এক্সপ্লোর

Fact Check: ৭৫ বছরের বেশি বয়সীদের এক টাকাও কর দিতে হবে না ? সত্যিটা কী ?

Tax Exemption for Senior Citizens: ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে, এবার থেকে ৭৫ বছর তার বেশি বয়সীদের এক টাকাও কর দিতে হবে না সরকারকে। এই পোস্ট ভাইরাল হওয়ার পরেই প্রেস ইনফরমেশন ব্যুরো বিবৃতি জারি করেছে।

Tax Exemption: বেশ কিছুদিন ধরেই সমাজমাধ্যমে একটি পোস্ট খুবই ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে ভারতের প্রবীণ নাগরিকদের (Senior Citizens) আর এক টাকাও কর দিতে হবে না। কেন্দ্র সরকার প্রবীণ নাগরিকদের (Tax Exemption) জন্য বড় উপহার নিয়ে এসেছে এবার। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ বছর বয়সী বা তার বেশি বয়সীদের জন্য সম্পূর্ণ কর ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কিন্তু আদৌ কি এই ঘোষণা সত্যি (Fact Check) ? কী জানাল কেন্দ্রীয় সংস্থা ?

ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হচ্ছে যে এবার থেকে ৭৫ বছর তার বেশি বয়সীদের এক টাকাও কর দিতে হবে না সরকারকে। আপনিও যদি এই মেসেজ পেয়ে থাকেন বা এই পোস্ট দেখে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য গুরুত্বপূর্ণ। কতটা সত্যি এই বার্তা ?

কী জানাল সরকার

সমাজমাধ্যমে এই পোস্ট ভাইরাল হওয়ার পরেই প্রেস ইনফরমেশন ব্যুরো একটি বিবৃতি জারি করেছে। প্রবীণ নাগরিকদের এই সুবিধের ঘোষণা সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো, জানিয়েছে পিআইবি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ভুয়ো খবরে বিশ্বাস করা উচিত নয়। সরকারের তরফে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। স্বাধীনতার ৭৫ বছরের পূর্তি উপলক্ষ্যে ৭৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য এই উপহার দিচ্ছে কেন্দ্র সরকার, এমন ঘোষণা মিথ্যে।

বর্তমানে আয়করের নিয়ম

ভারতে এখন প্রবীণ নাগরিকদের জন্য দুই রকমের আয়কর কাঠামো রয়েছে। প্রথম বিকল্প হল ৬০ বছর বা তার বেশি বয়সীদের জন্য বার্ষিক আয় ৩ লাখ বা তার কম হলে কোনো কর দিতে হবে না। আর দ্বিতীয় বিকল্প হল ৮০ বছর বা তার বেশি বয়সীদের বার্ষিক আয় ৫ লাখ বা তার কম হলে এক টাকাও কর দিতে হবে না।

এর আগেও কেন্দ্র সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়ানো নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। বলা হয়েছিল যে অবসর গ্রহণের বয়স বেড়ে হয়েছে ৬২ বছর। কিন্তু তা নিয়েও পিআইবি বিবৃতি জারি করেছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: LPG Price Hike: মাসের শুরুতেই ফের দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের, কলকাতায় কত দামে পাবেন ?

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget