এক্সপ্লোর

Cancer Risk : অ্যালকোহলযুক্ত পানীয় নিয়ে আমেরিকার বৃহৎ অংশের মানুষের ধারণায় চমকে যাবেন !

Alcohol Risk Factor : ইথানল রয়েছে এমন সব পানীয়, যেমন- ওয়াইন, বিয়ার এবং মদ- ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

কলকাতা : গোটা বিশ্বের একটা বড় সংখ্যক মানুষ নিয়মিত মদ্যপান করেন। কিন্তু, অনেকেই জানেন না, মদ-সহ সব ধরনের অ্যালকোহলযুক্ত পানীয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অনেকের মধ্যেই এটি সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। কেউ কেউ অ্যালকোহলকে স্বাস্থ্যের পক্ষে উপকারী বলেও মনে করে। এমনই বলছে নতুন একটি গবেষণা।

কী বলছে নতুন গবেষণা ?

ইথানল রয়েছে এমন সব পানীয়, যেমন- ওয়াইন, বিয়ার এবং মদ- ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এখনও পর্যন্ত সাত ধরনের ক্যান্সারের সঙ্গে অ্যালকোহলের সংযোগ পাওয়া গেছে। তার মধ্যে রয়েছে- ব্রেস্ট, মাউথ ও কোলোন ক্যান্সার। "অ্যালকোহল মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যান্সারের ঝুঁকির একটি অন্যতম কারণ এবং পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ আমেরিকান এটি জানেনই না", এমনই বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের ক্যান্সার প্রতিরোধ ফেলো হিসাবে গবেষণার নেতৃত্ব দেওয়া অ্যান্ড্রু সিডেনবার্গ।

দলটি দেখে যে, লিকারের ক্ষেত্রে অ্যালকোহল-ক্যান্সার সম্পর্কে সচেতন ৩১.২ শতাংশ প্রাপ্তবয়স্ক, এরপরে রয়েছে বিয়ার (২৪.৯ শতাংশ) এবং ওয়াইন (২০.৩ শতাংশ)। প্রাপ্তবয়স্কদের ১০ শতাংশ বলেছেন, ওয়াইন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে, ২.২ শতাংশ বলেছেন বিয়ার এবং ১.৭ শতাংশ বলেছেন লিকার। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চের একটি জার্নাল ক্যান্সার এপিডেমিওলজি, বায়োমার্কার্স অ্যান্ড প্রিভেনশন-এ প্রকাশিত গবেষণা অনুসারে, ৫০ শতাংশেরও বেশি প্রাপ্তবয়স্ক জানেন না যে এই পানীয়গুলি কীভাবে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

ওয়াইন সহ সব ধরনের অ্যালকোহলযুক্ত পানীয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ফলে, অ্যালকোহল ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে জনসাধারণকে সচেতন করার প্রয়োজনীয়তা রয়েছে," বলছেন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের Behavioral Research Programme-এর সহযোগী পরিচালক উইলিয়াম এমপি ক্লেইন।

বয়স্করাও ক্যান্সারের ঝুঁকির কারণ হিসাবে অ্যালকোহল সম্পর্কে কম সচেতন।

প্রসঙ্গত, ভয়াবহতায় প্রায় সব রোগকে ছাপিয়ে গিয়েছে ক্যানসার। চিকিৎসা শাস্ত্রের উন্নতিতে কর্কটরোগের সঙ্গে মোকাবিলা করার জন্য অনেক কিছু তৈরি হয়েছে ঠিকই, তবে কঠিন এই ব্যাধিকে আটকে দেওয়া বা সারিয়ে তোলার কোনও অব্যর্থ দাওয়াই এখনও আবিষ্কৃত হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমান বিশ্বে ক্যান্সার যেভাবে থাবা প্রসারিত করছে, তাতে ২০৩০ সালের মধ্যে ১০ জনের মধ্যে ১ জনের ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকে যায়। অর্থাৎ পরিবারে-পরিবারে ক্যান্সার ঢুকে পড়লেও অবাক হওয়ার কিচ্ছু নেই। তবে যদি এখন আগে থেকে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়, তবে কর্কট রোগ শিকড় বিস্তার করার আগেই ধরা পড়ে।

আরও পড়ুন ; ক্যান্সারের ঝুঁকি কার কতটা আগে থেকে বলা যায়?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget