এক্সপ্লোর

Travel Care: শীতে ঘুরতে যাবার প্ল্যান ? কী কী মাথায় রাখা খুব জরুরী ? রইল সাতকাহন

Winter Travel Care: শীতে ঘুরতে যাবার প্ল্যান থাকলে কতগুলি জিনিস মাথায় রাখা খুব জরুরী। জেনে নিন সেগুলি কী কী ?

কলকাতা: শীতে ভ্রমণের (Travel Planning) আগে কতগুলি জিনিস মাথায় রাখুন। যেখানেই ঘুরতে যান, সবার আগে সেখানে এই মুহূর্তে কী পরিস্থিতি খবর নিয়ে নিন। কোভিড পরিস্থিতি (Covid Situation) রয়েছে কিনা জেনে নিন। প্রান্তিক এলাকা হলে বা কোনও ঝামেলা হচ্ছে কিনা ,জেনে ঘুরতে যান। প্রয়োজনে ঘুরতে যাওয়া বাতিল করুন। ঝুঁকি নেবেন না। ঘুরতে গেলে সবার আগে নোট বুক, টর্চ, একটা দড়ির গোছা, ডেবিট কার্ড থাকলেও কিছু ক্যাশ টাকা সঙ্গে রাখুন। জ্বর, কাশি, পেটখারাপ, হজম, বমির ওষু চিকিৎসকের পরামর্শ নিয়ে কিনে নিন। অ্যাজমা থাকলে পাহাড়ি জায়গায় যাবার আগে ভেবে নিন।

বিদেশ হলে পাসপোর্টের জেরক্স, পিডিএফ কপিও সঙ্গে রাখুন। বারবার পাসপোর্ট বাইরে বার করবেন না। নিজের সঙ্গে রাখা সব থেকে ভালো হবে। দূরে কোথাও ঘুরতে গেলে ফোন নাম্বার, মেইল এর ঠিকানা, ব্যাগের ভিতরে লিখে রেখে দিন। ফোনের বিকল্প রাখুন। ফোন নাম্বার খাতায় লিখে রাখুন। ডিজিট্যাল ব্যর্থ হলে কাজে আসবে।জোর করে ঠেসে অতিরিক্ত কাপড় জামা রাখবেন না। তাতে অনেক সময় ট্রলি খারাপ হয়ে চেট কেটে যেতে পারে।বাইকে করে গেলে আরও বেশি সতর্ক হতে হবে আপনাকে, যেই রুট দিয়ে যাবেন, সেই রুটে কোথায় কোথায় কী পাওয়া যায়, আপনাকে আগাম খবর রাখতে হবে। ওষুধ, আর কিছু টুলস সঙ্গে নিতে ভুলবেন না। ট্রলি ব্যাগ সাজানোর সঙ্গে ভিতরে লন্ড্রি ব্যাগে আলাদা আলাদা ভাগ করে নিতে পারেন। তাহলে চট করে খুঁজে পেতে সুবিধা হবে। ক্যামেরা সঙ্গে থাকলে আলাদা ব্যাগ রাখুন, বারবার মেইন ব্যাগ থেকে টেনে বার করলে দরকারি জিনিস পড়ে যেতে পারে। 

আরও পড়ুন, 'শাহি' বৈঠক শেষ, কী বললেন দিলীপ ঘোষ ?

নতুন নতুন জায়গায় যাওয়া এবং ঘুরে বেড়ানো তরুণ, প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের অত্যন্ত পছন্দের বিষয়। পাহাড়, উপত্যকার সৌন্দর্য বরাবরই তাঁদের আকৃষ্ট করে। কিন্তু মাঝে দীর্ঘসময় করোনা পরিস্থিতিতে পর্যটন বন্ধ ছিল। পর্যটনপ্রিয় মানুষজন বাড়িতে বসে থাকতে বাধ্য হন। তবে আনলক পর্যায়ে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় । ফের শুরু হয় পর্যটন। তবে সবাইকেই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। করোনা সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য সবাইকেই তাঁদের স্মার্টফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগের গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। এখন কোভিড পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক হলেও সতর্কতা মেনে চলা জরুরী।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget