এক্সপ্লোর

Bird Flu In Milk: দুধে বার্ড ফ্লু ভাইরাসের স্ট্রেন! কী বলছে WHO ?

H5N1 Bird Flu Virus in Milk: বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী গরুর দুধেও দেদার ছড়াচ্ছে বার্ড ফ্লু ভাইরাস। সম্প্রতি আমেরিকার টেক্সাস ও নিউইয়র্কে তার প্রমাণ মিলেছে বলে দাবি।

H5N1 Bird Flu Virus in Milk: বার্ড ফ্লু নিয়ে এবার ফের আতঙ্ক ছড়াতে শুরু করল। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গরুর দুধেও  ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। অর্থাৎ মানুষের মধ্যেও এই রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। মানুষ বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে সম্প্রতি। মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠেছেন। এই দুটো ঘটনার মধ্যে যোগসূত্র স্থাপন করলে পরিস্থিতি বেশ বিপজ্জনক। গরুর দুধ মানুষের রোজকার খাবারের তালিকাতেই থাকে। দুধ থেকে তৈরি নানা খাবারও খাবারের তালিকায় থাকে। সেই সব কিছু নিয়েও স্বাভাবিকভাবে আশঙ্কা জন্মাচ্ছে।

বার্ড ফ্লু-র বাড়বাড়ন্ত কবে থেকে

বার্ড ফ্লু-র বাড়বাড়ন্ত শুরু হয় কোভিডের কিছু দিন আগে থেকে। ২০২০ সালের গোড়ায় ব্যাপক সংক্রমণ ছড়িয়েছিল এই ভাইরাস। ১৯৯৬ সালে প্রথম অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাসের হদিশ মেলে। কিন্তু ২০২০ সাল থেকে ব্যাপক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বার্ড ফ্লু। সেই সময়েই ব্যাপক হারে মারা গিয়েছিল কাতারে কাতারে পাখি। 

কী বলছেন গবেষক ?

নিউইয়র্কের একটি ঘটনার থেকে এর সূত্রপাত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কের বিভিন্ন পশুখামারে অন্তত ১৩টি গরুর পালের মধ্যে এই রোগ ছড়িয়ে গিয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী,  টেক্সাস ও নিউ মেক্সিকোতেও এই সংক্রমণ দেখা দিয়েছে। আগে এই রোগটি শুধু পাখিকেই আক্রমণ করত। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে, স্তন্যপায়ী প্রাণীরাও এর শিকার। এবার সেই তালিকায় স্থান কর নিল গরু ও ছাগলরাও। H5N1 বার্ড ফ্লু ভাইরাস প্রচুর পরিমাণে উপস্থিত গরুর দুধের মধ্যে। দেখা গিয়েছে, পাখি থেকে গরু, গরু থেকে গরু ও গরু থেকে পাখির মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়ছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল ইনফ্লুয়েঞ্জা প্রোগ্রামের প্রধান ওয়েনকিং ঝ্যাং বলেন, টেক্সাসের ওই ব্যক্তির সংক্রমিত হওয়াই বিশ্বে প্রথম মানুষের মধ্যে বার্ড ফ্লু-র সংক্রমণ।

তাহলে কি দুধ খাওয়া যাবে না ?

দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাস উপস্থিত। তাহলে কি দুধ খাওয়া বন্ধ করে দিতে হবে ? ওয়েনকিং ঝ্যাং এই প্রসঙ্গে বলেন, পাস্তুরাইজড দুধ খাওয়া যেতেই পারে। কারণ এই দুধের মধ্যে কোনও ব্যাকটেরিয়া থাকলেও তা নষ্ট হয়ে যায়। কিন্তু পাস্তুরাইজড দুধের বদলে সরাসরি গরুর দুধ কখনও খাওয়া ঠিক নয়।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Hyperhidrosis: গরমে অতিরিক্ত ঘাম কি রোগের লক্ষণ? চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget