এক্সপ্লোর

Interim Budget 2024: সার্ভিক্যাল ক্যান্সারের টিকা নিয়ে ঘোষণায় খুশি চিকিৎসকমহল ! কী বললেন বিশেষজ্ঞরা

Budget 2024 Doctors on Cervical Cancer Vaccine: সার্ভিক্যাল ক্যান্সারের টিকা নিয়ে ২০২৪ বাজেটে ঘোষণা করেন অর্থমন্ত্রী। সেই শুনেই খুশি বিশেষজ্ঞরা।

কলকাতা: ২০২৪ সালের লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করা হল বৃহস্পতিবার। দেশের নারীশক্তির উন্নয়নের জন্য অর্থমন্ত্রী একাধিক ঘোষণা করলেন। তার মধ্যেই সার্ভিক্যাল ক্যানসারের কথা উল্লেখ করেন নির্মলা সীতারামন। টীকা নিলে এই বিশেষ ক্যানসারটির ঝুঁকি অনেকটাই ঠেকানো সম্ভব। মেয়েদের ৯ থেকে ১৪ বছর বয়সে সেই টীকা দিলে সবচেয়ে ভাল কাজ হয়। আজকের বাজেটে নির্মলা বলেন, সার্ভিক্যাল ক্যানসারের টীকাকরণে উৎসাহ দেবে কেন্দ্র। তবে কীভাবে সেই উৎসাহ দেওয়া হবে, কত টাকা বরাদ্দ করা হবে, সে নিয়ে কিছুই বলা হয়নি। তবে বাজেটের এই ঘোষণা শুনে স্বভাবতই খুশি চিকিৎসক মহল। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বাজেট ঘোষণার পর কী বলছেন চিকিৎসকরা ?

বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালের চিকিৎসক অনুরাধা বিনোদ আইএএনএস-কে বলেন, এটি নিঃসন্দেহে ভাল উদ্যোগ। এরকম একটি পদক্ষেপ খুব জরুরি ছিল। কারণ তরুণীদের মধ্য়ে সার্ভিক্যাল ক্যানসারের সংখ্যা বাড়ছে। তাঁর কথায়, একাধিক গবেষণায় দেখা গিয়েছে এই টিকা খুবই কার্যকরী। সার্ভিক্যাল ক্যানসারে প্রতিরোধে এটি খুব উপকারী টিকা। 

অন্যদিকে গুরুগ্রাম ফর্টিস হাসপাতালের প্রিন্সিপাল ডাইরেক্টর চিকিৎসক রমা জোশী বলেন, এই টিকা প্রাথমিকভাবে রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। সার্ভিক্যাল ক্যানসার এইচপিভি ভাইরাসের জন্য হয়। টিকাটি নিলে ভাইরাস সংক্রমণের হার অনেকটাই কমে যায়। বয়ঃসন্ধিক্ষণের সময় এই টিকা দেওয়া হলে তা সবচেয়ে কার্যকরী হয়। এই সময় দুটো ডোজ নিতে হয়। 

সার্ভিকাল ক্যানসার কেন ভয়ের ?

ভারতীয় মহিলাদের মধ্যে সার্ভিক্যাল ক্যানসার দ্বিতীয় স্থানে রয়েছে। সবরকম ক্যানসারের মধ্য়ে ১৮ শতাংশই সার্ভিক্যাল ক্যানসার। ল্যানসেট গ্লোবাল হেলথের একটি গবেষণা বলছে, ভারতে প্রতি পাঁচজনের মধ্যে একজনের এই ক্যানসার হওয়ার আশঙ্কা রয়েছে। ক্যানসারের ঝুঁকির হার ২১ শতাংশ। এর পাশাপাশি মৃত্যুর হারও চিন্তায় ফেলার মতো। কারণ প্রতি চার জন ক্যানসার রোগীর মধ্যে একজন আক্রান্ত মারা যান। মৃত্যুর হার ২৩ শতাংশ। 

এইচপিভি টিকা কতটা উপকারী ?

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি-এর জন্য এই ক্যানসার হয়ে থাকে। টিকা নিলে এই ভাইরাসটিকে নিস্ক্রিয় করে ফেলা যায়। টিকার সাফল্যের হার ৮৮ শতাংশ। অর্থাৎ টিকা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যানসার হয় না। সাধারণত ১৫ বছর বয়সের মধ্য়ে দুটো ডোজ নিতে হয়। ১৫-এর পর ২৬ বছরের মধ্যে হলে তিনটে ডোজ নিতে হবে। তবে ২৭ থেকে ৪৫ বছরের মধ্যেও এই ভাইরাসের টিকা নিতে পারেন। এতে রোগের ঝুঁকি কিছুটা হলেও কমে।

তথ্যসূত্র - আইএএনএস

আরও পড়ুন - Colocasia or Taro Leaves: ক্যানসারের ঝুঁকি কমবে একধাক্কায় ! এই শাকের ঠেলায় দূর হবে ১০ রোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget