এক্সপ্লোর

Health Tips: চিনি ছাড়া থাকতে পারেন না ? একমাস না খেলে কী হয় শরীরে

Sugar Side Effects: ধরা যাক, একমাস চিনি খাওয়া বন্ধ করে দেওয়া হল। এতে শরীরে কী কী বদল আসতে পারে ? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন পুষ্টিবিদ।

কলকাতা: চিনি ছাড়া চা খুব কম ব্যক্তিই খান। এছাড়াও, অনেকে রান্নায় অল্প বিস্তর চিনি দিতে ভালোবাসেন। মিষ্টি খাবারের দিকেও অনেকে ঝোঁক রয়েছে। আর আলাদা করে মিষ্টির কথা তো না বললেও চলে। বাঙালির প্রিয় খাবারের মধ্যে মিষ্টি থাকবেই। বাঙালির রসনা তৃপ্তির অন্যতম উপাদান এই মিষ্টি। কিন্তু একমাস যদি মিষ্টি খাবার বাদ পড়ে যায় খাওয়াদাওয়া থেকে ? চিনি ও মিষ্টিজাতীয় খাবার পাতে রাখা যাবে না। বাকি সবই খাওয়া যাবে আগের মতো। তাহলে কি শরীরে খারাপ প্রভাব পড়বে ? এবিপি লাইভের সঙ্গে এই বিষয়ে কথা বললেন নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালের পুষ্টিবিদ পদ্মজা নন্দী।

চিনি খাওয়া বন্ধ করে দিলে শরীরে কেমন প্রভাব ?

পুষ্টিবিদ পদ্মজা জানালেন, চিনি খাওয়া বন্ধ করে দিলে শরীরে এমন কিছু খারাপ প্রভাব পড়বে না। কারণ চিনি খাওয়া বন্ধ মানেই কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ নয়। চিনি বা মিষ্টিজাতীয় খাবার না খেলেও সুগার আমাদের শরীরে প্রবেশ করে। যেমন ফল থেকে আমরা সুগার পাই। এমনকি বেশ কিছু সবজির মধ্যেও সুগার কন্টেন্ট থাকে। 

সুগার নয়, কার্বই আসল চাবিকাঠি

কার্বোহাইড্রেট শরীরে শক্তির জোগান দেয়। রোজ আমরা যা কাজ করি, তার অধিকাংশ শক্তিই আসে কার্বোহাইড্রেট থেকে। তাই এটি খাওয়া বন্ধ করে দিলে শরীর দুর্বল হয়ে পড়বে। তখন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কিন্তু টেবিল সুগার বন্ধ করলে তেমন কোনও সমস্যা হয় না।

একমাস চিনি না খেলে কী কী উপকার ?

মাত্র একমাস চিনি না খেলেই বেশ কয়েকরকম উপকার পাওয়া যাবে বলে জানিয়েছেন পুষ্টিবিদ। তাঁর কথায় -

  • ক্লান্তি কমবে - চিনি আমাদের মানসিক ক্লান্তি কমায় না। বরং তা বাড়িয়ে দেয়। তাই চিনি না খেলে ক্লান্তি দূর হয়ে যাবে।
  • চাঙ্গা লাগবে -  নিজেকে আরও চাঙ্গা বা এনার্জেটিক লাগবে। কারণ চিনি আমাদের ক্লান্তি বাড়িয়ে দেয়। অনেকে মনে করেন, চিনি না খেলে ক্লান্ত লাগে। কিন্তু আদতে উল্টোটাই সত্য। কার্বোহাইড্রেট থেকেই শরীর পর্যাপ্ত শক্তি পায়। সেটা বন্ধ করা যাবে না।
  • ওজন কমায় - চিনির মাধ্যমে অনেকটা ক্যালোরি আমাদের শরীরে প্রবেশ করে। চিনি না খেলে সেই ক্যাালোরি কমে যাবে। ফলে ওজনও অনেকটা নিয়ন্ত্রণে থাকবে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন -Knee And Elbow Darkness: হাঁটু, কনুই কালচে থাকবে না আর ! হেঁশেলের ৫ উপকরণেই সুফল

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget