাতে দাবি করা হয়েছে, ৩০টি আসনে ৫০০ আর ১০০টির বেশি আসনে হাজারের কম ভোটে জয়ী হয়েছে বিজেপি।

৪ জুন ফলাফল প্রকাশ পেয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ( Loksabha Elections 2024 Results)। তারপরই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ভাইরাল হয়েছে যাতে দাবি করা হচ্ছে, ১০০টির বেশি আসনে হাজারেরও কম ভোটে জয়ী হয়েছে বিজেপি (BJP)। আর ৩০টি আসনে ৫০০-র কম ভোটে জয়ী হয়েছে তারা। সোশ্যাল মিডিয়াতে করা ওই পোস্টগুলি আপনি দেখতে পাবেন এখানে এবং এখানে। 


Fact Check: লোকসভা নির্বাচনে ১০০টির বেশি আসনে হাজারের কম ভোট পেয়েছে বিজেপি? জানুন সত্যিটা কী

আইনজীবী সৌম্যদীপ্ত রায় নামে একজনের এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে দাবি করা হয়েছে  বিজেপি ৩০টি আসনে ৫০০-র কম ভোটে জয়ী হয়েছে আর ১০০টির বেশি সিটে জয়ী হয়েছে হাজারের কম ভোটে। এই আসনগুলি বিশ্লেষণ করে দেখা উচিত। তার মানে ছবিটা এমন হতে পারে ২৪০-১৩০= ১১০। অন্য আরেকজন আবার এটাকে ইভিএমের ম্যাজিক বলে নির্বাচন কমিশনকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে। তার জন্য তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতির একটি কমিটি গঠনেরও দাবি করা হয়েছে। 

বিষয়টি চোখে পড়তেই নিউজচেকারের পক্ষ থেকে ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি ভালোভাবে পরীক্ষা করে দেখা হয়। আর তাতে জানা যায় যে এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী সবথেকে কম ভোটে জিতেছেন ১৫৮৭ ভোটে। সেই আসনটি হল ওড়িশার জাজপুর লোকসভা কেন্দ্র। সেখানকার বিজেপি প্রার্থী রবীন্দ্র নারায়ণ বেহরা পেয়েছেন ৫ লক্ষ ৩৪ হাজার ২৩৯টি ভোট। আর তাঁর কাছে পরাজিত হওয়া শর্মিষ্ঠা শেঠি পেয়েছেন ৫ লক্ষ ৩২ হাজার ৬৫২টি ভোট। তার মানে ওই কেন্দ্র বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন ১৫৮৭ ভোটে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী অন্য কোনও বিজেপি প্রার্থী এই লোকসভা নির্বাচনে ১৫৮৭ ভোটের কমে জয়ী হননি। 


Fact Check: লোকসভা নির্বাচনে ১০০টির বেশি আসনে হাজারের কম ভোট পেয়েছে বিজেপি? জানুন সত্যিটা কী

তথ্য অনুযায়ী, বিজেপির দ্বিতীয় সবথেকে কম ভোটে জেতা আসন হল রাজস্থানের জয়পুর। সেখানে বিজেপি প্রার্থী রাও রাজেন্দ্র সিং কংগ্রেস প্রার্থী অনিল চোপড়াকে ১৬১৫ ভোটে হারিয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঘেঁটে আরও দেখা যায় যে গোটা ভারতে মাত্র সাতজন বিজেপি প্রার্থী এবারের লোকসভা নির্বাচনে ৫ হাজারের ভোটে জিতেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সারা দেশের মধ্যে সবথেকে কম ভোটে জয়ী হয়েছেন মুম্বইয়ের উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্রের শিবসেনা প্রার্থী রবীন্দ্র দত্তারাম ওয়াইকার। তিনি শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র অমল গজানন কীর্তিকারকে মাত্র ৪৮ ভোটে হারিয়েছেন। রবীন্দ্র দত্তারাম পেয়েছেন ৪ লক্ষ ৫২ হাজার ৬৪৪টি ভোট আর অমল গজানন পেয়েছেন ৪ লক্ষ ৫২ হাজার ৫৯৬টি ভোট।

তাই বিজেপির ৩০টি আসনে ৫০০-র কম ও ১০০টির বেশি আসনে হাজারের কম ভোটে জয়ী হওয়ার ভাইরাল দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো।

Sources
Official Website Of Election Commision Of India

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Fact Check: তৃতীয়বারের জন্য সরকারে এসে 'ফ্রি রিচার্জ' দিচ্ছেন মোদি? এই লিঙ্ক এসেছে আপনার ফোনেও?

ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজচেকার (Fact Check: क्या 100 से अधिक सीटों पर 1000 से कम मतों के अंतर से बीजेपी प्रत्याशियों ने जीता लोकसभा चुनाव? जानें सच) এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?  
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ? 

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget