এক্সপ্লোর

Bird Flu in Jharkhand: ঝাড়খণ্ডে বার্ড ফ্লু আতঙ্ক, মেরে ফেলা হল ৪০০০ মুরগি, জারি কড়া নিষেধাজ্ঞা

Bird Flu In Jharkhand Strict Regulations: ঝাড়খণ্ডে বার্ড ফ্লু আতঙ্ক ছড়াল এবার। সরকার পরিচালিত একটি ফার্মে এই সংক্রমণ পাওয়া গিয়েছে।‌

কলকাতা: ঝাড়খণ্ডের রাঁচিতে বার্ড ফ্লু আতঙ্ক। সরকার পরিচালিত পোলট্রি খামারে ছড়িয়েছে এই ভয়ানক ভাইরাস‌‌। সংক্রমণ আটকাতে চার হাজারের বেশি মুরগিকে এই দিন মেরে ফেলা হয়েছে। নষ্ট করে দেওয়া হয়েছে ১০০টির বেশি ডিম। এছাড়াও, ওই পোলট্রি খামারের আশেপাশের এক কিলোমিটার এলাকা জুড়ে মুরগির মাংস ও ডিম বিক্রি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করা হয়েছে গোট রাজ্যকে। 

কী কী পদক্ষেপ নিল ঝাড়খণ্ড সরকার ?

সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের হোতয়ার (Bird Flu in Jharkhand) একটি আঞ্চলিক পোলট্রি ফার্মে বার্ড ফ্লু-র ঘটনা পথম ধরা পড়ে। সংক্রমণের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরেই চার হাজার মুরগিকে মেরে ফেলা হয়েছে। একই সঙ্গে ১০০টির বেশি ডিম নষ্ট করে ফেলা হয়েছে। বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ফ্লু ভাইরাসের সংক্রমণ হলে একটি বিশেষ পদ্ধতি মেনে প্রাণীদেহ ও বর্জ্য নিষ্কাশন করতে হয়। সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনেই এই মুরগি ও ডিমগুলিকে স্থানান্তর করা হবে। 

বিক্রিবাট্টা নিষিদ্ধ ছাড়াও চলবে পর্যবেক্ষণ

সরকার পরিচালিত ওই পোলট্রি ফার্মের (Bird Flu) আশেপাশে এক কিলোমিটার এলাকা জুড়ে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই অঞ্চলে মুরগির মাংস, পাখি বা মুরগীর ডিম বিক্রি করা যাবে না। একই সঙ্গে দশ কিলোমিটার এলাকা জুড়ে সারভেল্যান্স জোন বা পর্যবেক্ষণ এলাকা গড়ে তোলা হয়েছে। 

বাড়ি বাড়ি ঘুরে পর্যবেক্ষণ

সরকারি আধিকারিকদের এই দিন বাড়ি বাড়ি ঘুরে পর্যবেক্ষণের নির্দেশ‌ দেওয়া হয়েছে। সংকটজনক পরিস্থিতির জেরে নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা করতে বলা হয়েছে। বাড়িতে ডিম, মুরগি থাকলে সেই সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছে। পাশাপাশি সেগুলি নষ্ট করার জন্য আধিকারিকদের হাতে তুলে দিতেও অনুরোধ করেছে রাজ্যের ওই বিজ্ঞপ্তি।

বার্ড ফ্লু হলে ডিম, মাংস খাওয়া নিরাপদ ?

  • সিডিসিসহ একাধিক সূত্র জানাচ্ছে, বার্ড ফ্লু ভাইরাস খুব বিরল ক্ষেত্রে মানুষের শরীরে সংক্রমণ ছড়ায়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি বার্ড ফ্লু H5N1 ভাইরাসে সংক্রমিত হন। সেটিই প্রথম ঘটনা বলে মনে করা হয়।
  • ডিম, মুরগির মাংস অতি উচ্চ তপে রাঁধলে তার মধ্যে ভাইরাস আর সক্রিয় থাকে না। একই কথা প্রযোজ্য দুধের ক্ষেত্রে। পাস্তুরাইজড দুধ সবচেয়ে নিরাপদ। তবে চিকিৎসকদের একাংশের মতে, বার্ড ফ্লু সংক্রমণের সময় এই খাবারগুলি এড়িয়ে চলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।‌

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Bird Flu In Milk: দুধে বার্ড ফ্লু ভাইরাসের স্ট্রেন! কী বলছে WHO ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget