এক্সপ্লোর

bhai dooj 2021 : রাতে ভাইফোঁটার জমায়েত? ঝটপট বানিয়ে ফেলুন চিংড়ি - চিকেনের দুই হটকে পদ !

চিংড়ি খেতে পছন্দ করেন না, এমন মানুষ মেলা ভার। সেই চিংড়ি দিয়েই অভিনব স্ন্যাকসের রেসিপি রইল আপনাদের জন্য। মেনকোর্সের আগে স্টার্টার হিসেবেও জমে যাবে দিব্য । 

কলকাতা : ভাইফোঁটায় এখন অনেকেই সকালে ভুরিভোজ করতে পারেন না। অফিস তো থাকেই। তাই রাতেই বাড়িতে জমায়েত করেন ভাই-বোনেরা। তাই হাতে এখনও আপনার কিছুটা সময় তো রয়েছেই। এই সুযোগে বানিয়ে ফেলুন, রাতের জন্য কিছু আমিষ পদ। রেস্তোরাঁর স্বাদ পাবেন বাড়িতেই। কারণ রেসিপিগুলি শেয়ার করেছেন কলকাতার খাস কিছু রেস্তোরাঁর শেফরা। 

কলকাতার সপ্তপদী রেস্টুরেন্ট ভাগ করে নিয়েছে তাঁদের অত্যন্ত স্পেশ্যাল একটি চিকেন রান্নার রেসিপি। ট্রাই করে দেখতে পারেন। রান্না করা সহজ, কিন্তু এমন অভিনব পদের নাম আপনি শোনেননি নিশ্চয়ই ! ভাগ করে নিলেন সপ্তপদী রেস্তরাঁর কর্ণধার রঞ্জন বিশ্বাস।  
চিংড়ি খেতে পছন্দ করেন না, এমন মানুষ মেলা ভার। সেই চিংড়ি দিয়েই অভিনব স্ন্যাকসের রেসিপি রইল আপনাদের জন্য। মেনকোর্সের আগে স্টার্টার হিসেবেও জমে যাবে দিব্য । 

চিংড়ি চিঁড়ে চ্যাপ্টা (Chingri chera chapta)

উপকরণ (Ingradient) 
লেমন গ্রাস (lemon grass) : ৫ মিলি
ছোট ছোট বাদাম (Small pinuts) : ২৫০ গ্রাম
আদা (Ginger): ৫ গ্রাম
কাঁচা লঙ্কা (Green Chilly) : স্বাদ মতো
পেঁয়াজ (Onion) : ২০ গ্রাম
পার্সলে (Parsly): ৫ গ্রাম
ধনে (Corinder): ২৫ গ্রাম
দুধ:- সামান্য
ডিম: ১ টা
চিঁড়ে (Flat rice) :100gm

পদ্ধতি (Method) :

১) ছোট চিংড়ি, লেমন গ্রাস, পেঁয়াজ, আদা, কাঁচা লংকা, মিশিয়ে নিন। স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে মাখিয়ে রাখুন।
2) এবার কর্নফ্লাওয়ার, দুধ, ডিমের ব্যটার তৈরি করুন । 
3) এবার চিংড়ির মিশ্রনে তৈরি বল বা চপের আকারে গড়া বস্তুটি ব্যাটারে ডুবিয়ে চিঁড়ে মাখিয়ে ভেজে ফেলুন। সোনালি করে ভাজবেন। পুড়িয়ে ফেলবেন না যেন।    

ভাইফোঁটার প্ল্যাটারে চিকেন খুবই কমন। তবে কমন চিকেন আনকমন ভাবে রাঁধাটাই তো মুন্সিয়ানা। ট্রাই করে দেখুন তো এই অভিনব রেসিপি !

    মুরগি বাগানে মশলা (Murgi Bagane Masala)    

উপকরণ (Ingradients)

মুরগির মাংস (Chicken) ১৫০ গ্রাম
সেলারি (Celery) ২৫ গ্রাম
পার্সলে (Parsley) ১০ গ্রাম
ধনেপাতা (Coriender) ৫ গ্রাম
পেঁয়াজ (Onion) ৩০ গ্রাম
আদা-রসুন বাটা (Garlic & Ginger paste) ২৫ গ্রাম
ক্রিম (Creame) ১০ মিলি
ঘি (Ghee) ১ চা চামচ
কাঁচালঙ্কা (Green chilly) ২টি 
রান্না করার তেল (Oil )
নুন (salt)
 


প্রণালী 

ভাল করে মুরগির মাংস ধুয়ে নিতে হবে
সেলারি, ধনে পাতা ও পার্সলে পাতা সহযোগে মাংস সিদ্ধ করতে হবে। ( celery coriender & parsley)। অল্প নুন দিতে ভুলবেন না। 
মাংস সিদ্ধ করে জলটা সরিয়ে রাখতে হবে ছঁকে নিয়ে। 
প্যানে পেঁয়াজ স্যঁতে ( saute ) করে নিন
এবার সিদ্ধ করে রাখা সেলারি, ধনেপাতা ও পার্সলে একসঙ্গে নিয়ে একটি মসৃণ পেস্ট বানাতে হবে। চাইলে একটু কাঁচা লঙ্কা মেশাতে পারেন। 
এবার স্যঁতে করা পেঁয়াজ, সিদ্ধ চিকেন ও পেস্টটি একসঙ্গে কষতে হবে।
প্রয়োজন মতো নুন দিন। 
সুগন্ধ ছড়ালে ক্রিম ছড়িয়ে দিয়ে রান্না শেষ করুন। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget