এক্সপ্লোর

Viral Video: আইসক্রিম না ইডলি? আনন্দ মাহিন্দ্রার টুইটে নেটমহলে শোরগোল

এটা কি ভ্যানিলা আইসক্রিম? কিন্তু পাশের দুই বাটিতে সম্বর ও চাটনি দেখে মন বলছে ইডলি।

নয়া দিল্লি: ছবি দেখে রীতিমত কনফিউজ! এটা কি ভ্যানিলা আইসক্রিম? কিন্তু পাশের দুই বাটিতে সম্বর ও চাটনি দেখে মন বলছে ইডলি। আপনার মতো কনফিউজড নেটপাড়া। এ ছবিটি শেয়ার করেছেন বিজনেজ টাইকুন আনন্দ মাহিন্দ্রা। এরপরই ভাইরাল হয়েছে ছবিটি। 

ফিউশন রেসিপি এখন ট্রেন্ড। ভাজা আইসক্রিম, তন্দুরি মোমো, রোলের মধ্যে চাউমিন... বলতে শুরু করলে এই তালিকা লম্বা। কিন্তু এবার আইসিক্রম ইডলি? টুইটারে আনন্দ মাহিন্দ্রা বলেন, দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় ও বিখ্যাত ইডলি ও চাটনি-সাম্বারের ছবি। তবে সাধারণ ইডলি একেবারেই নয়। এখানে ইডলির আকৃতিটি দেখতে একেবারে আইসক্রিমের মতো। প্রথমে আইসক্রিম বলে ভুল হতে বাধ্য। তবে এটি কোনও ফিউশন নয়।

সেই ছবির পোস্টের ক্যাপশনে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, "বেঙ্গালুরু, ভারতের উদ্ভাবনের রাজধানী। সেই শহরের সৃজনশীলতাকে কখনও বিরত রাখা যায় না। আইসক্রিমের কাঠিতে ইডলি। সঙ্গে সাম্বার, চাটনিতে ডুবিয়ে স্বাদ নেওয়ার পদ্ধতি! কারা কারা এর পক্ষে ও বিপক্ষে রয়েছেন?" 

এই প্রশ্ন উঠতেই মূহুর্তে ১৬৩৫ বার রিটুইট হয়। এখনও পর্যন্ত ১৯.৪ হাজার লাইক পড়ছে। প্রতি ক্ষণে ক্ষণে বাড়ছে লাইক, রিটুইটের সংখ্যা। তবে নেটিজেনদের অনেকে বলেছেন যে, 'অথেন্টিক খাবারকে এভাবে প্রেজেন্ট করা অপরাধ।" অনেকে বলেছেন, 'বেচারা ইডলি। ভাত এবং রুটি অনেক উদ্ভাবনী উপায়ে যদি তৈরি করা যায়, তাহলে ইডলির আধুনিকরণ কিংবা নতুনভাবে প্রেজেন্ট অন্যায় নয়।" 

কেউ কেউ বলেছে, এটি একটি অসাধারণ স্ন্যাকস। আরেকজনের মত, আইসক্রিম শেপের ইডলি দেখতে ভাল। কিন্তু তা সম্বর বা চাটনি দিয়ে খাওয়ার মত নয়।  

এদিকে, সোশ্যাল মিডিয়ার দৌলতে যেমন অনেক অজানা জিনিসই জানা যায়, তেমন অদ্ভূত সমস্ত খাবারের সম্পর্কেও জানা যায়। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল পিৎজা কোন (Pizza Cone)। আইসক্রিম কোনের মতো আকারে পিৎজার ময়দা দিয়ে তৈরি হচ্ছিল পিৎজা কোন। তার মধ্যে নিজের নিজের পছন্দ মতো টপিংস ব্যবহার করে তৈরি হচ্ছিল এই মুখরোচক খাবার। তার আগেও আমরা রসগোল্লা বিরিয়ানি কিংবা ফ্রোজেন হানির মতো খাবারের সন্ধান পেয়েছি এই সোশ্যাল মিডিয়ার মধ্যমেই। তেমনই এবার নেট দুনিয়া ছেয়ে গিয়েছে ম্যাগি মিল্কশেকের (Maggi Milkshake) ছবিতে। যেখানে দেখা যাচ্ছে মিল্কশেকের উপর দেওয়া রয়েছে ম্যাগি নুডলস (Maggi Noodles)। আর এই অদ্ভূত খাবারের ছবি পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। পাশাপাশি নেট নাগরিকরাও মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন।

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget