এক্সপ্লোর

Anant Radhika: বর্ষশেষে উৎসবের আমেজ অম্বানি পরিবারে, সম্পূর্ণ হল অনন্ত ও রাধিকার বাগদান

Anant Ambani Radhika Merchant Engagement: বছর শেষে অম্বানি পরিবারে খুশির আমেজ। অনন্ত অম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বাগদান সম্পূর্ণ হল।

মুম্বই: বছর শেষে অম্বানি পরিবারে (Ambani Family) খুশির আমেজ। অনন্ত অম্বানির (Anant Ambani) সঙ্গে রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বাগদান সম্পূর্ণ হল। রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে মুকেশ ও নীতা অম্বানির ছোট ছেলের সঙ্গে শৈলা ও বীরেন মার্চেন্টের মেয়ের বাজল শানাই।

বছর শেষে অম্বানি পরিবারে খুশির আমেজ

অনন্ত অম্বানি  ও রাধিকা মার্চেন্টের জন্য  শ্রীনাথজি মন্দিরে বন্ধু এবং আত্মীয়রা প্রার্থনা করেন।ঐতিহ্যবাহী রাজ ভোগ শৃঙ্গার অনুষ্ঠানে অংশ নেয় দুই পরিবার।তবে বিয়ের ফুল যে ফুটবে, শানাই বাজার অপেক্ষায় , তা আগেই টের পাওয়া গিয়েছিল। কারণ বাগদানের আগে অম্বানির পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে রাধিকাকে দেখা যেত। গত কয়েক বছর ধরেই মূলত অনন্ত এবং রাধিকার মধ্যে যোগাযোগ ছিল। তবে বাগদান এবং বিয়ের বিষয়ে কোনও তথ্যই সামনে আনেনি এই দুই পরিবার। তবে শেষ অবধি সেই রাধিকাই ছোট বউ হয়ে আসছেন অম্বানি পরিবারে। ইতিমধ্যেই টুইটে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ড্রাস্টট্রিয়ালিস্ট তথা রাজনীতিবিদ পরিমল নাথওয়ানি। তিনি টুইটে লিখেছেন,'শ্রীনাথজি মন্দিরে প্রিয় অনন্ত ও রাধিকার বাগদান অনুষ্ঠানের জন্য আন্তরিক অভিনন্দন। শ্রীনাথজির আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকুক।' 

 মুকেশ অম্বানির ছোট ছেলের সঙ্গে বীরেন মার্চেন্টের মেয়ের বাজল শানাই

এদিকে সারা দেশে যখন বছর শেষে, বর্ষবরণের অপেক্ষা, তখনই রাধিকাকেও বরণ করে নেওয়ার অপেক্ষায় অম্বানি পরিবার। এবার অনন্ত অম্বানির (Anant Ambani) সঙ্গে রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বাগদান সম্পূর্ণ হল। রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে মুকেশ ও নীতা অম্বানির ছোট ছেলের সঙ্গে শৈলা ও বীরেন মার্চেন্টের মেয়ের বাজল শানাই। জানা গিয়েছে, রাধিকা নিউইয়ক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছেন। এনকোর হেলথ কেয়ার বোর্ডে পরিচালক হিসেবে কাজ করেছেন। তবে শুধু পড়াশোনা করেই থেমে থাকেননি। রয়েছে তার অন্য গুণও। ট্রেকিং এবং সাঁতার তার অন্যতম পছন্দ। পড়তে ভালবাসেন বইও। এরই পাশাপাশি  রাধিকা মার্চেন্ট একজন ক্লাসিক্যাল ড্যান্সার। ২০২২ সালে অম্বানি পরিবার রাধিকার জন্য জিও ওয়ার্ল্ড সেন্টারে আরঙ্গেত্রম সেরেমনির আয়োজন করেন।  

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget