এক্সপ্লোর

India 2047 Summit: 'যার যায় কষ্টটা সেই বোঝে', বর্তমান আবহে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নারাজ ভারতীয় কোচ গম্ভীর

Gautam Gambhir: দিনের শেষে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হবে কি না, সেই সিদ্ধান্ত অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সর্বোপরি ভারত সরকার নেবেন বলেই জানান গৌতম গম্ভীর।

নয়াদিল্লি: এমনিই বহুদিন ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী আইসিসি ইভেন্টেও দুই দেশে কারুর মাঠে গিয়ে আর কোনও ম্যাচ আপাতত অন্তত খেলবে না। উপরন্তু, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী আক্রমণে পাকিস্তান যোগ পাওয়ার পর দুই দেশের সম্পর্ক আরও তলানিতে। তবে এমন পরিস্থিতিতেও আইসিসি ইভেন্টে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা। অবশ্য এই বিষয়ে কিন্তু ভারতীয় পুরুষ দলের কোচের ব্যক্তিগত সম্মতি নেই।

ABP Network India at 2047-এর সম্মেলনে গৌতম গম্ভীর (Gautam Gambhir) স্পষ্ট জানিয়ে দেন যে সন্ত্রাসবাদ বন্ধ না হলে দুই দেশের মধ্যে কোনও ধরনের সম্পর্কই রাখা উচিত নয়। তিনি বলেন, 'আমার ব্য়ক্তিগত জিজ্ঞেস করা হলে আমি বলব না, একেবারেই না। তবে দিনের শেষে আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলব কি না, সেটা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত। তবে আমি আগেও বলেছি যে কোনও ক্রিকেট ম্যাচ, বলিউডের সিনেমা বা যা এ ধরনের কিছু হোক, কোনটাই আমাদের দেশবাসী, আমাদের জওয়ানদের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ হবে, সিনেমা তৈরি হবে, গায়করাও গান গাইতে থাকবেন, কিন্তু যার যায় কষ্টটা তো সেই বোঝে। সেই কষ্টের আগে বাকি সব ফিকে হয়ে যায়। তাই আমার ব্যক্তিগত মতে, এই সব (সন্ত্রাসবাদ) না থামলে ভারত ও পাকিস্তানের মধ্যে কিছুই হওয়া উচিত নয়।'

তবে আসন্ন এশিয়া কাপে, বিশ্বকাপে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে খেলার কথা, তাহলে কি গম্ভীর এই ম্যাচ বন্ধ করার জন্য বোর্ডের কাছে আবেদন করবেন? এই বিষয়ে গম্ভীর জানান, 'দেখুন এটা একেবারেই আমার এক্তিয়ারের বাইরে। এই বিষয়ে বিসিসিআই এবং ভারত সরকারের সিদ্ধান্ত নেবে, যে আমরা খেলব কি না। আর সরকার যা সিদ্ধান্ত নেবে সেই বিষয়ে রাজনীতি না করে আমাদের সেটা সমর্থন করা উচিত।'

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও, তার আগে বর্ডার-গাওস্কর ট্রফি এবং ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হারে সমালোচনায় বিদ্ধ হন কোচ গম্ভীর। তবে এই সম্মেলনেই গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন তাঁর সমালোচনা নিয়ে কোনও সমস্যা নেই, আর তাঁর সমালোচকদের জবাব দেওয়ারই কিছু নেই। 'আমি সমালোচকদের জবাব দেওয়ার জন্য কিন্তু কোচ হয়নি, না জবাব দেওয়ার কোনও প্রয়োজন আছে বলে মনে করি। আমি কোচ হয়েছি ওই ১০ বছরের ছেলেটার জন্য যে রোদের মধ্যে ছয়, সাত ঘণ্টা বসে ম্যাচ দেখতে আসে। ও যদি খুশি খুশি বাড়ি ফেরে তাহলে সেটা আমার সাফল্য। কমেন্ট্র বক্সে কে কী বলল, ইউটিউবে কে আমার বিষয়ে কী বললেন, ব্রডকাস্টার, মিডিয়া কী বলল, সেটা নিয়ে ভাবা আমার কাজ নয়। ওদের ভুল প্রমাণ করার কোনও দায় নেই আমার। আমার কাজ সকলের মুখে হাসি ফোটানো।' বলে ভারতীয় কোচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget