এক্সপ্লোর

Breakfast Recipe: স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী, বানিয়ে ফেলুন এই স্বাস্থ্যকর ব্রেকফাস্টগুলি

Health Tips: শুধু স্বাদের দিকে নজর দিলেই তো চলবে না। তার পাশাপাশি স্বাস্থ্যের কথাও তো ভাবতে হবে। তাই একনজরে দেখে নিন বেশ কিছু স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি।

কলকাতা: ব্রেকফাস্টে (Breakfast) কী খাবার তৈরি হবে, তা নিয়ে সকাল সকাল বহু বাড়িতেই কপালে চিন্তার ভাঁজ পড়ে। এ এই খাবার খেতে চায় তো ও অন্য খাবার। তবে, শুধু স্বাদের দিকে নজর দিলেই তো চলবে না। তার পাশাপাশি স্বাস্থ্যের কথাও তো ভাবতে হবে। তাই একনজরে দেখে নিন বেশ কিছু স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি।

স্বাস্থ্যকর ৪ ব্রেকফাস্ট রেসিপি-

১. ওটস সবসময়ই স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। দ্রুত তৈরি হয়ে যায়। হজমের জন্য উপকারী। আবার পুষ্টিগুণে ভরপুরও। ওটস খান সুস্বাদু করে। তৈরি করে নিন ওটস উত্তপম। পেঁয়াজ, আদা, টমেটো, পালং শাক, দই, বেকিং সোডা দিয়ে তৈরি করে ফেলুন ওচস উত্তপম। নারকেলের চাটনি কিংবা সম্বরের সঙ্গে পরিবেশন করুন। ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খাবে।

২. স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খেতে তৈরি করে ফেলুন সসেজ এবং ডিম দিয়ে স্যান্ডউইচ। তার জন্য প্রথমে পাঁউরুটির টুকরোর উপর মাখন লাগিয়ে নিন। এবার প্যানে তেল গরম করে তার মধ্যে সসেজ প্যাটিস দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। পাঁউরুটির টুকরোর উপর সসেজ প্যাটিস দিয়ে তার উপর চিজ যোগ করুন। এবার একটি ডিম ভেজে নিন। অমলেট তৈরি করতে পারেন আবার পোচও তৈরি করে নিতে পারেন। সেটিকেও পাঁউরুটির টুকরোর মধ্যে দিয়ে উপর থেকে সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে উপর থেকে আরও একটি পাঁউরুটির টুকরো দিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন - Health Tips: একাগ্রতা বাড়াতে যে খাবারগুলি পাতে রাখা দরকার

৩. স্ট্রবেরি এবং ওটমিল দিয়ে স্মুদি তৈরি করে নিতে পারেন ব্রেকফাস্টে। তৈরি করা যতটা সহজ। ততটাই স্বাস্থ্যকর ও সুস্বাদু। স্মুদির মধ্যে কলা এবং ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে ভুলবেন না। গরুর দুধও ব্যবহার করতে পারেন আবার সোয়াবিনের দুধও ব্যবহার করতে পারেন।

৪. বিশেষজ্ঞরা স্বাস্থ্যকর ব্রেকফাস্টের তালিকায় বাজরা দিয়ে তৈরি ইডলি রাখার পরামর্শ দিচ্ছেন। এটিও নারকেলের চাটনি অথবা সম্বরের সঙ্গে পরিবেশন করতে পারেন। এক একদিন, এক একরকম ব্রেকফাস্ট তৈরি করলে একঘেয়েমিও লাগবে না।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
MS Dhoni Retirement: আইপিএলেও আর দেখা যাবে না ধোনিকে, ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা স্ত্রী সাক্ষীর
আইপিএলেও আর দেখা যাবে না ধোনিকে, ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা স্ত্রী সাক্ষীর
Embed widget