এক্সপ্লোর

Castor Oil: চুল এবং ত্বকের যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহার তো করছেন নিয়মিত, সঠিক উপায় জানেন?

Castor Oil For Skin And Hair: কোনও কিছুর সঙ্গে না মিশিয়ে সরাসরি ক্যাস্টর অয়েল ত্বকে এবং চুলে ব্যবহার না করাই মঙ্গলের। সরাসরি চুলে কিংবা ত্বকে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা।

Castor Oil: চুল এবং ত্বকের যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহার করেন অনেকেই। তবে এই ক্যাস্টর অয়েল ব্যবহারের সঠিক উপায় কি জানেন? বেশ কিছু নিয়ম মেনে ত্বকে এবং চুলে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে হয়। তাহলে সম্পূর্ণ ভাবে উপকার পাবেন আপনি। অন্যান্য তেলের তুলনায় ক্যাস্টর অয়েল একটু ঘন। এর সঙ্গে রয়েছে একদম অন্য ধরনের একটা গন্ধ যা সহজে দূর হতে চায় না। এছাড়াও ক্যাস্টর অয়েল অত্যন্ত চিটচিটে ধরনের একটা তেল। তবে নিয়ম করে ব্যবহার করলে উপকার পাওয়া যায় অনেক। 

সরাসরি ত্বকে কিংবা চুলে ক্যাস্টর অয়েলের ব্যবহার একেবারেই নয় 

ক্যাস্টর অয়েল সরাসরি চুলে, মাথার তালুতে কিংবা ত্বকে একেবারেই ব্যবহার করবেন না। অতি অবশ্যই অন্য কোনও তেলের সঙ্গে আগে মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ ব্যবহার করুন। নারকেল তেল কিংবা অলিভ অয়েলের মধ্যে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন চুলে এবং ত্বকে। এছাড়াও অ্যালোভেরা জেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। উপকার পাবেন অনেক। এছাড়াও ময়শ্চারাইজার কিংবা ক্রিমের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়েও ত্বকে ম্যাসাজ করা যায়। সরাসরি চুলে কিংবা ত্বকে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে দেখা দিতে পারে অ্যালার্জি, র‍্যাশ, চুলকানির সমস্যা। মাথার তালুর চুলকানি হতে পারে। র‍্যাশ দেখা দিতে পারে। এছাড়াও ত্বকে লালচে ভাব, চুলকানি, র‍্যাশ, অ্যালার্জি দেখা দিতে পারে সরাসরি ক্যাস্টর অয়েল ব্যবহার করলে। অতএব কোনও কিছুর সঙ্গে না মিশিয়ে সরাসরি ক্যাস্টর অয়েল ত্বকে এবং চুলে ব্যবহার না করাই মঙ্গলের। 

ক্যাস্টর অয়েলের ব্যবহার কী কী উপকার করে ত্বকের এবং চুলের 

  • নতুন চুল গজাতে এবং চুল লম্বায় বৃদ্ধিতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। 
  • এছাড়াও চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে ক্যাস্টর অয়েল। 
  • চুলের ডগা ফাটার সমস্যা দূর করতেও কাজে লাগে ক্যাস্টর অয়েল। 
  • ত্বকের জেল্লা বজায় রাখতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। 
  • এছাড়াও ত্বক আর্দ্র অর্থাৎ ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে এই বিশেষ তেল। 
  • ত্বকের কালচে দাগছোপ এবং ব্রনর সমস্যা দূর করতেও কাজ করে ক্যাস্টর অয়েল। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন- লিভারের সমস্যায় খেতে পারেন অড়হর ডাল, কী কী ভাবে এই বিশেষ ডাল আমাদের স্বাস্থ্যের খেয়াল রাখে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget