এক্সপ্লোর

Diabetes: বিশ্বের ‘ডায়াবেটিস ক্যাপিটাল’ ভারত, দূষণের জেরেই এমন খেতাব ?

Diabetes For Air Pollution: গোটা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ভারতে বেশি। তাই ভারতের খেতাব ডায়াবেটিস ক্যাপিটাল বা মধুমেহ রাজধানী। কিন্তু কেন ?

Diabetes For Air Pollution: দূষণের জেরে ফুসফুসের সমস্য়া হয়। সে কথা সকলেরই জানা। কিন্তু একই কারণে হতে পারে ডায়াবেটিসের সমস্যাও। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে সেটি। সাম্প্রতিককালে ল্যানসেটের একটি গবেষণা থেকেও তেমনটাই জানা গিয়েছে। এছাড়াও, দূষণের সঙ্গে ডায়াবেটিসের যোগসূত্র নিয়ে একই মত তাবড় তাবড় চিকিৎসকের। সংবাদমাধ্যম আইএএনএস-কে চিকিৎসকদের দেওয়া একটি সাক্ষাৎকারে উঠে এসেছে সেই প্রসঙ্গ। 

বিশ্বের মধুমেহ রাজধানী

ভারতকে বিশ্বের মধুমেহ রাজধানী বলা হয়। বলার নানা কারণও রয়েছে। ভারতে বর্তমানে প্রায় ১০ কোটি মানুষ মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগে আক্রান্ত। এছাড়াও, তাদের মধ্যে ১৩৬ মিলিয়ন মানুষ প্রিডায়াবেটিসে ভোগেন। প্রিডায়াবেটিস ডায়াবেটিসের ঠিক আগের ধাপ। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এই অবস্থা ভবিষ্যতে আরও শোচনীয় হতে পারে। ডায়াবেটিসের মূল শিকার হতে পারেন তরুণরাই।

দূষণের ভূমিকা কতখানি

ডায়াবেটিসের পিছনে দূষণের ভূমিকা দিন দিন বাড়ছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ল্যানসেটের সাম্প্রতিক সমীক্ষা বলছে, ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে ২০ শতাংশের  দূষণের কারণেই (Diabetes For Air Pollution) এই সমস্যায় আক্রান্ত। বায়ুর অন্যতম দূষক পার্টিকুলেট ম্যাটার ২.৫-র জেরেই এই ক্রনিক রোগটি বাসা বাঁধছে শরীরে। অন্যদিকে, ঘরের ভিতরকার দূষিত হাওয়াও একই সঙ্গে ক্ষতি করছে শরীরের। সুযোগ করে দিচ্ছে ডায়াবেটিসকে (Diabetes  Cause)।

কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ?

ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক অম্বরীশ মিত্তাল সংবাদমাধ্যমকে বলেন, পিএম ২.৫ মানুষের চুলের থেকে ৩০ গুণ বেশি সূক্ষ্ম। আর এগুলির জেরেই নানা রোগ বাসা  (Disease For Air Pollution) বাঁধছে শরীরে। বিশেষ করে ডায়াবেটিসের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে এই দূষক পদার্থটি। প্রায় ২০ শতাংশ ঝুঁকি বেড়ে যাচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসক।

অন্যদিকে মোহন ডায়াবেটিসের চিকিৎসক  ভি মোহনের কথায়, বায়ু দূষণ মূলত এন্ডোক্রিন ডিসরাপ্টরের কাজ করে। এর ফলে টাইপ ২ ডায়াবেটিসের আশঙ্কা বেড়ে যায়। 

সাত বছর ধরে গবেষণা

দূষণের সঙ্গে ডায়াবেটিসের যোগসূত্রের কথা নেহাত তত্ত্বভিত্তিক নয়। সাত বছর ধরে ভারতের বিভিন্ন মেট্রো শহরগুলিতে এই সংক্রান্ত গবেষণা করা হয়। শহরের তালিকায় ছিল দিল্লি, চেন্নাইও। তাতে দেখা গিয়েছে, তরুণরাও এই বিপদের সম্মুখীন হতে পারেন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -   Indoor Plants Benefits: ইনডোর প্ল্যান্টও ঠাণ্ডা রাখে ঘর! কোন কোন গাছ রাখবেন অন্দরে?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget