এক্সপ্লোর

Health Tips: পিঠের ব্যথায় কাবু? সমস্যার সমাধান এই তিন যোগাসনে

Back Pain: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধু বসার ভুল ধরনের জন্যই নয়, পিঠে ব্যথা হওয়ার আরও নানা কারণ রয়েছে। অনিয়মিত লাইফস্টাইল, অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং হাড়ের শক্তি কমে গেলেও এই সমস্যা দেখা দিতে পারে।

কলকাতা: করোনা (Covid19) পরিস্থিতিতে আমাদের লাইফস্টাইলে অনেক পরিবর্তন এসেছে। বহু মানুষ এখন অফিসে গিয়ে কাজ করার পরিবর্তে ওয়ার্ক ফ্রম হোমে (Work From Home) অভ্যস্ত হয়ে পড়েছেন। বেড়েছে কাজের চাপও। সারাদিন বাড়ির কাজ সামলে কম্পিউটার কিংবা ল্যাপটপের সামনে বসে থেকে বাড়ছে এমন অনেক অসুখের ঝুঁকি, যা আগে কখনো দেখা দেয়নি। এর অন্যতম হল পিঠের ব্যথা (Back Pain)। সঠিক বসার ধরন না হওয়ার কারণে পিঠের ব্যথার সমস্যায় কাবু বহু মানুষ। অফিসে কাজ করার ক্ষেত্রে যেমন সঠিক চেয়ার এবং টেবল ব্যবহার করার বাধ্যবাধকতা থাকে, বাড়িতে তেমনটা হয় না। বিছানায় কিংবা সোফায় বসে দিব্যি কম্পিউটার বা ল্যাপটপ খুলে অফিসের কাজ করছেন। কাজ হয়তো আপনার হয়ে যাচ্ছে, কিন্তু দফারফা হচ্ছে স্বাস্থ্যের। কিছুদিন যেতে না যেতেই পিঠের ব্যথার সমস্যা দেখা দিচ্ছে প্রকটভাবে। 

আরও পড়ুন - Coffee Benefits: এই ভয়ঙ্কর অসুখের ঝুঁকি কমছে কফি খাওয়ার ফলে

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধু বসার ভুল ধরনের জন্যই নয়, পিঠে ব্যথা হওয়ার আরও নানা কারণ রয়েছে। অনিয়মিত লাইফস্টাইল, অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং হাড়ের শক্তি কমে গেলেও এই সমস্যা দেখা দিতে পারে। তাঁদের মতে, স্নায়ু এবং মেরুদন্ডে যখনই রক্ত চলাচল সঠিকভাবে হয় না, তখনই পিঠের পেশিগুলিতে তার প্রভাব পড়ে। আর এর ফলেই পিঠে মারাত্মকভাবে ব্যথা দেখা দেয়। বাড়িতে কিছু যোগাভ্যাস নিয়মিত করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলেও জানাচ্ছেন তাঁরা।

পিঠে ব্যথার সমাধান এই যোগাসনে-

১. অধোমুখ সবনাসন- কীভাবে করবেন এই আসন?
প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে। এবার হাতের তালুদুটিকে মাটিতে স্পর্শ করুন। কিন্তু খেয়াল রাখতে হবে হাঁটু যেন ভাঁজ না হয়। এবং আপনার কোমর বা পিছনের অংশ উপরদিকে উঁচু হয়ে থাকবে। অর্থাৎ, অধোমুখ সবনাসন করাকালীন আপনাকে দেখতে উল্টো ভি-এর মতো লাগবে।

২. মার্জাসন - কীভাবে করবেন এই আসন?
হাঁটু এবং হাতের তালু মাটিতে রেখে কোমর উঁচু রাখুন। তার সঙ্গে মুখ উপর দিকে তুলুন। নিয়মিত এভাবে অভ্যাস করলে শিরদাঁড়া মজবুত হওয়ার পাশাপাশি স্ট্রেসও কমে যায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

৩. পশ্চিমোত্তাসন- কীভাবে করবেন এই আসন?
প্রথমে সোজা হয়ে শুতে হবে। এবার হাঁটু না ভাঁজ করে দু হাত দিয়ে পায়ের পাতা স্পর্শ করুন। সঙ্গে নাক হাঁটুতে ঠেকান। তবে, হাঁটু কোনওভাবেই ভাঁজ হলে চলবে না।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সমস্ত যোগাসন নিয়মিত অভ্যাস করলে শিরদাঁড়া মজবুত হবে এবং পিঠের ব্যথার সমস্যাও কমবে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Measles Outbreak : ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget