এক্সপ্লোর

Black Pepper Benefits: সর্দি-কাশিতে নাজেহাল! কীভাবে মিলবে সুরাহা?

Health Tips: শীতের শুরুতেই ঠান্ডা লেগে গেল তা পুরো মরসুম সমস্যা তৈরি করে। তাই আগেভাগেই প্রয়োজন সাবধানতা

কলকাতা: শীতকাল আরামের। কিন্তু গরম যাচ্ছে আর শীত আসছে, এমন সময়টা একেবারেই আরামের নয়। কারণ ঠান্ডা লেগে যাওয়ার মোক্ষম সময় এটাই। তাছাড়া বাংলার বিস্তীর্ণ এলাকায় সহজে ঠান্ডা পড়ে না। নিম্নচাপের দৌলতে ঠান্ডা-গরম চলতেই থাকে, ফলে সর্দি-জ্বর-ঠান্ডা লাগার প্রকোপও কমে না। এই পরিস্থিতিতে শীতের শুরুতে সুস্থ থাকার চেষ্টা সবাই করেন। 

শীতকালে যাতে ঠান্ডা না লাগে তার জন্য যতটা না ওষুধের ব্যবহার হয়, তার চেয়েও বেশি ব্যবহার হয় ঘরোয়া টোটকা। মধু-লেবু, তেজপাতা যেমন ব্যবহার হয়। তার সঙ্গেই ওই তালিকায় রয়েছে অত্যন্ত পরিচিত একটি মশলা- গোলমরিচ। যা কালো মরিচ নামেও পরিচিত।

খাবারে স্বাদ আনতে গোলমরিচের ব্যবহার হয়। এই মশলা গুঁড়ো করে নির্দিষ্ট প্রক্রিয়ায় খেলে সর্দি, ঠান্ডা লাগা থেকেও সুরাহা পাওয়া যায়। একাধিক ব্যাকটেরিয়ানাশক এবং প্রদাহরোধী (Anti Inflammatory) গুণ রয়েছে গোলমরিচের। কী কী উপকার মেলে?

হজমে সাহায্য:
কাঁচা গোলমরিচ হজমে সাহায্য করে। এটি খেলে পাকস্থলী থেকে বিশেষ অম্ল নিঃসরণ হয়, যা প্রোটিন ভেঙে দেয়। অন্ত্রও সাফ হয় সেই অম্লে। পেট সংক্রান্ত একাধিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

কোষ্ঠকাঠিন্যে উপকার:
বহু লোক কোষ্ঠকাঠিন্যে ভোগেন। তার জন্য় নানা অসুস্থতার শিকারও হন অনেকে। প্রতিদিনের খাবারে বিশেষ নজর দিলেই এই সমস্যায় অনেকটা সুরাহা পাওয়া যায়। খাবারে গোলমরিচ ব্যবহার করতে পারেন। যেটাই খাবেন, অল্প গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন। উপকার মিলবে।

ওজন কমাতেও কার্যকরী:
ওজন কমাতে গ্রিন টি খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। সেই চায়ে মেশানো যাবে সামান্য গোলমরিচ। দ্রুত কাজ করবে। গোলমরিচে ভরপুর ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে যা অতিরিক্ত স্নেহ পদার্থ ভেঙে দেয়। যা শরীরের মেটাবলিজম বাড়ায়।

গাঁটের ব্যথায় সুরাহা:
আর্থারাইটিস বা গাঁটের ব্যথায় ভুগলেও উপকারে আসতে পারে গোলমরিচ। এই মশলার একাধিক ওষধিগুণ রয়েছে। খাবারে, চায়ের মধ্যে গোলমরিচের ব্যবহার উপকার দেবে।    

মধুমেহে লাগাম:
রক্তে শর্করা মাত্রা স্বাভাবিক রাখতেও সাহায্য করে গোলমরিচ। যাঁদের মধুমেহ বা ডায়াবেটিস রয়েছে, তাঁরা তাঁদের খাবারে বিনা দ্বিধায় গোলমরিচ ব্যবহার করতে পারেন। 

কোলেস্টেরলে লাগাম:
শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে তা হৃদযন্ত্রের জন্য একেবারেই ভাল নয়। গোলমরিচে পিপেরিন (Piperine) নামের একটি রাসায়নিক রয়েছে, যা কোলেস্টেরলের মাত্রা লাগামে রাখতে সাহায্য করে। পুষ্টিগুণ শোষণ করতে সাহায্য় করে এই রাসায়নিক। 

সর্দি কমাতে উপকারী:
সর্দি কমানোর জন্য ব্যবহার হয়। ঠান্ডা থেকে প্রবল হাঁচি-সর্দি হলে অল্প গোলমরিচের গুঁড়ো কাপড়ে মুড়ে শুঁকলে কিছুটা আরাম মেলে। চায়ে-খাবারে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যায়। শুকিয়ে যাওয়া সর্দি বের করতেও কার্যকরী এই মশলা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।   

আরও পড়ুন: অনবরত ঝরছে চুল? বাঁচাবে রান্নাঘরের এই আনাজ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget