এক্সপ্লোর

Education News: ক্লাস ১০,১২-এর সিলেবাসে বদল আনল CBSE, নয়া সিলেবাস কবে থেকে চালু ?

CBSE Class 10 And 12 Syllabus Change: ক্লাস টেন ও টুয়েলভের সিলেবাসে বদল আনল সিবিএসই। নয়া সিলেবাস চালু হবে কবে থেকে, সেটাও জানানো হল।

কলকাতা: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য নয়া সিলেবাস তৈরি করল সিবিএসসি‌ বোর্ড। ক্লাস টেন ও টুয়েলভের জন্য এই সিলেবাস তৈরি করা হয়েছে। আগামী পয়লা এপ্রিল থেকে সিলেবাস কার্যকর করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। আগামী শিক্ষাবর্ষের সিলেবাস কোথা থেকে ডাউনলোড করা যাবে, তাও জানানো হয়েছে।  সিবিএসসি-এর ওয়েবসাইটে গিয়ে কারিকুলাম বিভাগে গেলেই পাওয়া যাবে নতুন শিক্ষাবর্ষের আপডেটেড সিলেবাস। এই সিলেবাসের ভিত্তিতে ২০২৫ সালের বোর্ড পরীক্ষা নেওয়া হবে।

কী বলা হয়েছে সিবিএসসি নোটিশে ?

নোটিশ জারি করে সিবিএসসি একটি অনুরোধ জানিয়েছে স্কুলগুলিকে। অনুমোদিত স্কুলগুলিকে অনুরোধ করা হয়েছে যাতে নতুন সিলেবাস তারা শিক্ষক ও পড়ুয়াদের পাঠিয়ে দেন। ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত সিবিএসসি বোর্ডের সমস্ত সিলেবাস পাওয়া যাবে সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারি স্কুল কারিকুলাম লিঙ্কে। ২২ মার্চের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্লাস টেন ও টুয়েলভ ছাড়া অন্যান্য ক্লাসের সিলেবাসে কোনও বদল আনা হবে না। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য এই নয়া সিলেবাস। আগামী ১ এপ্রিল থেকে এটি কার্যকর করা হবে।

টেন ও টুয়েলভের নয়া সিলেবাসের ধরন

ক্লাস টেনের জন্য পাঁচটি আবশ্যিক বিষয় রেখেছে সিবিএসসি। এর পাশাপাশি দুটি বিকল্প বিষয় থাকছে। অন্য দিকে ক্লাস টুয়েলভের জন্য থাকছে সাতটি মেজর লার্নিং এরিয়া। এর মধ্যে হিউম্যানিটি, অঙ্ক, বিজ্ঞান, কারিগরি বিদ্যা, সাধারণ বিজ্ঞান ও স্বাস্থ্য, শারীরবিদ্যা থাকছে। 

ক্লাস থ্রি ও সিক্সের টেক্সটবুকেও বদল

এর পাশাপাশি ক্লাস থ্রি ও সিক্সের টেক্সটবুকেও বদল এনেছে সিবিএসসি। ১৮ মার্চে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে জানানো হয়েছে, নয়া শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠ্যবই মেনে চলতে হবে। এর আগে ২০২৩ সাল পর্যন্ত যে পাঠ্যবই এনসিইআরটি ছাপত, সেগুলিই পড়ানো হত। এবার থেকে নয়া পাঠ্যবই প্রকাশিত হতে চলেছে।

বদল সিলেবাসেও

পাঠ্যবইয়ের পাশাপাশি ক্লাস সিক্স ও থ্রি-এর সিলেবাসেও বদল আসবে। নয়া পাঠ্যক্রম জারি করেছে সিবিএসসি। সেই পাঠ্যক্রম অনুসারেই নয়া শিক্ষাবর্ষের পড়াশোনা শুরু করতে বলা হয়েছে। এই বিষয়ে সবকটি স্কুলকে অবগত করতেও বলা হয়েছে।

ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।

আরও পড়ুন - NEET PG 2024 Exam: নিট পিজি পরীক্ষার তারিখ বদল, নয়া রুটিন জারি করল ন্যাশনাল মেডিকেল কমিশন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget