এক্সপ্লোর

Sepsis: এই রোগেই মৃত্যুর সম্ভাবনা ৩৩ শতাংশ সদ্যোজাতের; জেলা হাসপাতালে বাড়ছে সংক্রমণের ভয় ? কী জানাল সমীক্ষা ?

Lancet Study: গবেষণায় উঠে এসেছে ৬৬০০টিরও বেশি সদ্যোজাত শিশুর মধ্যে হাসপাতাল থেকে সেপসিস সংক্রমণের শিকার ০.৬ থেকে ১০ শতাংশ শিশু।

নয়াদিল্লি: ভারতের ৫টি জেলা হাসপাতালে এক সমীক্ষা চালানো হয়েছে যেখানে দেখা গিয়েছে যে নবজাতকদের এক তৃতীয়াংশেরও বেশি সেপসিস রোগে (Newborn Baby) আক্রান্ত হচ্ছে। এটি এমন এক মারণ রোগ যার কারণে শিশুর (Sepsis) প্রাণনাশও হতে পারে। মূলত সংক্রমণ থেকেই এই রোগ বাড়ে। আর জেলা হাসপাতালগুলিতে ৩৩ শতাংশ শিশুরই এই সংক্রমণে মৃত্যুর সম্ভাবনা রয়েছে।

গবেষণায় উঠে এসেছে ৬৬০০টিরও বেশি সদ্যোজাত শিশুর মধ্যে হাসপাতাল থেকে সেপসিস সংক্রমণের শিকার ০.৬ থেকে ১০ শতাংশ শিশু। এমনকী দেখা গিয়েছে অন্য হাসপাতাল থেকে রেফার করা হয়েছে যে সমস্ত নবজাতকদের তাদের মধ্যেই এই সংক্রমণের মাত্রা অনেকাংশে বেশি রয়েছে। তার তুলনায় একই হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে এই সংক্রমণ অনেক কম রয়েছে।

ল্যানসেট গ্লোবাল হেলথ জার্নালে এই পর্যবেক্ষণগুলি প্রকাশ পেয়েছে। এমনকী এই সমীক্ষায় গবেষকরা জোর দিয়েছেন এই সমস্ত হাসপাতালগুলিতে সংক্রমণ প্রতিরোধী ব্যবস্থা এবং পরিকাঠামো আরও উন্নত করার উপরে এবং যথোপযুক্ত হারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের উপরে। নয়া দিল্লি এবং রাজপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের গবেষকদের মধ্যে অনেকেই জানিয়েছেন যে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির জেলা হাসপাতাল থেকে সেপসিস সংক্রমণের তথ্য খুবই কম। সেপসিস তখনই হয়, যে সময় কোনও সংক্রমণের ভিত্তিতে কারো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশিমাত্রায় সক্রিয় হয়ে পড়ে। আর এর ফলেই কলা-কোশ এবং অঙ্গের ক্ষতি হয়। এর ফলে মাল্টি-অর্গান-ফেলিওরও হতে পারে। ফলে সেপসিস আদপে প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা রাখে।

অনেক শিশুর ক্ষেত্রে শরীরে অ্যান্টিবায়োটিক-রেজিস্ট্যান্স জন্মায়, ফলে সংক্রমণ যে জীবাণু থেকে হয়েছে, সেগুলিকে মারতে পারে না রোগ প্রতিরোধ ক্ষমতা আর এ থেকেই অধিকাংশ ক্ষেত্রে সেপসিস দেখা যায়। আগামী ২৫ বছরের মধ্যে প্রায় ৩৯ মিলিয়ন মানুষ এই অ্যান্টিবায়োটিক-রেজিস্ট্যান্সের কারণে মারা যেতে পারেন বলে জানা গিয়েছে এই সমীক্ষায়। আর এদের মধ্যেই অধিকাংশই দক্ষিণ এশিয়ার মানুষ। ২০২৪ সালের এই গবেষণায় দেখা গিয়েছে এই দেশগুলির তালিকায় ভারত, পাকিস্তান এবং বাংলাদেশও রয়েছে।

২০১৯ থেকে ২০২১-এর মধ্যে পাঁচটি জেলা হাসপাতালে এই পরীক্ষা চালানো হয়। সদ্যোজাতদের থেকে রক্তের নমুনা নেওয়া হয়, যার মধ্যে ৩.২ শতাংশ কালচার পজিটিভ সেপসিস নির্ণীত হয়। আর সদ্যোজাতদের মধ্যে এই সেপসিসে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে ৩৬.৬ শতাংশ।

আরও পড়ুন: Electric Flying Car: আকাশে উড়ছে ৪ চাকার গাড়ি ! অনায়াসে কাটবে যানজট, অবাক করা ভিডিয়ো ভাইরাল 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget