এক্সপ্লোর

LPG Price Hike: মাসের শুরুতেই ফের দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের, কলকাতায় কত দামে পাবেন ?

LPG Price: আজ ১ ডিসেম্বর থেকে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৬.৫০ টাকা বেড়ে হল প্রতি সিলিন্ডারে ১৮১৮.৫০ টাকা। কলকাতায় দাম ১৫.৫০ টাকা বেড়ে হল ১৯২৭ টাকা প্রতি সিলিন্ডারে।

LPG Price: নভেম্বর শেষ হয়ে ডিসেম্বরের শুরু আর সেই শুরুর দিনেই পকেটে টান পড়বে গ্রাহকদের। আবার দাম বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের (LPG Price Hike)। তবে গৃহস্থদের জন্য এই দাম বাড়েনি, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ডিসেম্বরের শুরু থেকেই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন মাসের শুরুতেই ১৯ কেজির এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Commercial Cylinder) দাম বাড়িয়েছে। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো বদল ঘটেনি। কোথায় কত দাম বাড়ল ? কলকাতায় এবার থেকে কী দামে পাবেন দেখে নিন বিস্তারিত।

১ ডিসেম্বর থেকে কোন শহরে কত হল দাম

আজ ১ ডিসেম্বর থেকে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৬.৫০ টাকা বেড়ে হল প্রতি সিলিন্ডারে ১৮১৮.৫০ টাকা।

কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৫.৫০ টাকা বেড়ে হল ১৯২৭ টাকা প্রতি সিলিন্ডারে।

মুম্বইতে এলপিজি সিলিন্ডারের দাম ১৬.৫০ টাকা বেড়ে হল ১৭৭১ টাকা প্রতি সিলিন্ডারে। এখানেও ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনো বদল নেই।

চেন্নাইতে আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬ টাকা বেড়ে হয়েছে ১৯৮০.৫০ টাকা।

এই চার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সবথেকে বেশি রয়েছে কলকাতায়।

পরপর পাঁচ মাসে বেড়েই চলেছে গ্যাসের দাম

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বিগত অগাস্ট মাস থেকে বেড়েই চলেছে। এই ডিসেম্বর মাসের শুরুতেও আরও একবার দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের। এই নিয়ে পরপর ৫ মাস দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। তবে গৃহস্থের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো বদল নেই। আর পেট্রোল ডিজেলের দামেও কোনো বদল নেই এই চার মহানগরে। বিগত ২০২২ সালের মার্চ মাস থেকে একই রয়েছে দাম, তবে মাঝে খানিক দাম কমিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু তাতে বড় কোনো বদল আসেনি।

অক্টোবর এবং নভেম্বরে কত বেড়েছে দাম ?

এর আগের মাসে ১ নভেম্বর বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ৬২ টাকা হারে। নভেম্বরে দিল্লিতে দাম বেড়ে হয়েছিল ১৮০২ টাকা। এর আগে অক্টোবর মাসেও ৪৮.৫০ টাকা প্রতি সিলিন্ডারে দাম বেড়ে গিয়েছিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন; Gautam Adani: 'প্রতিটা আঘাত আমাদের আরও শক্তিশালী করে', ঘুষকাণ্ডের অভিযোগে পাল্টা জবাব আদানির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget